অপারেশনের মাঝেই নিভে গেল আশার আলো! চিকিৎসকদের আ’তঙ্কিত মুখ কীসের ইঙ্গিত দিচ্ছে দর্শকদের?

বর্তমানে বাংলা ধারাবাহিক প্রেমী দর্শকদের মনকে আবেগপ্রবণ করে তুলছে জি বাংলার (Zee Bangla) মিঠিঝোরা (MithiJhora) ধারাবাহিকের নায়িকা রাই। তার অবস্থা সত্যিই চোখে দেখা যাচ্ছে না। এই চরিত্রে অসাধারণ অভিনয় করে দর্শকদের মনে একটা আলাদা জায়গা তৈরি করে নিয়েছে জনপ্রিয় অভিনেত্রী আরাত্রিকা মাইতি। এই ধারাবাহিকে নায়কের চরিত্রে অভিনয় করছেন জনপ্রিয় অভিনেতা সুমন দে। যদিও বর্তমানে তাকে নায়ক হিসেবে মানতে একেবারেই রাজি নন দর্শক মহল।
ধারাবাহিকের বর্তমান প্লট অনুযায়ী, রাই বেশ জটিল রোগে আ’ক্রান্ত। আর এই বিষয়টা সময় থাকতে বুঝতে পরেনি অনির্বাণ। সে ভুল বুঝে রাইকে অনেকটা দূরে সরিয়ে দিয়েছে। রাই বারবার বলা সত্বেও তার কথায় বিশ্বাস করতে চায়নি সে। তাই এইবার আর রাই কোনভাবেই অনির্বাণকে ক্ষমা করবে না। যে মানুষটা বারবার রাইকে এবং তার ভালোবাসাকে অমর্যাদা করেছে তার কাছে আর কোনদিনও ফিরবে না ধারাবাহিকের নায়িকা। হাসপাতালের বেডে শুয়ে এমনটাই প্রতিজ্ঞা করলো রাই।

মিঠিঝোরা আজকের পর্ব ৫ সেপ্টেম্বর (MithiJhora Today Episode, MithiJhora Today Episode 5 September)
ধারাবাহিকের আজকের পর্বে দেখা যায়, রাইকে নিয়ে ভীষণ চিন্তিত তার বাড়ির প্রত্যেকে। শৌর্য স্রোতকে বলে, সে অনেকবার অনেক রকম ভাবে বোঝানোর চেষ্টা করেছিল অনির্বাণকে। কিন্তু অনির্বাণ তার কোন কথা কানে নেয়নি। স্রোত তাকে বলে, অনির্বাণ আসলে একটা অসুস্থ মানুষ। সে তার দিদি ভাইকে বারবার বারণ করেছিল আর যেন সে অনির্বাণদার কাছে ফিরে না যায়। কিন্তু দিদিভাই তার কথা শোনেনি। যদি শুনত তাহলে এতটা কষ্ট পেয়ে এভাবে একা হয়ে গিয়ে একা একা লড়াই করতে হতো না তাকে।
আরও পড়ুনঃ ফিরছে প্রাক্তন স্ত্রী! মা হয়ে ছেলের চ’রম স’র্বনাশ করলো সোহিনী! ধারাবাহিকের আগামী পর্ব ফাঁস
এদিকে অনির্বাণের মা তাকে বোঝাতে থাকে, এই সময় তার জীবনে এমন একজনের প্রয়োজন যে তাকে বুঝবে। কোয়েল তার প্রাক্তন স্ত্রী হলেও সে অনির্বাণের বন্ধু তাই সে এই অবস্থায় অনির্বাণকে ঠিক বুঝবে। তাই অনির্বাণ যানো কোয়েলের কাছে ফিরে যায়। তাকে বাড়িতে ডাকে তার সাথে কথা বলে। এই খারাপ অবস্থা থেকে বেরিয়ে আসে। সোহিনীর আসল উদ্দেশ্য হল অনির্বাণের জীবনে অন্য একটা মেয়েকে এনে রাইকে ভুলিয়ে দেওয়া। অনির্বাণের মুখ চোখ দেখে বোঝা যায় যে মায়ের কথাগুলো তার মনে ধরেছে। আসল সত্যিটা না জেনে আবারো একটা ভুলের পথে এগিয়ে যায় অনির্বাণ।
View this post on Instagram
লড়াইয়ে হাল ছেড়ে দিল রাই
এদিকে অপারেশন চলতে চলতে হঠাৎ করেই রাই কেমন অদ্ভুত আচরণ করতে শুরু করে। হঠাৎ করে এসে জোরে জোরে শ্বাস নেয় আর শান্ত হয়ে যায়। একদম স্থির শীতল পাথরের মতন শান্ত হয়ে যায়। প্যারামিটারের দিকে চোখ রেখে ভয় পেয়ে যায় ডাক্তার। তাদের মুখ চোখ দেখে বোঝা যায় রাইয়ের অবস্থা মোটেই ভালো দিকে গড়াচ্ছে না। যেভাবে রাইয়ের শারীরিক অবস্থার অবনতি হচ্ছে তাতে হয়তো খুব বেশিক্ষণ তাকে বাঁচিয়ে রাখা সম্ভব নয়। এদিকে বাইরের দাঁড়িয়ে দাঁড়িয়ে কান্নাকাটি করতে থাকে স্রোত।

