দ্বিতীয় কাঞ্চন মল্লিক হয়ে উঠলেন সংগীতশিল্পী রাহুল দেব! মা মেয়েদের এই দুরাবস্থায় পকেট ভরানোই তার একমাত্র লক্ষ্য! দাবি নেটিজেনদের

আর জি কর কাণ্ড (R G Kar Incident) নিয়ে যখন রাজ্য রাজনীতি উত্তাল হয়ে আছে তখন দোষীদের শাস্তির কথা বলেও তুমুল সমালোচিত হয়েছিলেন তৃণমূলের তারকা বিধায়ক কাঞ্চন মল্লিক (Kanchan Mullick)। আন্দোলনরত ডাক্তারদের উদ্দেশ্যে তিনি প্রশ্ন করেছিলেন,‘সরকারি বেতন, বোনাস নেবেন তো নাকি?’ এই ঘটনার পরিপ্রেক্ষিতে কাঞ্চন মল্লিককে কেন্দ্র করে তুমুল সমালোচনার ঝড় ওঠে। ইন্ডাস্ট্রির মধ্যে তার সহকর্মীরাও তার এই মন্তব্যে ক্ষুব্ধ হয়ে বক্তব্য রাখেন আর এরপর উত্তরপাড়া তারকা বিধায়ক কাঞ্চন মল্লিক তার বক্তব্যের জন্য ক্ষমা চান। এইবার কাঞ্চন মল্লিকের পথেই হাঁটলেন সঙ্গীত শিল্পী রাহুল দেব (Rahul Dev)।

মেয়েদের ন্যায় বিচারের দাবিতে, নিরাপত্তার দাবিতে সকলে যখন পথে নেমেছেন, ঘরের মেয়ে তিলোত্তমার ন্যায় বিচার যখন হয়ে দাঁড়িয়েছে মুখ্য, তখন এই কর্ম বিরতি ও লাগাতার বন্ধের জন্য সংগীতশিল্পীরা যেভাবে আর্থিক দুরবস্থার সম্মুখীন হচ্ছেন সেই বিষয়টা তিনি তুলে ধরেন! তিনি বলেন বর্তমানে আমাদের রাজ্য পশ্চিমবঙ্গ ও গোটা দেশের একটাই উদ্দেশ্য সেটা হল ন্যায়বিচার পাওয়া কিন্তু এই ন্যায় বিচারের লড়াই করতে গিয়ে সঙ্গীত জগতের অনেকেই আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন।

সঙ্গীতশিল্পী রাহুল দেব যে লাইভ ভিডিওটি করেছেন সেই ভিডিওর ক্যাপশনে তিনি লেখেন, “আমরা Musician, Sound man, Light Man, Organisers প্রত্যেকে কোথায় যাব ?? একটু দেখবেন ও ভাববেন, কোনো সমাধান থাকলে জানাবেন… ” এই লাইভ ভিডিওতে তিনি বলেন,“আমি একজন মিউজিশিয়ান, কিন্তু আমাদের সঙ্গীতের অনুষ্ঠান করতে গেলে অনেক মানুষকে লাগে যেমন সাউন্ড ম্যান,লাইট ম্যান, অর্গানাইজার, যাদের নিয়ে অনুষ্ঠান হয়, এই সব মানুষগুলোর রুজি রুটি চলে এই অনুষ্ঠানগুলো থেকেই।”

 

View this post on Instagram

 

A post shared by Rahul Dev (@therahuldeb92)

এরপর তিনি লাইভ ভিডিওতে বলেন,“কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে আমরা যেখানে দাঁড়িয়ে আছি, সেখানে একটাই কথা সবসময় উঠে আসছে যে অনুষ্ঠান বন্ধ করুন আমি আমার হয়ে কোন কথা বলবো না কিন্তু আপনারা নিজেরাই একবার চিন্তা করুন , ন্যায় বিচার দরকার আর আমরা সবাই ন্যায় বিচার চাই কিন্তু এই যে আপনারা বলছেন যে আমরা কোন অনুষ্ঠান করব না, তাদের মধ্যে যারা চাকরিজীবী বা ব্যবসা করেন তারা কি এটাও বলছেন যে, আমরা চাকরি করব কিন্তু মাইনে নেব না? যদি আপনারা এই কথা বলেন তাহলে আমরাও আপনাদের সাথে অবশ্যই সহমত হব।”

লাইভ ভিডিওটাই তিনি বলেন যে, আপনারা ভেবে দেখেছেন যারা মঞ্চ তৈরি করেন, যারা লাইট সাউন্ড এইসবের কাজ করেন, তাদের সংসার কীভাবে চলবে? একটা অনুষ্ঠান থেকে কত মানুষের সংসার চলে বা ঘর চলে? এটা আপনারা ভেবে দেখেছেন? আমার মনে হয় এই বিষয়টা আপনাদের ভাবা উচিত এবং এই বিষয়টা একজন মিউজিশিয়ানের বলে দেওয়ার কথা নয়,কারণ এটা খুব সাধারন একটা বিষয়। বিচারের জন্য‌ই আজ এই লড়াই সেটা জানি, কিন্তু যারা আমরা মিউজিশিয়ান যারা, লাইট ম্যান তারা দাবিটা কোথায় করবে?

এক‌ইসাথে দুর্গাপুজো বন্ধ হয়ে গেলে অনেকের রোজগারের ক্ষতি হবে এই কথা বলতে গিয়ে গায়ক বলেন, “আপনারা তো পুজো বন্ধ করে দেবেন, আমরাও চাইছি পুজো বন্ধ করুন, যদি এটাই একমাত্র সমাধানের পথ হয়, এভাবেই যদি দোষী শাস্তি পায়। কিন্তু তাহলে আপনারাও কথা দিন যে আপনারাও চাকরি করে বা ব্যবসা করে কোন অর্থ নেবেন না। আয় যদি বন্ধ হয় তাহলে সকলের বন্ধ হোক আর আপনারা নিজেরা যদি নিজেদের আয় বন্ধ না করেন তাহলে আপনাদের কোন‌ও অধিকার নেই, অন্যদের আয় বন্ধ করে দেওয়ার।”

 

View this post on Instagram

 

A post shared by Tarak Saha (@tarak_official02)

আরও পড়ুনঃ আইবুড়োভাতে মালাকে জন্মের খাওয়া খাইয়ে দিল জগদ্ধাত্রী! পালাতে পারলে বাঁচে মালা!

গায়ক রীতিমতো হাতজোড় করে অনুরোধ করেন, যে সঙ্গীতের সাথে যুক্ত থাকা মানুষদের ছয়টা মাস ঘরে বসে থাকতে হয়, সেভাবে আয় হয় না। দুর্গাপুজোর দিকেই তারা তাকিয়ে বসে থাকেন রোজকারের আশায়। তারা অনেকেই আমার সাথে কথা বলেছেন তারা রীতিমতো হতাশ কীভাবে তারা সংসার চালাবেন! আপনাদের কোন ধারনাই নেই তাদের কীভাবে দিন চলে! আপনারা তো পুজো বন্ধ করে দেবেন কিন্তু আপনারা নিজেদের রোজগারের উপায় তো বন্ধ করবেন না, জাস্টিস আমরা প্রত্যেকেই চাই, কিন্তু আমার অনুরোধ জাস্টিসের জন্য যদি এটাই একমাত্র পথ হয় যে অনুষ্ঠান আনন্দ উৎসব বন্ধ তাহলে এই আয়ের উৎস যদি আমাদের বন্ধ হয় তাহলে আপনাদের‌কেও কথা দিতে হবে আপনারা আয় বন্ধ করে দেবেন।- উল্লেখ্য, অনেকেই ওনার কথার সাথে একমত হয়েছেন, তার কমেন্ট বক্সে সঙ্গীত জগতের অনেক মানুষ তাকে সমর্থন করেছেন। আবার অনেকেই সমালোচনা করে বলেছেন, দ্বিতীয় কাঞ্চন মল্লিক হয়ে উঠেছেন সংগীতশিল্পী রাহুল দেব! মা মেয়েদের এই দুরাবস্থায় পকেট ভরানোই তার একমাত্র লক্ষ্য!

Back to top button