ভোটিং শেষ, জয় মিঠাইয়ের জয়! শেষ দু’দিনে খাওয়া-ঘুম ভুলে ভোটিং দিয়ে আদৃত-সৌমি’কে জিতিয়ে দিলেন ভক্তরা!

দীর্ঘ এক সপ্তাহ ধরে লড়াই চলছিল। স্টার জলসা এবং জি বাংলার ভক্তদের মধ্যে। মূলত মিঠাই বনাম মোহর ভক্তদের মধ্যে। তার কারণ হলো কলকাতা গ্লিটজ অ্যাওয়ার্ড। ভোটিংয়ে কে সেরা হবেন সেই নিয়ে জব্বর লড়াই চলছিল।

মিঠাই ভক্তদের বিরুদ্ধে উঠেছিল চোট্টামির অভিযোগ আবার অন্যদিকে সোনামণি ভক্তরা প্ল্যান করছিল যে হেরে গেলেই ভোট বয়কট করবে কিন্তু জিতে গেলে কিছু বলবে না।। তবে মনে হচ্ছে সোনামণি ভক্তদের অ্যাওয়ার্ড বয়কট করতে হবে কারণ জিতেছে মিঠাই রানী।
বিজয়ী পাঁচজন হল, মিঠাই, সিড, সিধাই জুটি, বরফি আর সাত্যকি। বিভিন্ন ক্যাটাগরিতে এরা জিতেছেন। মন ফাগুনের কেউ নেই তবে বরফি থেকে দেখে খুব অবাক হয়েছেন সকলে। কিন্তু তিনি সত্যিই যোগ্য তবে খুব সম্ভবত বরফি যে ক্যাটাগরিতে ছিলেন সেখানে পিহু ছিল না।
তবে এই ভোটিং নিয়ে অনেক প্রতিবাদ সোশ্যাল মিডিয়ায় চলছে।ভোটিং দেওয়া হয়েছে অন্যায় পদ্ধতিতে এটা দাবি তুলছে আর সত্যি বলতে বারবার একই ভক্ত ভোট দিতে পারবে এই জিনিসটা ভুল। এছাড়াও অনেক সফটওয়্যার এর প্রবলেম রয়েছে। কিন্তু এখন মিঠাই ভক্তরা সেসব শোনার মুডেই নেই।



