‘মানুষের মানসিক অবস্থা ঠিক নেই…পুলিশের ভূমিকা বিচার করতে চাই না’! ‘টলিউডেও পলিটিক্স চলে’! বিস্ফোরক আবির চট্টোপাধ্যায়!

আর জি কর হাসপাতালে (R G Kar Hospital) তরুণী চিকিৎসককে খু’ন এবং ধ’র্ষণের ঘটনায় দীর্ঘ এক মাসের বেশি সময় ধরে উত্তাল হয়ে রয়েছে গোটা রাজ্য। বিচার না পাওয়া পর্যন্ত জারি থাকবে প্রতিবাদ আন্দোলন। দোরগোড়ায় এসে উপস্থিত হয়েছে বাঙালি সবচেয়ে বড় উৎসব দূর্গাপুজো (Durga Puja) । তবে এই আবহে একদমই উৎসবমুখর হতে চাইছে না বাঙালী। এই এই পরিস্থিতিতে পুজোয় মুক্তি পাচ্ছে বেশ কয়েকটি বাংলা ছবি (Bengali cinema)। তবে সেই ছবির অভিনেতাদের নিয়ে সোশ্যাল মিডিয়ায় শুরু হয়েছে কটাক্ষের। যেখানে কেউ উৎসব উদযাপন করতে চাইছে না, সেখানে ছবি মুক্তি দেওয়ার কি অর্থ! এই নিয়ে হচ্ছে জোর আলোচনা। এবার পুজোয় মুক্তি পাচ্ছে টলিউডের (Tollywood ) অন্যতম জনপ্রিয় অভিনেতা আবির চট্টোপাধ্যায়ের ( Abir Chatterjee) ছবি ‘বহুরূপী’।

পুজোয় ছবি মুক্তি এবং এই কটাক্ষের শিকার হওয়ার বিষয়ে মুখ খুললেন অভিনেতা আবির চট্টোপাধ্যায়। তিনি এই প্রসঙ্গে বলেছেন, “একজন অভিনেতার কাছে অভিনয়টাই পেশা। তাই বাকিদের কাছে বিনোদন হলেও পেশার খাতিরে কাজ বন্ধ রাখতে পারছেন না অভিনেতা অভিনেত্রীরা।আমার পেশায়, যেটা আমার কাছে কাজ, সেটা অন‌্যদের কাছে বিনোদন। এই সূক্ষ্ম তফাতটা বোঝার মতো মানসিক পরিস্থিতি বেশিরভাগ মানুষের মধ্যেই নেই। তাই নানাভাবে ট্রোলিংও হচ্ছে”।

আর জি কর হাসপাতালের ঘটনায় পথে নামতে দেখা গিয়েছিল আবির চট্টোপাধ্যায়কে। এই ঘটনার বিচার চেয়ে পথে নেমেছিলেন অভিনেতা। বহুরূপী ছবিতে একজন পুলিশের চরিত্রে অভিনয় করছেন তিনি। কিন্তু যে ঘটনার বিচার চেয়ে তিনি পথে নেমেছিলেন সেই ঘটনার তদন্ত যত এগিয়েছে পুলিশের ভূমিকা নিয়ে উঠেছে প্রশ্ন। গ্রেফতার হয়েছেন পুলিশ কর্মীও। এই প্রসঙ্গে অভিনেতা বলেন, “একটা নির্দিষ্ট সময় দাঁড়িয়ে আমি পুলিশের ভূমিকা বিচার করতে রাজি নই”।

সম্প্রতি পরিচালক অরিন্দম শীলের বিরুদ্ধে উঠেছিল যৌনহেনস্থার অভিযোগ। শুটিং চলাকালীন নাকি তিনি একজন অভিনেত্রীকে তার অনুমতি ছাড়াই কোলে বসিয়ে চু’মু খেয়েছেন এই অভিযোগ ওঠে পরিচালকের ওপর। এরপর ডিরেক্টরস গিল্ড থেকে নির্বাসিত করা হয় অরিন্দম শীলকে। এই পরিচালকের সাথে বেশ কয়েকটি ছবিতে কাজ করেছে আবির চট্টোপাধ্যায়। আবিরকে বাঙালি যে কারণে ব্যোমকেশ হিসাবে চেনে সেই ছবিগুলির পরিচালক অরিন্দম শীলই। এছাড়াও জনপ্রিয় সোনাদা সিরিজেও সাথে অভিনয় করতে দেখা গিয়েছে অরিন্দম শীলকে। এই ঘটনার পর কি আর কাজ করবেন অরিন্দম শীলের সাথে? এই প্রসঙ্গে আবির বলেছেন, “এটা অত‌্যন্ত সতর্ক হয়ে আমাকে বিবেচনা করতে হবে। ঘটনাক্রম কোন দিকে যায় বুঝতে হবে। তবে যে ঘটনা ঘটেছে সেটা আমাকে খুবই ভাবাচ্ছে এবং সেই ভাবনাটা পজিটিভ ভাবনা নয় একেবারেই”।

আরও পড়ুন: আর জি কর কান্ডের প্রতিবাদে বিরাট পদক্ষেপ বর্ষিয়ান অভিনেত্রী লিলি চক্রবর্তীর!

টলিউডের অন্দরে কাজের জায়গায় ঘটা যৌ’নহেনস্থার ঘটনা প্রসঙ্গে আবির বিস্ফোরক মন্তব্য করে জানিয়েছেন, “অনেক সময়ে যে মানুষটির সঙ্গে হ‌্যারাসমেন্ট ঘটছে, সে ছাড়া অন‌্যদের পক্ষে বোঝা সম্ভব হয় না। আমি মনে করি কাজের জায়গায় ব্যালেন্স দরকার। কেবল মহিলা নয়, কুইয়ার মানুষ এবং যারা বয়সে ছোট, জুনিয়র তাদের ডিগনিটির কথাও মাথায় রাখতে হবে। কারণ যারা নতুন, অনভিজ্ঞ তারা পাওয়ার পজিশনের খেলায় ব‌্যাকফুটে থাকে। টলিউডে পাওয়ার পলিটিক্স ভীষণভাবে কাজ করে, এটা আমার ব‌্যক্তিগত মতামত”।

Back to top button