হঠাৎ মিঠাইয়ে অভিনয় ছেড়ে দিলো ছোট্ট জা পিঙ্কি জি! এবার ফিরছে স্টার জলসার সিরিয়ালে! নতুন চরিত্রের কথা নিজেই জানালো নায়িকা

আজকাল বাংলা টেলিভিশনে নতুন সিরিয়াল শুরু হওয়ার আর পুরনো সিরিয়াল শেষ হওয়ার হিড়িক পড়েছে। সেই সঙ্গে নতুন নতুন বেশ কিছু চরিত্র উঠে আসছে। ফোনে কোন এক সিরিয়ালের নায়িকা বা নায়ক হঠাৎ করে অন্য কোন সিরিয়ালে চলে যাচ্ছে বা অন্য কোন চ্যানেলে চলে যাচ্ছে এমনটা মাঝে মাঝেই দেখা যাচ্ছে।

এমনকি স্টার জলসার নায়িকা জি বাংলায় অথবা জি বাংলার নায়িকা স্টার জলসা চলে যাচ্ছে এমনটাও দেখা যাচ্ছে মাঝে মাঝে। দর্শকরা যেমন বিভ্রান্ত হয়ে যাচ্ছে তেমনি ভক্তদের দুশ্চিন্তার অন্ত নেই। হঠাৎ করে নতুন নতুন চরিত্র এসব করায় পুরনো চরিত্রগুলো হঠাৎ করে বিদায় নিচ্ছে পর্দা থেকে। যেটা দর্শকরা এর আগে কখনো ভাবেনি।

ঠিক তেমন এবার আর এক নতুন চরিত্র নিয়ে আসছে অভিনেত্রী অনন্যা গুহ। এই মুহূর্তে তাকে জি বাংলার জনপ্রিয় মিঠাই ধারাবাহিকে দেখা গিয়েছিল। সেখানে ছোট্ট জা পিঙ্কি জি হয়েছিল সে। একটি অবাঙালি চরিত্রকে সুন্দর করে ফুটিয়ে তুলেছিল যে চরিত্রটি দর্শকদের ব্যাপক বিনোদন দিয়েছে।

Pinky Ji: মাথায় মুকুট, কপালে চন্দনের সাজ! স্যান্ডিকে ছেড়ে পুজোর আগেই বিয়ে করে নিল “পিঙ্কি জি” অনন্যা গুহ, দেওরের দুঃখে কষ্টে রয়েছে মিঠাই ...
এবার এই নায়িকা নিজেই ঘোষণা করলো স্টার জলসার এক নতুন সিরিয়ালে একবারে নতুন ভূমিকায় দেখা যাবে তাকে। এই সিরিয়ালটা একেবারে নতুন তবে এর মধ্যে পুরনো গন্ধ আছে। নাম কমলা ও শ্রীমান পৃথ্বীরাজ।

অনন্যা নিজেই নতুন চরিত্রের ঘোষণা করেছে। ফেসবুকে ছবি শেয়ার করলো নায়িকা। পরনে তার ঘিয়ে রঙের শাড়ি আর সেই সঙ্গে বিধবা সাজ। কপালে চন্দনের গোল টিপ। অভিনেত্রী সেই ছবি শেয়ার করে ক্যাপশনে লিখেছেন “চন্দ্রাবতী। কমলা ও শ্রীমান পৃথ্বীরাজ সন্ধে ৬.৩০টা স্টার জলসা”।
Ananya Guha

Back to top button