এক আকাশের নীচে থেকে দারুণ সফল মিঠাই, আলফা বাংলা থেকে জি বাংলা, দুর্নিবার ২৫ বছর

বর্তমানে বাঙালি তথা প্রত্যেকটি মানুষের কাছেই বিনোদন (Entertainment) ভীষণ গুরুত্বপূর্ণ। নিত্যদিনের কাজকর্ম মিটিয়ে মানুষ অপেক্ষা করে থাকেন সেই সময়টার জন্য যখন তারা নিজেদেরকে বিনোদন দিতে পারবেন। গোটা দিনের ক্লান্তি মিটিয়ে নতুন দিনের জন্য উৎসাহ এবং সতেজতা সংগ্রহ করতে এই বিনোদন একটি অপরিহার্য ব্যবস্থা। বর্তমানে মানুষ টেলিভিশনের (Bengali Television) সম্প্রচারিত বাংলা ধারাবাহিককেই তাদের বিনোদন প্রাপ্তির অন্যতম অপরিহার্য অঙ্গ হিসেবে বেছে নিয়েছেন। আর এই ধারাবাহিকগুলি (Bengali Serial) সম্প্রচার করছে বিভিন্ন চ্যানেল।

বাংলা ধারাবাহিক সম্প্রচার করে এইরকম চ্যানেলগুলি বর্তমানে বেশ জনপ্রিয়তা পাচ্ছে। প্রত্যেকদিন এই চ্যানেল গুলিতে সম্প্রচারিত হচ্ছে দর্শকদের প্রিয় অনুষ্ঠান এবং ধারাবাহিক। প্রতিটি চ্যানেলের মধ্যে চলছে টিআরপি নিয়ে জোরদার টক্কর। আর এই টিআরপিতে (TRP) এগিয়ে থাকা চ্যানেলগুলি স্থান পাচ্ছে প্রথম সারিতে। প্রথম পর্যায়ে অবস্থানকারী এমনই একটি জনপ্রিয় চ্যানেল হলো জি বাংলা (Zee Bangla)

আজ জি বাংলার জন্মদিন

বাংলা ধারাবাহিকে এই জনপ্রিয় চ্যানেলটি ১৯৯৯ সালে ১৫ ই সেপ্টেম্বর প্রথম পথ চলা শুরু করে। প্রথম পর্যায়ে এই চ্যানেলটি নাম ছিল আলফা বাংলা। জানলে অবাক হবেন, এটিই প্রথম বাংলা স্যাটেলাইট চ্যানেল। যেদিন থেকে চ্যানেলটি দর্শকদের সামনে বিনোদন উপহার দেওয়ার সুযোগ পেয়েছে সেদিন থেকেই চ্যানেলটির একমাত্র লক্ষ্য ছিল সমৃদ্ধ বাঙালি সংস্কৃতিকে বিশ্বের কাছে তুলে ধরা। আজ ১৫ ই সেপ্টেম্বর। জি বাংলা আজকের দিনেই তার ২৫ বছরের পথচলা পূরণ করল। ২৫ বছরে পা দিল এই চ্যানেল।

দর্শকদের কাছে জনপ্রিয় হয়ে উঠতে এবং তাদের নিত্যদিনের সঙ্গী হয়ে উঠতে বেশি দিন সময় লাগেনি এই চ্যানেলের। খুব শীঘ্রই, চ্যানেলটি পশ্চিমবঙ্গ জুড়ে দর্শকদের কাছে একটি অন্যতম প্রিয় বিনোদন দায়ক বিষয় বস্তু হয়ে ওঠে। চ্যানেলের বিষয়বস্তু সবসময়ই বিভিন্ন ধরনের দর্শক-ভিত্তির স্বাদ অনুসারে তৈরি করা হয়েছে। ছোট থেকে বড় সবার কথা মাথায় রেখে এই চ্যানেল তার অনুষ্ঠান এবং ধারাবাহিক চয়ন করেছে। অতীতে চ্যানেলটি এক আকাশের নিচ, রাশি, কেয়া পাতার নৌকো, সাত পাকে বাঁধা, খেলা, খনা, অগ্নিপরীক্ষা এবং সুবর্ণলতার মতো জনপ্রিয় ধারাবাহিক সম্প্রচার করেছে।

আরও পড়ুনঃ অনির্বাণ চরিত্রটা একেবারেই একটা জঞ্জাল, এমন দেলুলু নায়ক আর দুটো হয় না! দাবি ভক্তদের

বড়দের জন্য যেমন বিভিন্ন ধরনের ধারাবাহিক সম্প্রচার করে থাকে এই চ্যানেল, ঠিক তেমনি সকল বয়সের মানুষদের জন্য বিভিন্ন ধরনের অনুষ্ঠান যেমন রান্নাঘর, দিদি নাম্বার ওয়ান, দাদাগিরি, ডান্স বাংলা ডান্স, সারেগামাপা ইত্যাদিও সম্প্রচার করে জি বাংলা। বাংলার অন্য কোন চ্যানেলে এমন অনুষ্ঠান এত সুন্দর এবং পরিপাটি ভাবে সম্প্রচারিত হতে বিশেষ একটা দেখা যায় না। জি বাংলা নিজের কথা রেখেছে। নতুন ছন্দে গল্প বেঁধে দর্শকদের প্রতিটি সন্ধ্যা মনোরম করে তুলেছে।

Back to top button