ঝাড়গ্রাম থেকে স্টুডিওর গাছ তলায় অডিশনের অপেক্ষা! আরাত্রিকার নায়িকা হওয়ার লড়াই আপনাকে অনুপ্রাণিত করবে !

নাম আরাত্রিকা মাইতি (Aratrika Maity) কিন্তু পরিচিতি পেয়েছেন মিতুল নামে। জি বাংলা (Zee Bangla)-র ‘খেলনা বাড়ি’ (Khelna Bari)-তে তার চরিত্রের নাম ছিল মিতুল। ২০২২ এ ১৬ই মে থেকে শুরু হয়েছিল খেলনা বাড়ি ধারাবাহিকটি। ধারাবাহিকটি হয়ে উঠেছিল বেশ জনপ্রিয়। সেখানে মিতুল চরিত্রটি ছিল একজন মৃৎশিল্পীর। যে কিনা মাটির পুতুল বানিয়ে লড়াই করেন অস্তিত্বের।
বর্তমানে জি বাংলার সবচেয়ে জনপ্রিয় যে ধারাবাহিকগুলি আছে তার মধ্যে অন্যতম জনপ্রিয় হল মিঠিঝোরা। গল্পের জোরেই দর্শকদের মনে জায়গা করে নিতে পেরেছে জি বাংলার এই জনপ্রিয় ধারাবাহিকটি । টিআরপির লড়াইতেও ভালোই ফল করছে ধারাবাহিকটি। বর্তমানে এই ধারাবাহিকেই দেখা যাচ্ছে আরাত্রিকাকে। আর এই ধারাবাহিকেই রাইয়ের চরিত্রে অভিনয় করে পুনরায় জনপ্রিয় হয়ে উঠেছেন আরাত্রিকা।
ছোট পর্দায় জনপ্রিয় হয়ে ওঠার আগের লড়াইটা খুব একটা সহজ ছিল না আরাত্রিকার জন্য। আরাত্রিকার বাড়ি বর্তমান ঝাড়গ্রাম জেলায়। নিম্নবিত্ত পরিবারে বড় হয়ে ওঠেন তিনি। জি বাংলার আরেক জনপ্রিয় ধারাবাহিক করুণাময়ী রানী রাসমণি ধারাবাহিকের মাধ্যমে তার পথ চলা শুরু হয়। যদিও সেই ধারাবাহিকে কোন সংলাপ ছিল না আরাত্রিকার। এই সময় করোনা মহামারীর জন্য লক ডাউন হয়ে যায়, বন্ধ হয়ে যায় ধারাবাহিকের কাজ। সেই সময় সংসার কিভাবে চলবে তার জন্য কেঁদে আকুল হয়ে পড়েছিলেন অভিনেত্রী।
ছোট থেকেই আরাত্রিকার মনে ছিল অভিনেত্রী হওয়ার জেদ। টিভতে নায়ক নায়িকার অভিনয় দেখে হুবহু নকল করে দেখাতেন তার মা বাবাকে। মা বাবাও মেয়ের অভিনেত্রী হওয়ার ইচ্ছার জন্য উজাড় করে দিয়েছিলেন নিজেদের। ঝাড়গাম থেকে রাত দুটোয় রওনা দিয়ে মেয়েকে নিয়ে কলকাতায় পৌঁছাতেন সকাল ছটায়। গাছের তলায় বসে অপেক্ষা করতেন অডিশনের সময় হওয়ার।
আরও পড়ুন: স্পষ্টবাদী স্রোত সম্পর্কের ধার ধারে না! মা আর অনির্বানের করা অন্যায়ের প্রতিবাদ করল সে!
আরাত্রিকা যাতে কলকাতায় এসে অডিশন দিতে পারে তার জন্য তার মায়ের আংটি বিক্রি করে দিয়েছিলেন আরাত্রিকার বাবা। যে আংটি আরাত্রিকার বাবা বিয়েতে দিয়েছিল তার মাকে। আরাত্রিকার মনে চলতো সব সময় সংসার কিভাবে চলবে তার চিন্তা। এত কষ্ট করেছিলেন বলেই হয়তো তার কপালে কাজ পাওয়া লেখা ছিল। কাজ করে নিজের কৃতিত্বেই বর্তমানে জনপ্রিয় হয়ে উঠেছেন আরাত্রিকা।

