মহিলাদের সে’ক্স অবজেক্ট হিসাবে দেখা বন্ধ হোক! বি’স্ফোরক ইমন চক্রবর্তী

আরজিকর কাণ্ডে আজ পেরিয়ে গেছে ১ মাস। তাও আসল অপরাধীরা এখনো অধরা। গত একমাস টানা প্রায় প্রতিদিনই পথে নেমেছে সাধারণ জনতা থেকে শুরু করে টলিউডের শিল্পীরা। দফায় দফায় মিছিল, সমাবেশ হচ্ছে, বিচারের দাবি চেয়ে প্রতিদিন গলা ফাটাচ্ছেন প্রত্যেকে। আরজিকরে চিকিৎসকের প্রতি হওয়া অন্যায়ের বিচার চেয়ে এবং নারীদের সুরক্ষার দাবিতেই সাধারণ মানুষ এই প্রতিবাদ করছেন। নবান্ন অভিযান থেকে শুরু করে করা হচ্ছে বাংলা বন্ধ। সেই প্রতিবাদে নেমেছেন টলিউডের শ্রীলেখা মিত্র (Shreelekha Mitra), স্বস্তিকা মুখোপাধ্যায় (Swastika Mukherjee), সোহিনী সরকার (Sohini Sarkar), সোলাঙ্কি রায় (Solanki Roy) থেকে শুরু করে আরও অনেকে। এবারে সেই তালিকায় নাম লেখালেন জনপ্রিয় গায়িকা ইমন চক্রবর্তী (Iman Chakraborty)।
সম্প্রতি নিজের জন্মদিন উপলক্ষে এক সাক্ষাৎকারে ধরা দিলেন ইমন। ইমন চক্রবর্তী হলেন বর্তমান সময়ের গায়িকাদের মধ্যে অন্যতম জনপ্রিয় একজন। ক্লাসিক্যাল মিউজিক থেকে শুরু করে রবীন্দ্র সংগীত সবকিছুতেই পারদর্শী ইমন। ইতিমধ্যেই বিভিন্ন সিনেমা, সিরিজের হয়ে গান গেয়েছেন জনপ্রিয় এই গায়িকা। জন্মদিনে এক সংবাদ মাধ্যমের সাক্ষাৎকারে আরজিকর কাণ্ড নিয়ে মুখ খুললেন গায়িকা।
এই পরিস্থিতি ইমনের মনের অবস্থা কেমন জানতে চাওয়া হয় তখন গায়িকা জানান ‘পারছি না। আমার একটা সময় সিভিয়ার ডিপ্রেশন ছিল। এরকম কিছু ঘটলে সেই ডিপ্রেশন আবার মাথাচাড়া দেয়। ভয় লাগে। অ্যাংজাইটি হয়। এবার লেখাটা পড়ে, অনেকে বলবেন, ন্যাকামি করছি। কিন্তু সেটা নয়। আমি নিজের কষ্টের কথা বলছি।’
এছাড়াও বর্তমানে সোশ্যাল মিডিয়াতে ইমন এবং মুখ্যমন্ত্রীর একটি ছবি নিয়ে বেশ তোলপাড় হয়েছে, ট্রোল করা হচ্ছে গায়িকাকে। এই নিয়েও মুখ খুললেন ইমন, তিনি বলেন কারও আমার গান পছন্দ, সেটা আমার দোষ হতে পারে না। মুখ্যমন্ত্রীর আমার গান পছন্দ, সেটা আমার দোষ নয়! এই ধরনের অসভ্যতা যাঁরা করছেন, তাঁদের বলি, বিনোদনকে এত হালকাভাবে নেবেন না। যে কোনও পেশার মানুষ সারা দিন পরিশ্রম করে বাড়ি ফিরে হয়তো গান শুনে কিছুটা ভালো সময় কাটান। তাই সিনেমা, গান এগুলো থামবে না। অরিজিৎ সিং যে গানটা গাইলেন আরজি কর কাণ্ডের পর, তা প্রতিবাদের ভাষা হয়ে উঠল। তার মানে উনি নিজের বাকি কাজ বন্ধ করে দেবেন, সেটা হয় না।’
আরও পড়ুন: অল্প বয়সে নিজের বাবার লা’লসার শিকার হন জনপ্রিয় অভিনেত্রী! এইবার মুখ খুললেন তিনি!
তিনি আরও বলেন ‘শিল্পীরা প্রতিবাদ করলে ‘রাম-বাম’ বলা হচ্ছে। আর প্রতিবাদ না করলে ‘চটিচাটা’ বলা হচ্ছে! শিল্পী তাঁর কাজ করলে, বয়কটের ডাক দেওয়া হচ্ছে। এগুলো বন্ধ হওয়া দরকার। মানুষকে সম্মান জানানোর জন্যই তো এত বড় প্রতিবাদ গড়ে তোলা হল!’

