প্রকাশ্যে এল ঋকের অতীত! এবার কি চুরমার হয়ে যাবে মিহির পরিবার পাওয়ার স্বপ্ন?

জি বাংলার (Zee Bangla) জনপ্রিয় ধারাবাহিক কে প্রথম কাছে এসেছি (Ke Prothom Kache Esechi)। প্রথম থেকেই ধারাবাহিকটি মন জয় করে নিয়েছিল দর্শকদের। তবে বর্তমানে ধীরে ধীরে বাড়ছে ধারাবাহিকের টিআরপি (TRP)। দর্শকদের মন জায়গা করে নিচ্ছে কে প্রথম কাছে এসেছি। মিহির চরিত্রে অসাধারণ অভিনয় করে দর্শকদের মন জয় করে নিয়েছেন অভিনেত্রী রাধিকা কর্মকার (Radhika Karmakar)। সেই সঙ্গে ধারাবাহিকে মোহনা মাইতি (Mohona Maiti) এবং সায়ন বসুর (Sayan Bose) রসায়নও তাক লাগিয়ে দিয়েছে দর্শকদের।
ইতিমধ্যেই ধারাবাহিকে দেখা গেছে মিহির সঙ্গে বাড়িতে ফিরে এসেছে মধুবনী। তারপরই মিহিকে ভালোবেসে কাছে টেনে নিয়েছেন সকলকে। মাকে ছাড়াও পরিবারের সকলের সঙ্গে সময় কাটাতে শুরু করেছে মিহি। রাতেও নিমকি ঠামের সঙ্গেই ঘুমোতে চলে যায় সে। আর সেই সুযোগেই ঋককে সমস্ত সত্যিটা বলার সিদ্ধান্ত নেয় মধুবনী। মধুবনী ঋককে জানায় একজন দুর্দান্ত নৃত্যশিল্পী ছিল সে। আর পাঁচটা মেয়ের মতোই চোখে স্বপ্ন ছিল বড় নৃত্যশিল্পী হওয়ার। কিন্তু হঠাৎই ধরে পড়ে বাবার অসুস্থতা।

কে প্রথম কাছে এসেছি আজকের পর্ব ২ সেপ্টেম্বর (Ke Prothom Kache Esechi Today Episode 2 September)
ধারাবাহিকের আজকের পর্বে দেখা যাবে বাবার চিকিৎসার জন্য মধুবনীর প্রয়োজন ছিল ২৫ লক্ষ টাকা। আর সেই কারণেই মধুবনী জামাইবাবু তাকে বলে সরো’গেসির মাধ্যমে বাচ্চার জন্ম দিতে। এই প্রস্তাবে প্রথমে রাজি না হলেও বাবার কথা ভেবে পরে রাজি হয় মধুবনী। সৌভিকেও জানায় সবটা। প্রথমে রাজি হয়নি সৌভিক। কিন্তু পরবর্তীতে ২৫ লক্ষ টাকার কথা শুনেই বদলে যায় সৌভিকের মন।
২৫ নয়, সুখের স্বপ্ন দেখিয়ে সৌভিক মধুবনীকে বলে ৫০ লক্ষ টাকা দাবি করতে। সৌভিকের কথা মতোই পঞ্চাশ লক্ষ টাকা দাবি করে মধুবনী। তাতেও রাজি হয়ে যায় সেই দম্পতি। কিন্তু সাত মাসের সময় ডাক্তার জানান মিহির ক্রোমো’জোম সমস্যা দেখা দিয়েছে তাই হয়ত বাচ্চাটি জন্মানোর পর ডায়া’বেটিক হতে পারে। কথাটা শুনেই মিহিকে নিতে অস্বীকার করেন সেই দম্পতি।
আরো পড়ুন: সাধারণ মানুষের সাথে রাস্তায় বসে প্রতিবাদে সামিল টলি তারকারা! তাদের অনুপ্রেরণায় বাকিরাও কি যোগ দেবেন এই সংগ্রামে?
দুজনেরই অনেক হাতে পায়ে ধরে মধুবনী কিন্তু তাতেও লাভ হয়নি কোন। তারপরই জন্ম হয় মিহির। কিন্তু মিহির জন্মের পর মিহিকে আশ্রমে দিয়ে দিতে বলে সৌভিক। কিন্তু তাতে রাজি হয়নি মধুবনী। অবশেষে ভালোবাসাকে ভুলে মাতৃত্বকেই আপন করে নেয় সে। তারপরই মৃ’ত্যু হয় মধুবনীর বাবার। শুরু হয় পাড়া প্রতিবেশীর বঞ্চ’না তাই বাধ্য হয়েই সবাইকে দুর্গাপুরে রেখে কলকাতায় চলে আসে সে।
কি ঘটেছিল ঋকের অতীতের?
মধুবনীর কথা শুনে ঋক জানায় তার সঙ্গে শ্রেয়া বলে একটি মেয়ের সম্পর্ক ছিল। কথা ছিল বিয়ে করবে দুজনে। কিন্তু শ্রেয়া স্পষ্ট জানিয়ে দেয় সে সন্তান চায়না। ঋককে বিয়ে করলেও নিজের কর্মজীবনকে নষ্ট করে সে সন্তানের মা হতে পারবে না। এমনকি উল্টে সন্তানের বিনিময়ে সে ঋকের থেকে দাবি করে ১ কোটি টাকা। তারপরই ভেঙে যায় ঋক শ্রেয়ার সম্পর্ক। বিদেশে চলে যায় ঋক। তবে মধুবনীর ভাবনা চিন্তা দেখে ভীষণ খুশি হয় সে। সে কথা দেয় মধুবনী ও মিহির পাশে সারাজীবন থাকবে সে। এরপরই মধুবনীকে জড়িয়ে ধরে ঋক। ঋকের সঙ্গে কি সুখে শান্তিতে ঘর করতে পারবে মধবনী? জানা যাবে আসন্ন পর্বে।

