ঘরে-বাইরে অলরাউন্ডার! জি বাংলার সেরা নতুন বউমার শিরোপা ছিনিয়ে নিল কোন নায়িকা?

সংসার হোক বা ধারাবাহিক, মূল কান্ডারী হল বউমা। সংসারকে একটা সুতোয় বেঁধে রাখে বাড়ির বউমা। তবে বর্তমানে সময়ের সঙ্গে সঙ্গে পাল্টেছে সমাজের বউমার সংজ্ঞা। সংসার, স্বামী সামলে আজকের বউমার সামলাচ্ছেন কর্পোরেট জগৎ। বর্তমানে বউমারা রাধে এবং চুলও বাঁধে অর্থাৎ বাড়ি ও বাইরের জগৎ সবেতেই তারা অলরাউন্ডার। বিশেষত, জি বাংলার (Zee Bangla) বউমাদের এবিষয়ে জুরি মেলা ভার। বর্তমানে জি বাংলার পর্দাতেও দেখা যাচ্ছে এমনই কয়েকজন নতুন বউমাদের যারা একেবারে সর্বগুণ সম্পন্না।

ময়না: জি বাংলার অর্গানিক স্টুডিওর পুবের ময়নার ধারাবাহিকটি ইতিমধ্যেই নজর কেড়েছে সকলের। আর এই ধারাবাহিকের নায়িকা ময়না। নিজের প্রাণ বাঁচাতে ওপার বাংলা থেকে সে সাঁতার কেটে এসেছে এপার বাংলায়। আর এপারে তাকে বাঁচায় রোদ্দুরের পরিবার। এরপর ভাগ্যের ফেরে তার বিয়ে হয় যায় রোদ্দুরের সঙ্গে। মুখে রোদ্দুরের নামে হাজার কথা বললেও বউমা হিসেবে ময়না কিন্তু খুব পারদর্শী। রান্না থেকে শুরু করে স্বামীর যত্ন করা সবটাই করে সে। এমনকি ইতিমধ্যেই সে হয়ে উঠেছে শ্বশুর, শাশুড়ি আর ননদের চোখের মণি।

দিতিপ্রিয়া: জি বাংলার সেরার নতুন বউমার তালিকাতে উঠে এসেছে সকলের প্রিয় মালাবদল ধারাবাহিকের ঘটকদিদি দিতিপ্রিয়ার নামও। সম্প্রতি ডিভোর্স স্পেশালিস্ট কাব্যর বিয়ে দিতে গিয়ে শেষমেশ কাব্যর সঙ্গেই বিয়ের পিঁড়িতে বসে ঘটকদিদি। যদিও শ্বশুরমশাই বাদে তাকে বউমা হিসেবে মেনে নেয়নি তার শ্বশুরবাড়ির লোকজন। কিন্তু কখনও ডাকাতের হাত থেকে আবার কখনও ঝুলন উৎসবে ঝুলন সাজিয়ে একটু একটু করে পরিবারের সকলের বউ জয় করছে দিতিপ্রিয়া।

ডায়মন্ড: সেরা নতুন বউমার তালিকায় নাম রয়েছে সকলের প্রিয় বউমা ডায়মন্ডের। জি বাংলার ডায়মন্ড দিদি জিন্দাবাদ ধারাবাহিকে ডায়মন্ডও বউমা হিসেবে দুর্দান্ত। বরকে জব্দ করা হোক বা মাত্র ৫০০ টাকায় রান্না করা সবকিছু একা হাতে সামলাতে পারে ডায়মন্ড। ঠাকুমা শাশুড়ি থেকে শুরু করে কাকি শাশুড়ি, সকলের মন জয় করে নিয়েছে সে। আবার একজন স্ত্রী হিসেবেও সে সর্বদা চেয়ে এসেছে স্বামীর ভালো।

মধুবনী: জি বাংলার সেরা নতুন বউমার তালিকায় নাম রয়েছে কে প্রথম কাছে এসেছি ধারাবাহিকের মধুবনীরও। মেয়ে, স্বামী এবং অফিস, আজকের মেয়েরা যে সবটাই একা হাতে সামলাতে পারে তার জ্বলজ্যান্ত উদাহরণ মধুবনী। একদিকে যেমন সে ঠাকুরের জন্য রান্না করতে পারে মিষ্টান্ন ও দই, তেমনই অফিসে কে আগুন লাগিয়েছে সেকথা জানতেও বর্তমানে তৎপর মধুবনী। পাশাপাশি সে দাঁড়িয়েছে সমাজের মেয়েদের পাশেও। রিয়ার সঙ্গে ঘটে যাওয়ার অন্যায়ের প্রতিবাদ জানিয়ে দোষীদের শাস্তি দেওয়ার জন্য সে একজোট করেছে পাড়ার মেয়েদের। প্রতিবাদে হাতে তুলে নিয়েছে অস্ত্র।

আরও পড়ুন: জি বাংলার পর্দায় আসছে নবরূপে নবদুর্গা! মায়ের কোন বিশেষ রূপে থাকছে রাই?

কে হল সেরা নতুন বউমা?

সম্প্রতি সামাজিক মাধ্যমে জি বাংলার তরফ থেকে করা একটি প্রতিযোগিতার আয়োজন। ভোট পোলের মাধ্যমে দর্শকদের বিচারে জি বাংলার সেরার সেরা নতুন বউমা হয়েছে সকলের প্রিয় মধুবনী। দর্শকদের বিচারে পায় ৫১ শতাংশ ভোট পেয়েছে সে। কারণ? আর ময়না হোক বা দিতিপ্রিয়া কর্মক্ষেত্রে বিশেষভাবে নজর কাড়েনি কেউই। একদিকে মধুবনী যেখানে নিজের উপার্জিত অর্থে চালিয়েছে সবটা, অন্যদিকে নিজে রোজগার করার শর্তেও ডায়মন্ডের সেই গুণগুলো আর ফুটিয়ে তুলছে না ধারাবাহিক। এই তিনটি গল্পেই এখন চলছে স্বামী স্ত্রীর টানাপোড়ন। কিন্তু অন্যদিকে সংসার গড়তে, দাদুর ব্যবসার যারা ক্ষতি করতে চায় তাদের ধরতে সব দিকে দারুণ সামলাচ্ছে মধুবনী। স্বামীর সঙ্গে বোঝাপড়া হলেও সেটাও খুব সুন্দরভাবে মিটিয়ে নিয়েছে মধুবনী। সেই সঙ্গে সামলাচ্ছে মেয়েকেও। আর সেই কারণেই দর্শকদের নজর কেড়েছে মধুবনী। আপনাদের মতে কে সেরা নতুন বউমা?

Back to top button