রান্নাঘর থেকে বাদ পড়তেই কেঁদে ফেললেন সুদীপা! সঞ্চালিকা হিসেবে নির্বাচিত হলেন তারই বান্ধবী!

বাংলা রিয়েলিটি শো (Reality Show) গুলির মধ্যে অন্যতম একটি হলো রান্নাঘর (Rannaghor)। নাচ গানের পাশাপাশি রান্নার জন্য জি বাংলা রান্নাঘর (Rannaghor) রিয়েলিটি শো (Reality Show) -টি ব্যাপক জনপ্রিয় দর্শকমহলে। তবে বেশ কয়েক মাস ধরে জি বাংলায় (Zee Bangla) এই অনুষ্ঠানটি বন্ধ রয়েছে। সুদীপা চট্টোপাধ্যায় (Sudipa Chatterjee) নিজস্ব ইউটিউব চ্যানেলে নতুন রান্নার শো শুরু করেছেন। অন্য দিকে জি বাংলাতেও (Zee Bangla) নতুন রান্নার শো ‘রন্ধনে বন্ধন’ শুরু হয়েছে।
এইসব কথাবার্তার মাঝে শোনা যাচ্ছে জি বাংলায় নাকি ফিরে আসছে রান্নাঘর রিয়েলিটি শো টি। আর এই খবর শোনার পর থেকে দর্শকেরা বেজায় খুশি। কারণ রান্নাঘর দর্শকমহলে ব্যাপক জনপ্রিয়। তাই এই রিয়েলিটি শো যদি আবার শুরু হয় তাহলে জমে যাবে। তবে এই রিয়েলিটি শো শুরু হওয়ার কথা শোনা গেলেও, শোয়ের সঞ্চালিকার দায়িত্বে কিন্তু দেখা যাবে না সুদীপাকে।
রান্নাঘরের সঞ্চালিকা দায়িত্ব শেষ হওয়ায় কী মতামত সুদীপার?
হ্যাঁ, ঠিকই শুনছেন রান্নাঘর শুরু হলেও সঞ্চালিকার দায়িত্বে থাকবেন না সুদীপা। বরং থাকবে সুদীপার একজন কাছের বন্ধু। তিনি হলেন টেলিভিশন জগতের জনপ্রিয় অভিনেত্রী কনীনিকা বন্দ্যোপাধ্যায়। তবে এই পুরো ঘটনা নিয়ে নিজের মতামত জানিয়েছেন এক সাক্ষাৎকারে সুদীপা তিনি বলেন, ‘সত্যি কথা বলতে কি, খুব মন খারাপ লেগেছিল। আসলে আমার পরিচয়ই তো ওই রান্নাঘর দিয়েই। আমি আরও অনেক কাজ করেছি। কিন্তু লোকে মনে রাখেনি। হয়তো মনে রাখার মতো কিছু করিনি বলেই রাখেনি। আমাকে দেখলেই লোকে বলে, ওই যে সুদীপা যে ওই রান্নাঘর করত।’
তিনি আরও জানান ‘অগ্নিদেব আমাকে বুঝিয়েছেন যা শুরু হয় তার তো শেষ হবেই। তুমি বরং দুঃখ কোরো না, ওদের শুভেচ্ছা জানাও। আমারও তখন মনে হল, হ্যাঁ ঠিকই তো, কনি তো আমার বন্ধু, সুগৃহিণীও। হয়তো ও করলে অন্যরকম একটা স্বাদ আসবে। আসলে আমি বা অপাদি অনেকটা একই রকম, তাই আমি আবারও এলে হয়তো মানুষের মধ্যেও একঘেয়েমি চলে আসত। কনিও আমাকে ফোন করেনি বলে সত্যিই অভিমান হয়েছিল, মনে হচ্ছিল, কেন অন্যের কাছ থেকে শুনতে হল? এত ভাল বন্ধু, কেন আমাকে বলেনি? পরে যদিও ওর জায়গায় নিজেকে রেখে ভাবলাম, সত্যিই তো ফোন করে কী বা বলত ও আমায়?’
আরও পড়ুনঃ এক আকাশের নীচে থেকে দারুণ সফল মিঠাই, আলফা বাংলা থেকে জি বাংলা, দুর্নিবার ২৫ বছর
তবে এই শো এখনই শুরু হচ্ছে কিনা বা কবে থেকে শুরু হচ্ছে সে বিষয়ে চ্যানেল কর্তৃপক্ষের তরফ থেকে এখনো কিছুই জানানো হয়নি। যদিও এই রিয়েলিটি শো শুরু নিয়ে বেশ আগ্রহী রয়েছেন দর্শক। কিন্তু কনীনিকার হাত ধরে রান্নাঘর আবার কি পুরনো জায়গায় ফিরে পাবে কিনা তাই নিয়ে যথেষ্ট সন্দেহ রয়েছে। কারণ রান্নাঘর আর সুদীপার সঙ্গে এত বছর সম্পর্ক এত তাড়াতাড়ি ভুলতে পারবে না দর্শক।

