পুজোর আগেই বিরাট খবর! আবারো ছোটপর্দায় মিঠাই! কবে, কোথায়?

বর্তমানে বাংলা টেলিভিশন (Bengali Television) জগতে তথা বাংলা চলচ্চিত্র (Bengali Film Industry) জগতে যে সমস্ত অভিনেতা অভিনেত্রীরা দর্শকদের মনে একটা জায়গা তৈরি করতে সক্ষম হয়েছে তাদের মধ্যে অন্যতম এবং জনপ্রিয় মুখ হলেন অভিনেত্রী সৌমিতৃষা কুন্ডু (Soumitrisha Kundu)। জীবনে বেশ কিছু ধারাবাহিকে কাজ করলেও জি বাংলা (Zee Bangla) চ্যানেলের সম্প্রচারিত মিঠাই (Mithai) ধারাবাহিকের মধ্যে দিয়ে জনপ্রিয়তার শীর্ষে পৌঁছেছিলেন অভিনেত্রী।

যেদিন মিঠাই ধারাবাহিকের শেষ শুটিং ছিল সেই দিন শুটিং ফ্লোরে মানুষজনের উপচে পড়া ভিড় বুঝিয়ে দিয়েছিল এই ধারাবাহিকটি দর্শকদের কাছে ঠিক কতটা প্রিয় এবং দর্শকদের মনের ঠিক কতখানি জায়গা জুড়ে রয়েছে। ঠাকুরের কাছে পুজো দেওয়া ফুল থেকে শুরু করে হাতে আঁকা ছবি এবং সোনার আংটি ইত্যাদি অনেক কিছুই তারা উপহারস্বরূপ তুলে দিয়েছিলেন সৌমিতৃষা অর্থাৎ তাদের প্রিয় মিঠাই রানীর হাতে। ধারাবাহিকটি শেষ হওয়ার পর থেকেই দর্শকদের মন একেবারে ভে’ঙে যায়। কারণ তারা তাদের প্রিয় চরিত্রগুলিকে হারিয়ে ফেলে ভীষণ কষ্ট পান।

Lopamudra Sinha, Mithai, Zee Bangla, Bengali Serial, মিঠাই, জি বাংলা, বাংলা সিরিয়াল, লোপামুদ্রা সিনহা

ধারাবাহিকটি শেষ করেই সোজা বড় পর্দায় ঝাঁপ মেরেছিলেন অভিনেত্রী। অনেকদিন ধরেই তার একটি চলচ্চিত্রের কাজ করার কথাবার্তা চলছিল। কিন্তু ধারাবাহিক করতে করতে সেটা সম্ভব হয়ে উঠছিল না। ধারাবাহিকের শেষ হতেই মহানায়ক দেবের সাথে প্রধান নামক একটি চলচ্চিত্রে নায়িকার চরিত্রে অভিনয় করেন সৌমি। এই চলচ্চিত্রে কাজ করার পর অভিনেত্রীর জনপ্রিয়তা আরো অনেক গুণ বেড়ে যায়। এরপর অভিনেতা সৌরভের সাথে আরো একটি চলচ্চিত্রে কাজ করেছেন তিনি।

দর্শকরা এতদিন বসেছিলেন কবে দীর্ঘ সময়ের জন্য দীর্ঘদিন ধরে অভিনেত্রীকে আবার টেলিভিশনের পর্দায় দেখা যাবে তার অপেক্ষায়। এইবার তাদের সেই অপেক্ষার অবসান ঘটার পালা। এর মাঝে বেশ কিছু সাক্ষাৎকারে অভিনেত্রী জানিয়েছেন চলচ্চিত্র ছাড়াও তার হাতে বেশ কিছু কাজ রয়েছে যেগুলি তার কাছে বেশ গুরুত্বপূর্ণ এবং খুব তাড়াতাড়ি তার খবর পেতে চলেছে দর্শক মহল। এইবার সেই খবর দেওয়ার পালা। আরো একবার দর্শকদের কাছে ফিরছেন অভিনেত্রী সৌমি। তবে এটি টেলিভিশনের সম্প্রচারিত কোন ধারাবাহিক নয়।

আরও পড়ুন: যেমন মা তার তেমন ছেলে! এমন শাশুড়ি আর বর জুটলে জীবন ন’রক হতে বাধ্য!

পুজোর আগেই ফিরছে মিঠাই রানী

ছোট পর্দা থেকে বড় পর্দা উভয় জায়গায় কাজ করেছেন অভিনেত্রী সৌমী। এইবার তিনি ফিরতে চলেছেন একটি ওয়েব সিরিজে। ওটিটি প্লে-র রিপোর্টা যেটা বলছে সেই অনুসারে সৌমিতৃষাকে দেখা যাবে ‘নিখোঁজ’ খ্যাত পরিচালক অয়ন চক্রবর্তীর পরবর্তী সিরিজে। অয়নের নতুন প্রোজেক্ট ‘কালরাত্রি’ নামক একটি ওয়েব সিরিজে দেখা যাবে তাকে। এটি একটি থ্রিলার ওয়েব সিরিজ। যেখানে অভিনেত্রী সৌমির সঙ্গ দেবেন ছোটপর্দার আরও বেশকিছু পরিচিত মুখ। থাকছেন রাজদীপ গুপ্ত, ইন্দ্রাশিস রায়, রূপাঞ্জনা মিত্ররা। এছাড়াও দেখা মিলবে অনুজয় চট্টোপাধ্যায়, দেবেশ চট্টোপাধ্যায়দের। আগামী ১১ই সেপ্টেম্বর থেকে শুরু হবে শ্যুটিং পর্ব, চলবে ৪ঠা অক্টোবর পর্যন্ত।

Back to top button