“প্রতিভাবান বাঙালিরা কলকাতার বাইরে থাকেন, শহরে কেবল দুষ্টু লোকের বাস!” – অভিজিৎ ভট্টাচার্য!

সঙ্গীত জগতের একজন জনপ্রিয় গায়ক হলেন অভিজিৎ ভট্টাচার্য (Abhijeet Bhattacharya)। বাংলা, হিন্দি দুই ইন্ডাস্ট্রিতেই দীর্ঘ কয়েক বছর ধরে নিজের গানের মাধ্যমে মাতিয়ে রেখেছেন সকলকে। এখনো সমানতালে গান গেয়ে চলেছেন তিনি বিভিন্ন ছবিতে তাকে গান গাইতে শোনা যায়। সম্প্রতি এক সাক্ষাৎকারে ধরা দিয়েছিলেন গায়ক। সেখানেই নানান বিষয় নিয়ে কথা বলেন তিনি।
সম্প্রতি কলকাতা শহরের পরিস্থিতি নিয়ে মুখ খোলেন গায়ক। আমরা প্রত্যেকেই জানি বর্তমানে আরজিকর কাণ্ডে তোলপাড় গোটা দেশ। মহিলা চিকিৎসকের সাথে ঘটে যাওয়া অন্যায়ের প্রতিবাদে সোচ্চার হয়েছে গোটা বাংলা সহ দেশের মানুষ। পথে নেমেছে হাজার হাজার সাধারণ মানুষ থেকে শুরু করে সেলিব্রেটিরা। প্রতিদিনই নানান জায়গায় হচ্ছে মিছিল, সমাবেশ। কলকাতা শহরের বর্তমান পরিস্থিতি নিয়ে নিজের মনের বেশ কিছু কথা সাক্ষাৎকারে ভাগ করে নিলেন অভিজিৎ ভট্টাচার্য।
আরজিকর কাণ্ডে বক্তব্য অভিজিৎ ভট্টাচার্যের
সাক্ষাৎকারের প্রথমে অভিজিৎ ভট্টাচার্য জানান “আমরা ভাল আছি মুম্বইয়ে। ঈশ্বরকে ধন্যবাদ, কলকাতায় নেই!” গায়কের কথায়, “এর আগে লাল সেলামওয়ালা এল, পুরো ইন্ডাস্ট্রিকে ভাগিয়ে দিল। এ বার যারা এল তারা টাটাকে তাড়িয়ে দিল। রাজ্যবাসী তাদেরই ভোট দিল!” তাঁর সাফ জবাব, “এর দায় প্রত্যেক শহরবাসীর। তাঁরাই ভোট দিয়ে নির্বাচিত করেন। তাঁরাই সমস্যায় পড়েন, আবার মোমবাতিও জ্বালেন।” এ-ও জানাতে ভোলেননি, বাংলা বরাবর কেন্দ্রের বিরোধিতা করে এসেছে। তাই এত খারাপ পরিস্থিতি। তাঁর দাবি, “আমি বাঙালি হিসাবে গর্বিত। কলকাতাকে নিয়ে নয়।” পাল্টা যুক্তি, “প্রতিভাবান বাঙালিরা তাই কলকাতার বাইরে থাকেন। শহরে কেবল দুষ্টু লোকের বাস!”
অভিজিৎ বাবু ১৯৫৮ সালে ৩০শে অক্টোবর ভারতের কানপুর শহরের একটি বাঙালি ব্রাহ্মণ পরিবারে জন্মগ্রহণ করেন। সেখানেই রামকৃষ্ণ মিশন হাই স্কুল, কানপুর থেকে মাধ্যমিক, বি এস এন ডি এন্টার কলেজ চুন্নিগঞ্জ, কানপুর থেকে উচ্চমাধ্যমিক পাশ করে এবং ক্রাইস্ট চার্চ কলেজ, কানপুর থেকে ১৯৭৭ সনে বি কম পাশ করেন। কলকাতার জন্মগ্রহণ না করলেও মনে প্রাণে তিনি একেবারে খাঁটি বাঙালি মানুষ। বাংলার মাটির সাথে তার অসম্ভব টান রয়েছে। তিনি তার ক্যারিয়ার শুরু করেছিলেন আরডি বর্মনের সাথে স্টেজ শো এর মাধ্যমে৷ বলিউড অভিনেতা মিঠুন চক্রবর্তী, বিজয় আনন্দ, আমির খান, শাহরুখ খান এর মতন বড় বড় অভিনেতার হয়ে গান গেয়েছেন।
আরও পড়ুন: ‘বিষয়টা মানতে কষ্ট হচ্ছে…’-পুজোর পরেই গল্পে ইতি টানছে নিম ফুলের মধু! মুখ খুললেন নায়ক!
এমনকি বিভিন্ন গানের রিয়ালিটি শোতে তাকে বিচারকের আসনে বহুবার দেখা গিয়েছে। সেখানেও জনপ্রিয়তা পেয়েছেন তিনি বর্তমানে আগামী ছবির গান রেকর্ডিং নিয়ে ব্যস্ত রয়েছেন অভিজিৎ ভট্টাচার্য। পথিকৃৎ বসুর ‘শাস্ত্রী’ ছবির গান রেকর্ডের পর রাজ চক্রবর্তীর ‘সন্তান’ ছবির গান রেকর্ড করলেন অভিজিৎ বাবু।

