ফের নাতির ভূত চাপল কৃষ্ণার কাঁধে! ঝেঁ’টিয়ে ভূত তাড়াল পর্ণা!

বাংলা ধারাবাহিক গুলির মধ্যে দর্শকদের পছন্দের তালিকায় রয়েছে জি বাংলার (Zee Bangla) অন্যতম পুরোনো এবং চর্চিত ধারাবাহিক ‘নিম ফুলের মধু’ (Neem Phuler Modhu)। শুরুর সময় থেকে আজ পর্যন্ত ধারাবাহিকের জনপ্রিয়তা এতটুকু কমেনি। ধারাবাহিকের কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করতে দেখা যাচ্ছে অভিনেত্রী পল্লবী শর্মা এবং অভিনেতা রুবেল দাসকে। এই ধারাবাহিকের হাত ধরে এই নতুন জুটি জনপ্রিয়তার শীর্ষে পৌঁছে গিয়েছে।

ধারাবাহিকে প্রতিদিনই থাকে নতুন নতুন টুইস্ট। যার কারণে ধারাবাহিক দেখার প্রতি দর্শকদের আগ্রহ বাড়ে বই কমে না। বর্তমানে ধারাবাহিককে দেখানো হয়েছে সব বাধা-বিপত্তি পেরিয়ে অবশেষে সৃজন এবং পর্ণার বিয়ে হয়েছে এবং সুইটির পর্দা ফাঁ’স করা করতে সফল হয়েছে তারা। সুইটিকে পুলিশের হাতে তুলে দিয়ে বাড়ি ফিরে এসেছে তারা। বাড়ি ফিরেই সকলে মিলে তাদের ফুলশয্যার আয়োজন করেছে। সেখানেও বাবুর মা বাধা দেওয়ার চেষ্টা করে। কিন্তু বাড়ির সকলে মিলে কৃষ্ণাকে কিছুতেই সৃজন পর্ণার ফুলশয্যা নষ্ট হতে দেয় না। আর এতেই রেগে আগুন বাবুর মা।

Bengali serial

নিম ফুলের মধু আজকের পর্ব ২০ সেপ্টেম্বর (Neem Phuler Modhu Today episode 20 September)

আজকের পর্বে দেখানো হবে পর্ণাকে শাস্তি দেওয়ার জন্য চা বানাতে বলে নিজেই বিপদে পরে কৃষ্ণা। কারণ পর্ণা ঠিক আগের মতন সবার যেমন চা পছন্দ সেরকমই বানিয়ে এনেছে। আর সকলেই তাকে প্রশংসায় ভরিয়ে দিয়েছে। অন্যদিকে পর্ণার সব মনে পরে যাচ্ছে দেখে মৌমিতা ভীমরি খায়। সৃজন এসব দেখে বুঝতে পারে যে পর্ণার পুরোনো স্মৃতি একটু একটু করে আবার ফিরে আসতে শুরু করেছে। এই কথা ডাক্তারকে জানাতে ডাক্তারও সৃজনকে বলে আর কটাদিন একটু ধৈর্য রাখতে। এরপর দেখা যায় কৃষ্ণা এসব কথা শুনে মনে মনে ফন্দি আঁটতে শুরু করে।

সৃজনের কাছে এসে মাথার দিব্যি দিয়ে বলে যদি সৃজন কৃষ্ণা এবং পর্ণার মাঝে আসে তাহলে সৃজন মায়ের ম’রা মুখ দেখবে। এসব শুনে সৃজন কি করবে বুঝতে পারেনা। ছুটে যায় ঠাম্মির কাছে। তখন তিনি সৃজনকে বলে তার মা যা করছে তাকে করতে দিতে এভাবেই একদিন পর্ণার স্মৃতি ফিরে আসবে। এরপর দেখা যায় কৃষ্ণা বাড়ির সকলকে জড়ো করে পর্ণাকে মঙ্গলচণ্ডীর ব্রত করতে বলে। যাতে পর্ণা ও সৃজনের পুত্র সন্তান হয়। প্রথমে এই কথা শুনে পর্ণা রাজি না হলেও পরে ঠিকই রাজি হয়। এরপর পরের দিন যখন পর্ণা ব্রত করতে বসে তখন তার আসতে আসতে সবকিছু কেমন মনে পড়তে থাকে। বাড়ির সকলকে সে জানায় তার মনে হচ্ছে সে এই ব্রত আগেও করেছে।

আরও পড়ুন: খেতে বসে লেগে গেলো দক্ষ যজ্ঞ! স্রোত সার্থকের ঝগড়া থামাতে একি করলো আঙ্কেল!

পর্ণার মুখে এই কথা আবার শুনে ঘাবড়ে যায় মৌমিতা। অন্যদিকে বাড়ির প্রত্যেকেই বেশ অবাক হয়ে যায়। তারপর পর্ণা শ্বাশুড়িকে জানিয়ে দেয় যে সে এই কাজ করতে পারবে না। এইসব কুসংস্কারে সে বিশ্বাসী নয়। যদি কৃষ্ণা এসব বিশ্বাস করে তাহলে তিনি এই ব্রত পালন করুক। এই কথা শুনে কৃষ্ণা পর্ণা কে চড় মারতে যায় আর তখনই ছুটে আসে পুঁটি। পর্ণাকে মা বলে জড়িয়ে ধরে। আর পুঁটির এই আচরণে বেশ অবাক হয়ে যায় পর্ণা। সকলকে সে প্রশ্ন করতে থাকে কেন এই কাজ করছে সে বারবার। কি হবে এবারে? পর্ণার পুরোনো স্মৃতি কবে ফিরে আসবে আবার?

Back to top button