Hit Villain: “একমাত্র ভিলেন যার না ছিল জামাইয়ের টাকা, শেষে তো জামাইও ছিল না কিন্তু ডায়লগ ছিল জবাকে মারতে যত টাকা লাগে আমি দেব”! বিরল ভিলেনকে চিনতে পারলেন?

বাংলা ধারাবাহিকের ইতিহাসে নায়ক-নায়িকা যতটা গুরুত্বপূর্ণ ঠিক ততটাই গুরুত্বপূর্ণ একটি চরিত্র হলো ভিলেন। খলনায়ক বা খলনায়িকা যে কোনো সিরিয়াল হিট করতে খুবই জরুরি। কারণ ভিলেন না থাকলে কুটনামি হবে না, নানা আজগুবি প্ল্যান সামনে আসবে না যাতে করে নায়ক বা নায়িকার ক্ষতি করা যায় আর না লোক দেখবে আর না টিআরপি আসবে।
যুগ যুগ ধরে বিভিন্ন চিরন্তন ভিলেনের জন্ম দিয়েছে নানা সিরিয়াল। আর সেই দৌলতে বেশ হিট হয়েছে চরিত্রগুলো। হিন্দি হোক বা ব্যাংক সিরিয়াল সব ক্ষেত্রেই এই চরিত্রগুলো অবিস্মরণীয় হয়ে রয়ে গেছে।
আবার কীর্তিকলাপের পাশাপাশি ভাইরাল হয় তাদের নানা ডায়লগ। কে আপন কে পর সিরিয়ালটি মনে আছে তো? এখানে সেই সিরিয়ালের কথাই বলছি। জবাকে মারতে জান প্রাণ দিয়ে লড়ে নিয়েছিল তন্দ্রা। সিরিয়ালের আসল ভিলেন ছিল সে। সঞ্চালনার মাধ্যমেই টেলিভিশনের জনপ্রিয় মুখ হয়ে উঠেছিলেন মোনালিসা। দাপিয়ে মডেলিং করেছেন বেশ। সব মিলিয়ে গ্ল্যামার ওয়ার্ল্ড- এর বেশ পরিচিত মুখ মোনালিসা যিনি তন্দ্রার মতো জাঁদরেল চরিত্রে অভিনয় করে দর্শকদের রাগের মুখে পড়েন।
সিরিয়াল শেষ হয়ে গেছে, জবা আবার নিম ফুলের মধু সিরিয়ালে ফিরে এসেছে কিন্তু সেই তন্দ্রাকে ভোলেনি দর্শক। এই খলনায়িকা অভিনয়ের পাশাপাশি তার সাজ বেশ বলে দিত যে এ ভিলেন ছাড়া আর কিছুই হতে পারে না।
![]()
এবার ডিজিটাল মিডিয়ার যুগে ফিরে এলো সেই তন্দ্রা আর তার বিখ্যাত সংলাপ। একজন লিখেছেন “বাংলা সিরিয়ালের ইতিহাসের একমাত্র ভিলেন যার না ছিল কোন আয়ের উৎস,, না ছিল চাকরি, না ছিল ব্যবসা,,আর না ছিল জামাইয়ের টাকা,,,শেষে তো জামাইও ছিলনা। কিন্তু সিরিয়ালে নায়িকাকে মারতে তিনি যতবারই গুন্ডা ভাড়া করতেন তার একটাই ডায়লগ ছিল–“জবাকে শেষ করতে যত টাকা লাগে আমি দিব”।
‘কে আপন কে পর’- তাকে বিশেষ জনপ্রিয়তা দিলেও, মোনালিসা পাল অভিনয় করেছিলেন একাধিক ধারাবাহিকে, যেমন – ‘বেদের মেয়ে জ্যোৎস্না’, ‘রাধা’, ‘দীপ জ্বেলে যাই’ এ। তবে তন্দ্রার আলাদাই বিশেষত্ব রয়েছে।

