সাধারণ মানুষের সাথে রাস্তায় বসে প্রতিবাদে সামিল টলি তারকারা! তাদের অনুপ্রেরণায় বাকিরাও কি যোগ দেবেন এই সংগ্রামে?

বর্তমানে আর কোন কিছুই স্বাভাবিক নেই। আরজি কর কান্ডে (RG Kar Incident) নড়ে গিয়েছে মেয়েদের সুরক্ষার ভীত। কিছু মানুষ নিজেদের লালসা চরিতার্থ করতে ছেলে মেয়ে নির্বিশেষে মানুষের ওপর যে ঘৃণ্য অত্যা’চার চালিয়ে যাচ্ছে সেই মাত্রা অনেকদিন আগেই সহ্যের সীমার বাইরে চলে গিয়েছে। তবুও নিজেদের গদি বাঁচাতে নির্বাক রাজ্যের শাসকরা। কারোর কাছে আবার “এমন ঘটনা দিনে দুই একটা ঘটেই থাকে”। এমন অবস্থায় সাধারণ মানুষ হয়ে সাধারণ মানুষের পাশে রাস্তায় নামতে বাধ্য হল মানুষের বিনোদনদায়ক ব্যক্তিত্বরা।
কিছুদিন ধরেই চলছে এই কাণ্ডের প্রতিবাদ মিছিল। প্রতিবার এই একই কারণে করা মিছিলগুলো সময় অতিবাহিত হওয়ার সঙ্গে সঙ্গে নিজের প্রাণ হারালেও এইবার আর তেমনটা হয়নি। যত সময় যাচ্ছে এবং যত বিচারের পরিবর্তে অবিচার হচ্ছে তত এই মিছিল আরও দৃঢ় হয়ে উঠছে। বিলাসবহুল বাড়ি এবং নিশ্চিন্ত নিদ্রা ছেড়ে এবার রাস্তায় নেমে পড়েছেন টলি তারকারা। জোর কদমে চালাচ্ছেন স্লোগান। এবার আর মুক্তি নেই কোন শয়তানের।
বেশ কিছুদিন ধরে চলা রাত দখল এবং হরদম মিছিলে এর আগেও অভিনেতা-অভিনেত্রীদের সামিল হতে দেখা গিয়েছে। আজও ঠিক তেমনটাই হতে চলেছে। তবে এইবার তারা রাস্তায় ভোর ৪টে অবধি অবস্থান করতে চলেছেন। এই সময় দাঁড়িয়ে তারা আর নিজেদেরকে সাধারণ মানুষের থেকে আলাদা চোখে দেখছেন না। তারাও এই দেশের আর পাঁচটা খেতে খাওয়া মানুষের মতনই নিজেদেরকে ভাবছেন কারণ তারকা হোক বা সাধারণ মানুষ প্রত্যেকেই এই ঘৃণ্য জঘন্য অপরাধের শিকার হতে পারেন। তাই এই অপরাধকে চিরতরে এই সমাজ থেকে নির্মূল করতে প্রত্যেকে নিজেদের প্রতিবাদের ভাষা বেছে নিয়েছেন।
বাড়িতে বসে থাকলে অপরাধীরা শাস্তি পাবে না। তাদের শাস্তি দিতে প্রত্যেককে নিজেদের মতন করে চেষ্টা চালিয়ে যেতে হবে। তাই আয়োজন করা হলো এই প্রতিবাদ মিছিলের। সারারাত জেগে রাস্তা জুড়ে চলবে এই অবস্থান। এই মিছিলে বাংলার প্রতিটা মানুষকে আহ্বান জানিয়ে জনপ্রিয় গায়ক শোভন গাঙ্গুলী তার সমাজ মাধ্যমের পাতায় লিখেছেন, “সবাই দলে দলে ধর্মতলা আসুন। যতক্ষণ না বিচার পাচ্ছি বসছি আমরা। চলে আসুন ,আর পাশের মানুষ কে জানান। আমরা সাধারণ মানুষ ধর্নায় বসলাম।” চৈতি ঘোষাল, বিদিপ্তা চক্রবর্তী, উষসী চক্রবর্তী, ঋত্বিকা চক্রবর্তী, দেবলীনা দত্ত, সোহিনী সরকার, স্বস্তিকা মুখোপাধ্যায়, অপর্ণা সেন সহ বাংলার তাবড় তাবড় অভিনেত্রীরা সুর চড়িয়েছেন প্রশাসনের বিরুদ্ধে। তাদের দাবি ন্যায্য বিচার। সেই দাবিতেই হবে এই অবস্থান।
আরও পড়ুন: রাইয়ের পাশে দাঁড়ালো সার্থক! তার কান্ড দেখে ভীষণ খুশি রাই!
তাদের নিজেদের মতন করে করা প্রতিবাদের এই প্রচেষ্টাকে কুর্নিশ জানাচ্ছে বাংলার জনতা। তারা বুঝতে পারছে এই লড়াই প্রত্যেকের। এই রাজ্যে ধর্ষ’কদের যাতে আর জায়গা না হয় তাই এইবার রাজ্য তথা দেশের প্রত্যেকটা মানুষকে এই লড়াইয়ে অংশ নিতে হবে। বাংলার তারকাদের এই প্রতিবাদ এবং প্রতিবাদের এই বার্তা এটাই বুঝিয়ে দিচ্ছে আপামর বাঙালিকে। “মিছিলে গিয়ে কি হবে!” এই অতি সহজে এড়িয়ে যাওয়ার মতন যুক্তিহীন প্রশ্নটাকে না করে যেটা করা সম্ভব সেটাই করা উচিত। আর মিছিল তথা রাস্তায় অবস্থান গণতান্ত্রিক এই সমাজের প্রতিবাদের অন্যতম ভাষা।

