অভিনেতার মুকুটে জুড়ছে পালক! ফের হিন্দি মেগায় তাক লাগানো চরিত্রে ঋষি কৌশিক!

হিন্দি ধারাবাহিক ‘ঝনক’এ (Jhanak) অভিনয় করতে দেখা গেছে অভিনেতা ঋষি কৌশিককে (Rishi Kaushik)। অভিনেতাকে এই ধারাবাহিকে দেখা গেছে নেগেটিভ চরিত্রে। বাংলা ধারাবাহিকে তার জনপ্রিয়তা নিয়ে নতুন করে কিছু বলার প্রয়োজন পড়ে না। যে ধারাবাহিকেই থাকতেন সেই ধারাবাহিকই হয়ে উঠত সেই সময়ের সবথেকে জনপ্রিয় ধারাবাহিক। ‘একদিন প্রতিদিন'(ekdin pratidin), ‘ইষ্টি কুটুম’ (Ishti Kutum), ‘কুসুম দোলা'(Kusum Dola), ‘কোরা পাখি’ (Kora Pakhi) প্রভৃতি ধারাবাহিকের মুখ ছিলেন অভিনেতা। তবে এই ধারাবাহিকগুলিতে তাকে নায়কের চরিত্রেই দেখেছে দর্শক। সেই ‘ক্রান্তি’ (Kranti) ছবির পর ঝনকে তাকে দেখা গিয়েছিল নেগেটিভ চরিত্রে।

এই ধারাবাহিকে ঋষি কৌশিকের চরিত্রের নাম ছিল ‘তেজাস’। এই চরিত্রে অভিনেতা বাজিমাত করেছেন। তাকে এই চরিত্রের জন্য নির্বাচিত করেছিলেন বাংলা ধারাবাহিকের জনপ্রিয় লেখিকা লীনা গঙ্গোপাধ্যায়। এই হিন্দি ধারাবাহিকের মত বাংলা ধারাবাহিকেও কি ঋষি কৌশিক কে নেগেটিভ চরিত্রে দেখতে পাবে দর্শকরা? এই বিষয়ে লীনা গঙ্গোপাধ্যায় কে জিজ্ঞেস করায় তিনি বলেন, “একেবারেই না। কারণ বাংলার মানুষ ওঁকে এই ইমেজে মেনে নেবে না। ওকে হিরো ভাবে বাংলার মানুষ। আমার কলম থেকে বাংলায় ওকে আমি ভিলেন বানাতে পারব না। এখন অন্য কেউ লিখলে ঋষি করবে কি না ওর ব্যাপার”।

ঋষি কৌশিক তেজাসের চরিত্রে ছোট পর্দায় দেখার পর স্বাভাবিকভাবেই কিছুটা মনঃক্ষুন্ন হয়েছিল অভিনেতার অনুরাগীদের। আবার অনেকের ভালও লেগেছিল চরিত্রটি। এই প্রসঙ্গে ঋষি কৌশিক তার অনুরাগীদের উদ্দেশ্যে নিজেই বলেছিলেন,”আমি জানি ওরা এতদিন ধরে আমাকে এক ভাবে দেখে এসেছে। আমার এক ধরনের ইমেজ ওদের মধ্যে রয়ে গিয়েছে। তাতে একটা ধাক্কা খেয়েছে। আবার ওদের মধ্যে অনেকে এমনও বলেছেন যে আমাকে খুব মানিয়েছে। এতে বুঝলাম আমি একটা সলিড ইমেজ তার মানে তৈরি করেছি। ইমেজ বানাতে পারলে তবেই ভাঙা যায়। এর একটা আলাদা মজা আছে। এই কারণেই আমি খুশি”।

এবার ঋষি কৌশিককে দেখা গেল রাজস্থানী পোশাকে। মাথায় কালো পাগড়ি, সাথে কপালে তিলক। মরুভূমির মধ্যে বাইক চালাচ্ছেন তিনি। তাহলে কি এবার ফের পর্দায় দেখা যেতে চলেছে অভিনেতা ঋষি কৌশিককে? বাংলা ধারাবাহিক হিন্দি ধারাবাহিককে দেখা যেতে চলেছে তাকে?

আরও পড়ুন: অপেক্ষার অবসান! পর্দায় ফিরছে দর্শকদের প্রিয় অর্পণ স্বীকৃতির জুটি! কোন ধারাবাহিকে? জেনে নিন এখনই

জানা গিয়েছে, প্রথম সারির এক সর্বভারতীয় চ্যানেলে শুরু হয়েছে ‘দূর্গা’ ধারাবাহিক। এই ধারাবাহিকেই ‘রাজেশ’ নামে একটি গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যেতে চলেছে অভিনেতাকে। এই ধারাবাহিকের প্রোমো শ্যুট করতেই রাজস্থানের মরুভূমিতে বাইক চালাচ্ছিলেন অভিনেতা। হিন্দিতে নিজের দ্বিতীয় কাজেও নেগেটিভ চরিত্রেই দেখা যাবে ঋষি কৌশিককে এমনটাই শোনা যাচ্ছে। এই ধারাবাহিক ও যুক্ত আছেন জনপ্রিয় ধারাবাহিক লেখিকা লীনা গঙ্গোপাধ্যায়। তেজাসের পর রাজেশ কতটা জায়গা করতে পারে তার অনুরাগীদের মধ্যে এখন সেটাই দেখার।

Back to top button