“মদ্যপ অবস্থায় হোটেল রুমে ডেকে অ’শালীন আচরণ করেছিলেন”- বিস্ফোরক দেবলীনা!

আর জি কর হাসপাতালের ভয়াবহ ঘটনার পর উত্তাল হয়ে উঠেছে সারা বাংলা। এই আবহাওয়ার মধ্যেও রাজ্যের নানান জায়গা থেকে উঠে আসছে মহিলাদের শ্লীল’তাহানি বা যৌ’ন নিগ্রহের ঘটনার খবর। এবার টলি পাড়ার গ্ল্যামার দুনিয়াতেও যৌ’ন হয়রানির ঘটনা সামনে এসেছে। যৌ’ন হেনস্তার অভিযোগে অরিন্দম শীলকে বরখাস্ত করেছে ডিরেক্টরস গিল্ড। এই ঘটনার পরিপ্রেক্ষিতে সমাজ মাধ্যমে অভিনেত্রী দেবলীনা লেখেন, “সময়ই সব উত্তর দেয়। সময়কে চুপ করিয়ে রাখা যায় না”। দেবলীনা নিজের অনভিপ্রেত ঘটনার কথাও জানান।

দেবলীনা জানান, বাংলা ইন্ডাস্ট্রির কজন শিল্পী মিলে গিয়েছিলেন নিউইয়র্ক সেখানে তার মায়ের সাথে ছিলেন দেবলীনা নিজেও। তাদের সঙ্গে উপস্থিত ছিলেন টলিউডের এক জনপ্রিয় নায়ক। যিনি আবার পরিচিত জাতীয় স্তরে। বাংলায় এবং হিন্দি দুই ইন্ডাস্ট্রি নায়ক তিনি। তার ঘরেই আড্ডা জমিয়ে ছিলেন উপস্থিত সকলে। দেবলীনা জানান তার মা নিজের সাল ফেলে আসে সেই নায়কের ঘরে। নায়ক কোনভাবে জেনে নেন দেবলীনার রুম নাম্বার। রাত বারোটা বাজতেই দেবলীনাকে ফোন করে তার মায়ের সাল নিয়ে যেতে বলে ওই নায়ক।

দেবলীনা জানান, তিনি কিছু না বুঝেই চলে যান ওই অভিনেতার ঘরে। ঘরের সোফা থেকে সাল নেয়ার সময়ই ওই নায়ক দরজা বন্ধ করে দিয়ে মদ্যপ অবস্থায় জোর করে ঘনিষ্ট হওয়ার চেষ্টা করে দেবলীনার সঙ্গে। দেবলীনা বাধা দিয়ে ঘরের দরজা খোলার চেষ্টা করলে সেই নায়ক দেবলীনাকে জিজ্ঞেস করে যে দেবলীনা চলে যেতে চান কিনা। দেবলীনা চলে যেতে চাইলে সেই নায়ক তাকে যেতে দেন।

বর্তমানে তুত দাদা অরিন্দম শীলের উপর এসেছে যৌ’ন নিগ্রহের অভিযোগ। সেই কারণে বরখাস্ত করা হয়েছে ডিরেক্টরস গিল্ড থেকে। সেই আবহেই নিজের অতীতের এই ঘটনা কথা জানালেন দেবলীনা। তিনি এও জানান ওই নায়কের সাথে তার পরবর্তী সময়ে অনেকবারই দেখা হয়েছে। সেই নায়কও নাকি তার সাথে বরাবর ভালো ব্যবহারই করেছেন।

আরও পড়ুন: দিব্যার প্রাণ ভোমরা এখন জ্যাসের হাতের মুঠোয়! মালার রহস্য উদঘাটন করে ফেলল নায়িকা!

এদিকে রবিবার সোশ্যাল মিডিয়া ফেটে পড়ে অভিনেতা জয়জিৎ বন্দ্যোপাধ্যায়কে নিয়ে। তার উপর ভার্চুয়াল যৌ’ন হেনস্থার অভিযোগ ওঠে। টালিগঞ্জের এক উর্তি নায়িক জয়জিতের বিরুদ্ধে অভিযোগ আনেন যে তিনি নাকি ওই অভিনেত্রীকে মেসেজ করে তার ‘সাইজ’ জানতে চেয়েছেন। এই অভিযোগের পরে একটুও দমে যাননি জয়জিৎ বরং তিনি এই ‘ভুঁয়ো’ অভিযোগের বিরুদ্ধে আইনি পথে হাঁটার কথা জানিয়েছেন। জয়জিৎ বলেন, “আমাকে দীর্ঘদিন ধরে মানুষ চেনেন। যে কেউ কারও বিরুদ্ধে অভিযোগ আনতেই পারেন। কিন্তু অভিযোগ প্রমাণিত হয়নি। আমি তো যখন জানতে পেরেছি, ওই অভিযোগকারিণীর পোস্টের নিচেই সঙ্গে সঙ্গে স্ক্রিনশট দিয়ে উত্তর দিয়েছি। আইনজীবীর সঙ্গে কথা বলে পরবর্তী পদক্ষেপ করব”।

Back to top button