‘বিষয়টা মানতে কষ্ট হচ্ছে…’-পুজোর পরেই গল্পে ইতি টানছে নিম ফুলের মধু! মুখ খুললেন নায়ক!

জি বাংলার ( Zee Bangla ) জনপ্রিয় ধারাবাহিক হল নিম ফুলের মধু ( Neem Phuler Modhu )। রাত আটটা বাজলেই দর্শকরা বসে পড়েন এই ধারাবাহিক টি দেখতে। পর্ণা সৃজনের গল্প দর্শকদের অত্যন্ত পছন্দের। বর্তমানে সুইটি বিদায় পর্ব দেখানো হয়ে গিয়েছে, গল্পের মধ্যে এখন চমক বলতে বাকি পর্ণার স্মৃতি ফিরে আসা! এর মধ্যেই টলিপাড়ার অন্দরে কান পাতলে শোনা যাচ্ছে এই ধারাবাহিকের শেষ হয়ে যাওয়ার খবর।

টলিপাড়ায় শোনা যাচ্ছে যে দুর্গাপুজো মিটে গেলেই তারপর নাকি শেষ হয়ে যাবে এই ধারাবাহিক। বর্তমানে টিআরপির কারণে যেখানে ধারাবাহিক গুলো দুই থেকে তিন মাসে শেষ হয়ে যায়, সেখানে জনপ্রিয় এই ধারাবাহিক দুই বছর ধরে চলছে। বিগত দুই বছরে টিআরপিতে এই ধারাবাহিকের অবদান রীতিমত উল্লেখযোগ্য। এখন‌ও বঙ্গ সেরা ৫ ধারাবাহিকের মধ্যে রয়েছে নিম ফুলের মধু।

Bengali serial

সৃজন পর্ণার রসায়ন, চয়ন রুচির গল্প, ছেলেকে নিয়ে কৃষ্ণার মনের মধ্যে তৈরি হওয়া টালমাটাল মানসিকতা, ঠাম্মির বলিষ্ঠ চরিত্র,সৃজনের জেঠুর উদ্ভট বাক্যবান ও অয়ন মৌমিতার নানান রকম কাণ্ডকারখানা মাতিয়ে রেখেছে এই ধারাবাহিককে। এই ধারাবাহিকে বর্ষা পিকলুর রসায়ন জমে উঠলেও এদের চার হাত এক হওয়া এখন‌ও বাকি আছে। এমনকি ধারাবাহিকের ভিলেন ঈশার চরমতম শাস্তি পাওয়া বাকি!

তবে এইসবের মধ্যে যখন শোনা যাচ্ছে যে নিম ফুলের মধু শেষ হয়ে যাচ্ছে আর মাত্র হাতে গোনা দুই মাস চলবে এই ধারাবাহিক। তখন স্বাভাবিকভাবেই দর্শকদের মনের মধ্যে এক রকমের চাপা কষ্ট তৈরি হচ্ছে। তবে এই খবরের সত্যতা কতটা এবং সত্যিই কোন সময় এই ধারাবাহিক শেষ হয়ে যাবে সেই বিষয়ে জানতে একটি সংবাদ মাধ্যমের তরফ থেকে যোগাযোগ করা হয়েছিল নিম ফুলের মধু ধারাবাহিকের সৃজন অর্থাৎ রুবেল দাসের সাথে।

সাক্ষাৎকারে অভিনেতাকে জিজ্ঞেস করা হয় দর্শকরা তো চাইছেন যে পর্নার স্মৃতি ফিরে আসুক কারণ দীর্ঘদিন ধরে এই স্মৃতি হারানোর ট্র্যাক দর্শকরা ঠিক পছন্দ করছেন না। তাহলে কি এবার আস্তে আস্তে ফিরতে চলেছে পর্ণার স্মৃতি? এই প্রসঙ্গে অভিনেতা বলেন, ‘দর্শকরা তো অনেকদিন ধরেই আশা করেছিল যে পর্ণার স্মৃতি কবে ফিরবে! আস্তে আস্তে সেটা ফিরছে, সামনে অনেক চমক আছে। বিশ্বাস দর্শকরা পছন্দ করবেন। আপতত ইশাকে কীভাবে জব্দ করা যায়, সেটা নিয়েই এগোবে গল্প।’

আরও পড়ুন: কোন পরিচালক কাজ দেননি! কাজের অভাবে কীভাবে দিন কাটছে বর্ষীয়ান অভিনেত্রীর?

নিম ফুলের মধু কি শেষ হয়ে যাচ্ছে এই প্রসঙ্গে জিজ্ঞেস করা হলে রুবেল বলেছেন, ‘গুঞ্জন আমার কানেও এসেছে। তবে অফিসিয়্যালি আমাদের কাছে এমন কোনও খবর নেই যে নিম ফুলের মধু শেষ হচ্ছে। আমরা পুজোর ব্যাঙ্কিং-এর জন্য শ্যুট করছি, এখন কাজের প্রচণ্ড চাপ। কিন্তু আজকাল কখন যে কী হয় সেটা তো বলা যায় না! শেষ হওয়ার চর্চার বিষয়টাও আমাদের কাছে একেবারেই গ্রহণযোগ্য নয়। তবে সিদ্ধান্ত নেবেন নির্মাতারা। হয়ত গল্প ফুরিয়ে এসেছে…।’

Back to top button