দিনদুপুরে স্টুডিওতে ঢুকে তোলাবাজি! হেনস্থার শিকার অভিনেত্রী অনন্যা! বন্ধ হল শুটিং!

বাংলার মানুষকে বিনোদন (Entertainment) দিতে বর্তমানে বাংলা সিরিয়াল (Bengali Serial) থেকে শুরু করে বাংলা সিনেমা (Bengali Cinema) নির্মাতারা প্রত্যেকদিন নতুন নতুন গল্প নিয়ে প্রযোজনায় সামিল হচ্ছেন। সেই গল্পের স্ক্রিপ্ট হাতে নিয়ে প্রত্যেকদিন সময় মতন শুটিং ফ্লোরে পৌঁছে যাচ্ছেন কলাকুশলীরাও। তারপর দীর্ঘ সময় ধরে নিখুঁত ভাবে নিজেদের কার্য সম্পন্ন করার পর আবার সবকিছু গুছিয়ে ঘরে ফিরে যান তারা। উপর থেকে একজন শিল্পীর জীবন যতটা সহজ এবং সুন্দর মনে হয়, ভিতরে কিন্তু তাদেরকে ঠিক ততটাই খাটনি খাটতে হয়। তাদের প্রত্যেককে একটি নির্দিষ্ট সময় অনুযায়ী সমস্ত কাজ গুছিয়ে নিতে হয়।
কিন্তু এই দিন একটি সিনেমার শুটিং চলাকালীন ঘটে গেল বিরাট গোলযোগ। সেই শুটিংয়ে উপস্থিত ছিলেন জনপ্রিয় অভিনেতা রজতাভ দত্ত (Rajatava Dutta), অনন্যা গুহ (Ananya Guha) প্রমুখ গণমান্য অভিনেতা অভিনেত্রীরা এবং ক্যাকটাস বাংলা ব্যান্ডের জনপ্রিয় গায়ক সিধু। শুটিং সবে শুরু হয়েছে এমন সময় স্টুডিওর ভিতর ঢুকে পড়ে দুই থেকে তিনজন গুন্ডা। তাদের কথাবার্তা শুনে মনে হয় রীতিমতো মাতাল অবস্থায় রয়েছে তারা।

বিপাকে পড়লেন কলাকুশলীরা
হঠাৎ করেই তাদের মধ্যে একজন বলে ওঠে, “তোমরা যে এখানে শুটিং করছো, হপ্তা দিয়েছো? মানে টাকা দিয়েছো? এখানে শুটিং করতে হলে আমাদেরকে টাকা দিতে হয়। সেই টাকায় আমরা মদ খাই। আমাদের মদের টাকা না উঠলে আমরা এখানে কোনভাবেই শুটিং করতে দেব না। শুটিং বন্ধ করে দেব।” কথাগুলো শোনার পরে ভীষণ রেগে যায় ওখানে উপস্থিত প্রত্যেকেই। কিন্তু সবাই চেষ্টা করে কথাবার্তার মধ্যে দিয়ে বিষয়টাকে সামলে নেওয়ার। কিন্তু ওখানে আসা ঐ দুই ব্যক্তি কিছুতেই কোন মধ্যস্থতা করতে চায় না।
ধীরে ধীরে ঝামেলা আরো চূড়ান্ত পর্যায়ে পৌঁছতে থাকে। ঝামেলা কিছুতেই থামতে চায় না। রীতিমতো হাতাহাতি লেগে যায় দুই দলের মধ্যে। এমন সময় ওই দুই গুন্ডার মধ্যে একজন বলে ওঠে, “টাকা না দিলে এখানে ক্যামেরা চলবে না। আমরা নায়িকা তুলে নিয়ে যাব।” এই কথা শুনে একজন তাদেরকে মেয়েদের সম্মান করতে বলে। তারাও পাল্টা জবাব দেয়, “আমরা মেয়েদের সম্মান করেই বলছি, আমরা নায়িকা তুলে নিয়ে যাব। শুটিং আমরা হতে দেব না।” এরপর ঝামেলা এতদূর গড়িয়ে যায় যে বিষয়টা পুলিশ অবধি পৌঁছানোর উপক্রম হয়। এমন সময় ওই দুই গুন্ডা হঠাৎ করে স্বাভাবিক ছন্দে ফিরে আসে এবং সবাইকে বলে তারা গুন্ডা নয়।
আরও পড়ুনঃ জীবন যুদ্ধে হেরে গিয়ে মৃত্যুকে বেছে নেবে রাই! কী হতে চলেছে আগামী পর্বগুলিতে
সমাজ মাধ্যমের পাতায় তাদের একটি পেজ রয়েছে যার নাম প্র্যাংকবাজ বাংলা (PrankBuzz Bangla)। আর সেখান থেকেই এই ছোট্ট প্র্যাংকটা তাদের সাথে করা হয়েছে। এরপর তারা যেখানে উপস্থিত অভিনেতা-অভিনেত্রীদের থেকে তাদের আসন্ন ছবির প্লট সম্পর্কে জেনে নেয় এবং দর্শকদেরকেও সে সম্পর্কে অবগত করে। এই ছবিতে একটি ছেলের জীবন দশার বিভিন্ন পর্যায় তুলে ধরা হবে। এই ছবিতে গান গাইবে বাংলা ব্যান্ড ক্যাকটাসের জনপ্রিয় গায়ক সিধু। সবাই দর্শকদের সিনেমাটি দেখতে আসতে অনুরোধ জানায়।

