প্রথম সারির অভিনেত্রীরা ভুলে গেলেও অনামিকা সাহা কিন্তু ভুললেন না নিজের সামাজিক দায়িত্ব!

আর.জি.কর কান্ডে রীতিমত তোলপাড় গোটা রাজ্য। প্রতিনিয়ত প্রতিবাদের ঝড় বয়ে যাচ্ছে কলকাতার রাজপথ দিয়ে। কলকাতা ছাড়িয়ে প্রতিবাদের ঢেউ আছড়ে পড়েছে শহরতলী থেকে গ্রামের অলি-গলি। প্রতিবাদ মুখর হয়ে উঠেছে সাধারণ মানুষ। তাদের সাথে মিশে গিয়েছেন বিশিষ্টজনদের একাংশ। এবার প্রতিবাদ মুখর হয়ে ধরা দিলেন বর্ষীয়ান অভিনেত্রী অনামিকা সাহা।

বিশিষ্টজনদের একাংশ যখন সাধারণ মানুষের সাথে মিশে গিয়ে প্রতিবাদে সামিল হয়েছেন অপরদিকে বিশিষ্টজনদের একাংশ চুপ। সেই একাংশদের নিয়ে কম কথা হয়নি। সোশ্যাল মিডিয়া ভরে গেছে সেই একাংশের শিরদাঁড়া কোথায় এই প্রশ্নে। এরমধ্যেই মহানায়ক উত্তম কুমারের জন্মবার্ষিকীতে আয়োজিত শিল্পী সংসদের অনুষ্ঠানে এসে ক্যামেরার সামনে‌ আর.জি.করের ঘটনা নিয়ে নিজের প্রতিবাদী ভাবমূর্তি দেখালেন অনামিকা সাহা।

তিনি বলেছেন তার একটাই দাবী। যারা এই কাজ করেছেন তাদের প্রত্যেকের শাস্তি। তিনি এও জানিয়েছেন তার মতে এই কাজ কেউ একা ঘটাতে পারে না, এরমধ্যে জড়িত আছে একাধিক ব্যক্তি।এই ঘটনার সাথে যুক্ত মানুষদের ‘রাক্ষস’ বলে সম্বোধন করেছেন। তিনি চান কিছু যেন আড়াল না থাকে সবটা যেন সামনে আসে নয়তো প্রতিবাদ আরও তীব্রতর হবে।

আর জি.কর প্রসঙ্গে কথা বলতে গিয়ে তিনি মনে করিয়ে দিলেন অভিনেত্রী মহুয়া রায়চৌধুরীর মারা যাবার ঘটনা। মহুয়া রায়চৌধুরীর মৃত্যুও রহস্যজনকভাবে ঘটে যাওয়া এক অগ্নিকাণ্ডে ঘটে। আজ অব্দি মৃত্যুর সঠিক কারণ জানা যায়নি জনপ্রিয় অভিনেত্রী মহুয়ার। তখনও আন্দোলন হয়েছিল, উঠেছিল আওয়াজ। কিন্তু অনামিকা সাহার কথায় কদিনের মধ্যেই মানুষ সবটা ভুলে গেছিল। ফলে আসল ঘটনা কোনদিন আর সামনে আসেনি। অনামিকা সাহা আর্জির সুরে সাধারণ মানুকে বলেছেন মহুয়ার সময়ের পুনরাবৃত্তি যেন না হয়। এই ঘটনা যেন মানুষ ভুলে না যান, প্রতিবাদ যেন থেমে না যায়।

আরও পড়ুন: মা মেয়ের জুটি করলো বাজিমাত! মিহির দুষ্টু বুদ্ধিতে নিমকি ঠাম কুপোকাত!

অনামিকার মুখে সি.পি.আই.এমের আমলের কথা শুনতে পাওয়া গেল। তার কথায় ‘সেই আমলে এত গন্ডগোলের মাঝে ভয় ভয়ে থাকতাম ,তারপরের সময়টা বেশ শান্তিতেই ছিলাম। কিন্তু এখন আবার ভয় পেয়েছি, শান্তি পাচ্ছি না ‘। তিনি তদন্তকারী সংস্থা, রাজ্য সরকার,আদালত সবার কাছে অনুরোধ জানিয়েছেন যাতে দ্রুত এই ঘটনার বিচারের জন্য। তার মতে সঠিক বিচার এবং দোষীদের উপযুক্ত শাস্তি হলেই মানুষের মন থেকে ভয় কাটবে,মনে শান্তি আসবে। আর কোন নারীকেই এরম পাশবিক অত্যাচারের ফলে মৃত্যুবরণ না করতে হয়,যাতে এরম ঘটনা আর না ঘটে সেই নিয়ে, মহিলাদের সুরক্ষার বিষয়ে জোড় দেওয়ার জন্য সরকারের কাছে আবেদন জানিয়েছেন। সিনেমায় খলনায়িকার চরিত্রে অভিনয় করলেও বর্তমান পরিস্থিতিতে ‘চুপ করে থাকা নায়িকা’দের থেকে বাস্তবে যে তিনি অনেক সংবেদনশীল একজন মানুষ তার প্রমাণ দিলেন বর্ষীয়ান অভিনেত্রী।

Back to top button