টাকার গন্ধে হাজির সুইটি! ফাঁদে পা দিতেই তাকে খপাৎ করে ধরল পর্ণা!

জি বাংলা (Zee Bangla) জনপ্রিয় ধারাবাহিক গুলির তালিকা অন্যতম একটি হল ‘নিম ফুলের মধু’ (Neem Phuler Modhu)। দীর্ঘ বেশ কয়েক বছর ধরেই ‘নিম ফুলের মধু’ চলছে পর্দায়। দর্শকদের অত্যন্ত পছন্দের তালিকায় রয়েছে এই ধারাবাহিকের নাম। ধারাবাহিকটি দর্শকদের অত্যন্ত পছন্দ বলে টিআরপি তালিকাতেও প্রতি সপ্তাহতেই বাজিমাত করে এই ধারাবাহিক। একাধিকবার বহু ধারাবাহিকের ছাপিয়ে গিয়ে হয়েছে বেঙ্গল টপার।

ধারাবাহিকে বর্তমানে সৃজন এবং পর্ণার দ্বিতীয়বার বিয়ে দেখানো হয়েছে। আসলে স্মৃতি হারানোর পর সে সবকিছুই ভুলে গিয়েছে। কিন্তু ঘটনাচক্রের সৃজনদের বাড়িতে এসে হাজির হয়েছে পর্ণা। সেই থেকে সৃজনের পরিবারের সঙ্গেই রয়েছে সে। পুরনো স্মৃতি ভুলে গেল পরিবারের প্রতি টান একটুও কমেনি পর্ণার। তাই দত্ত বাড়িতেই এতদিন ছিল সে। কিছুদিন আগে পর্ণার অফিসের বস জোর করে পর্ণারকে বিয়ে করতে চাইলে সেখান থেকে পর্ণাকে তুলে এনে আবার বিয়ে করে সৃজন। যদিও পর্ণা সৃজনকে প্রথমে ভুল বুঝলেও সৃজন বোঝায় সুইটির সঙ্গে সৃজনের বিয়েটা পুরোটাই মিথ্যে। সুইটির সাথে কোনদিনই বিয়ে করেনি সৃজন। তাই বর্তমানে সুইটির পর্দা ফাঁস করতেই পর্ণা, সৃজন, চয়ন এবং রুচিরা মিলে রওনা দিয়েছে রঘুনাথপুরের উদ্দেশ্যে।

Bengali serial

নিম ফুলের মধু আজকের পর্ব (Neem Phuler Modhu Today episode 13 September)

আজকের পর্বে ধারাবাহিকে দেখানো হবে কিভাবে সৃজন পর্ণার প্ল্যান মাফিক রঘুনাথপুরে পৌঁছে গিয়ে সকলের বিশ্বাস জয় করে নিয়েছে। তারা প্রত্যেকেই বিদেশী মেম সাহেব সেজে গেছে রঘুনাথপুরে। আর বড়লোক বিদেশি দেখে সুইটির বাবা দাদারাও গলে গিয়েছে। তারা নিজেদের মতো করে প্ল্যান সাজানো শুরু করে দিয়েছে। এদিকে তাদের সত্য ফাঁস করতেই যে পর্ণার গিয়েছে সেটা তারা বুঝতেই পারেনি।

বিদেশে থেকে মেম এবং সাহেবরা এসেছে রঘুনাথপুরে সুইটিও তাই নিজের প্ল্যান মত পৌঁছে যায় রঘুনাথপুরে। এরপরে সৃজন এবং পর্ণা প্রথমবার যখন রঘুনাথপুরে গিয়ে ছিল তখন যা যা প্ল্যান মাফিক ঘটনা ঘটিয়েছিল সুইটিরা এবারও ঠিক একই ভাবে প্ল্যান সাজায়। প্রথমে ভালো মানুষ সেজে পরে নিজেরাই বিপদের পরিবেশ তৈরি করে নিজেরাই আবার পর্ণাদের বিপদ থেকে উদ্ধার করে। আসলে এভাবেই বড়লোক বাড়ির ছেলেদের ফাঁসায় সুইটি এবং তার গ্রামের লোকেরা।

আরও পড়ুন: বড় হয়ে যাচ্ছে ছোট্ট মিহি! কে প্রথম কাছে এসেছি-র শেষ পর্বে থাকছে বিরাট চমক!

সৃজন তো সবই বুঝতে পারছে তাদের প্ল্যান মতেই সব এগোচ্ছে। অন্যদিকে সুইটির সমস্ত কথা শুনে ইশার মনে খটকা লাগে। পর্ণা নতুন করে কোন প্ল্যান করছে কিনা সেটা জানার জন্য তার মনে প্রশ্ন উঠতে থাকে। সেই জন্য সুইটিকে সাবধান করার জন্য ইশা বার বার সুইটিকে ফোন করতে থাকে কিন্তু সুইটি তো পর্ণাদের লোভের ফাঁদে পড়ে গিয়েছে। তাই ইশার কোন কথাই আর প্রয়োজনই মনে করে না সুইটি। সুইটি মনে মনে ঠিক করে নেয় এই সাহেবদের ফাঁসিয়েই সুইটি আমেরিকায় পাড়ি দেবে। এবার দেখার অপেক্ষা কিভাবে পর্ণা শেষ পর্যন্ত সুইটির পর্দা ফাঁস করে এবং সৃজন কিভাবে সুইটির হাত থেকে মুক্তি পায়।

Back to top button