সোনার সংসারে কোনো অ্যাওয়ার্ড না জেতায় দুঃখ প্রকাশ অভিনেতার! ভক্তরাও সেই পোস্ট দেখে আবেগপ্রবণ হয়ে পড়লো

কিছুদিন আগেই অনুষ্ঠিত হয়েছিল জি বাংলার জনপ্রিয় অনুষ্ঠান সোনার সংসার ২০২৩। যেটি এখনও টিভির পর্দায় কবে সম্প্রচারিত হবে তা এখনো প্রকাশ পায়নি। কিন্তু কে কোন অ্যাওয়ার্ড পেয়েছে বা কে পায়নি সে সবকিছুই সোশ্যাল মিডিয়াতে প্রকাশ পেয়ে গেছে অনুষ্ঠানের দিনই। এই নিয়ে রীতিমতো ধুন্ধুমার কান্ড শুরু হয়ে গেছে ভক্তদের মধ্যে।
তবে অনেকেই আবার প্রশ্ন তুলেছে টিভির পর্দায় না আসার আগে কী করে আসল খবর বাইরে আসতে পারে এই নিয়ে! তবে এবারে সোনার সংসার অ্যাওয়ার্ড নিয়ে বিভিন্ন ক্যাটাগরিতে নানা রকম সমালোচনা হয়েছে। কিছু কিছু ক্যাটাগরিতে কিছু কিছু অভিনেতা অভিনেত্রীকে মেনে নিতে পারেনি ভক্তদের একাংশ।
যে ক্যাটাগরি নিয়ে সমালোচনা হয়েছে তার মধ্যে রয়েছে প্রিয় জুটি, প্রিয় জামাই, প্রিয় খলনায়ক প্রভৃতি। কিন্তু এবার এক অভিনেতাকে নিজে থেকেই দুঃখ প্রকাশ করতে দেখা গেল সোশ্যাল মিডিয়াতে অ্যাওয়ার্ড না পাওয়ার জন্য। আর ভক্তরাও তার পক্ষেই কথা বললেন। অভিনেতা প্রকাশ করার আগেই নানাভাবে ভক্তরা তাকে অ্যাওয়ার্ড না দেওয়া নিয়ে সমালোচনা করছিল সোশ্যাল মিডিয়াতে। কিন্তু এবার অভিনেতা নিজেই ভক্তদের কাছে ক্ষমা চাইলেন তাদের জন্য অ্যাওয়ার্ড না জেতার জন্য।
প্রসঙ্গত জি বাংলার একটি অত্যন্ত জনপ্রিয় ধারাবাহিক হল ‘খেলনা বাড়ি’ যেখানে মুখ্য ভূমিকায় অভিনয় করতে দেখা যায় অভিনেতা বিশ্বজিৎ ঘোষ এবং অভিনেত্রী আরাত্রিকা মাইতিকে। সেখানেই দাপুটে খলনায়কের চরিত্রে অভিনয় করেন অভিনেতা সায়ন্তন শান সরকার। তাকে রনর চরিত্রে অভিনয় করতে দেখে দর্শকরা অত্যন্ত প্রশংসা করেছিল একজন ভিলেন হিসাবে। কিন্তু তাকেই দেওয়া হয়নি কোন পুরস্কার। দর্শকদের মতে এই মুহূর্তে জি বাংলার সেরা খলনায়ক যদি কেউ হয়ে থাকে সেটি হল সায়ন্তন।
এই নিয়ে প্রথম দিন থেকেই নানা রকম চর্চা দেখা যাচ্ছিল। তবে তারপরেই অভিনেতাকে নিজের সোশ্যাল মিডিয়াতে ভক্তদের কাছে ক্ষমা চাইতে দেখা গেছে কোন রকম অ্যাওয়ার্ড না জেতার জন্য। সায়ন্তন লিখেছেন ‘তোমাদের জন্য সেরা খলনায়কের অ্যাওয়ার্ডটা জিতে আসতে পারলাম না। কিন্তু তোমরা যেভাবে আমাকে সাপোর্ট করেছ তার জন্য সকলকে ধন্যবাদ পরের বছরের জন্য আশা রেখো।’ তাই বোঝাই যাচ্ছে অভিনেতা নিজেই দুঃখিত তিনি কোন অ্যাওয়ার্ড পাননি বলে।

