অনির্বাণকে সামনে পেতেই চ’রম রেগে গেলেন দর্শক! পর্দার ক্ষো’ভ উগরে দিলেন বাস্তবে!

জি বাংলার (Zee Bangla) আরো এক জনপ্রিয় ধারাবাহিক হলো মিঠিঝোরা (Mithijhora)। ধারাবাহিকে তিন বোনের জীবনের তিন রকম গল্প ফুটে তোলা হয়েছে দর্শকদের সামনে। দীর্ঘদিন ধরেই পর্দায় এই ধারাবাহিক চলছে। ভালো খারাপ মিলিয়ে দর্শকদের থেকে অনেক রকম রিভিউ পাচ্ছে ধারাবাহিকটি। টিআরপি তালিকাতেও মোটামুটি ফলাফল করছে প্রতি সপ্তাহতেই। ধারাবাহিকের কেন্দ্রীয় চরিত্রগুলিতে অভিনয় করছে চেনা অচেনা অনেক অভিনেতা অভিনেত্রীরা।

কী চলছে ধারাবাহিকে?

বর্তমানে ধারাবাহিকে বেশ টানটান উত্তেজনা পর্ব চলছে। ধারাবাহিকের শেষ কিছু এপিসোডে দেখানো হয়েছে রাই গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি, টি’উমার ধরা পড়ার কারণে তার অপারেশন চলছে। আর তার অপরেশন হচ্ছে স্রোতের কলেজের হাসপাতালে। সেখানে উপস্থিত আছে রাইয়ের বাড়ির লোক এবং শৌর্য। রাইয়ের এই অসুস্থতা নিয়ে আগে অনির্বাণের সঙ্গে বিস্তার ভুল বোঝাবুঝি হয়েছে তার। আসলে টিউমার ধরা পড়ার আগে রাই বারবার অসুস্থ হয়ে পড়ছিল। তার অসুস্থতার সমস্ত লক্ষণ ছিল প্রেগন্যান্সির। এরপর ডাক্তারের পরামর্শ অনুযায়ী টেস্ট করার পর ডাক্তার জানায় রাই গর্ভবতী। কিন্তু আসলে টেস্টের রিপোর্টগুলো সবই ভুল আসছিল। তবে ওই টেস্টের রিপোর্টকে বিশ্বাস করে নেয় অনির্বাণ। এবারেও সে ভুল বোঝে রাইকে। ফের রাইকে নিয়ে অনির্বাণের মনে সন্দেহের বীজ রোপন হয়।

আবারো নানান ভুল বোঝাবুঝির কারণে ফের আরো একবার রাইকে নানান রকম ভাবে অপমান হেনস্থা করতে থাকে অনির্বাণ। এর আগেও রাইকে অকারণে ভুল বুঝেছে অনির্বাণ। তার এই সন্দেহপ্রণব স্বভাব রাই এবং অনির্বাণের সম্পর্কের মাঝে বারবার দেওয়াল তুলে দাঁড়িয়েছে।

আসলে অনির্বাণ মনে করছে রাই এবং শৌর্য-এর মধ্যে এখনো সম্পর্ক রয়েছে। যার জেরে বারবার রাইকে ভুল বুঝতে থাকে অনির্বাণ। আর অনির্বাণের এই ভুল বোঝার কারণে রাই বারবার আঘাত পাচ্ছে, তাদের মধ্যে দূরত্ব তৈরি হচ্ছে। আর ধারাবাহিকে এই অনির্বাণের চরিত্রে অভিনয় করছেন অভিনেতা সুমন দে। নিজের এই চরিত্রের জন্য দর্শকদের কাছে একাধিকবার কটাক্ষের শিকার হতে হয় অভিনেতাকে।

আরও পড়ুন: ৯২ বছর বয়সে এসে কী অবস্থায় আছেন অভিনেত্রী মিতা চ্যাটার্জী?

সম্প্রতি এক সাক্ষাৎকারে অভিনেতা সুমন জানান দর্শক কিভাবে তাকে কটাক্ষ করছেন এই চরিত্রের জন্য। কিভাবে নিত্যদিন তাকে বাজে মন্তব্যের শিকার হতে হচ্ছে। যদিও এই বিষয়টি নিয়ে কোনো অভিযোগ নেই সুমনের। দর্শকের কটাক্ষ করা মানেই তিনি নিজের চরিত্রটিকে ভালোভাবে ফুটিয়ে তুলেছে পারছেন। এমনকি একজন দর্শক সুমনের সামনেই তাকে নিয়ে বাজে মন্তব্যে ছুঁড়ে দেন। যদিও সেই ঘটনা নেহাতই মজার ছলেই ঘটে।

Back to top button