পাতে দেওয়ার যোগ্য নয়, বর্তমান সময়ের বাংলা সিনেমা, তবুও নন্দনে চলে! অকপটে দেবেশ রায় চৌধুরী!

বাংলা বিনোদন (Entertainment) জগতের জনপ্রিয় অভিনেতা তিনি। নেগেটিভ হোক বা পজেটিভ, যে কোন চরিত্রকেই পর্দায় প্রাণ দিয়ে সক্ষম তিনি। বাংলা ধারাবাহিক (Bengali Serial) থেকে বাংলা সিনেমা (Bengali Cinema), নিজের অভিনয়ের দক্ষতায় তিনি জায়গা করে নিয়েছেন দর্শকদের মনে। পাশাপাশি থিয়েটার জগতের এক অত্যন্ত জনপ্রিয় ব্যক্তিগত তিনি, অভিনেতা দেবেশ রায় চৌধুরী (Debesh Roy Chowdhury)।

কোন কোন সিনেমায় কাজ করেছেন দেবেশ রায় চৌধুরী?

ইনকিলাব, সূর্য, তবে তাই হোক, শিবাজী, রয়েল বেঙ্গল রহস্য, চ্যালেঞ্জ ২, খোকা ৪২০, প্রতিবাদ, অরুন্ধতী, শহরের উষ্ণতম দিনে, মানিকবাবুর মেঘ সহ প্রায় ১০০টির বেশি বাংলা ছবিতে অভিনয় করেছে তিনি। কাজ করেছেন তপন সিনহা, হরনাথ চক্রবর্তী সহ একাধিক জনপ্রিয় পরিচালকদের সঙ্গে। পাশাপাশি কাজ করেছেন বেশ কয়েকটি ধারাবাহিকেও। বলাই বাহুল্য বাংল ধারাবাহিকের সূচনাকাল অর্থাৎ সেই দূরদর্শনের সময় থেকেই পর্দায় দাপিয়ে কাজ করেছেন এই বর্ষীয়ান অভিনেতা।

বাংলা বিনোদন জগতের অবস্থা শোচনীয় জানালেন দেবেশ রায় চৌধুরী

তবে বর্তমানে পর্দায় কমেছে তার উপস্থিতি। ধারাবাহিকে বেশ কয়েক বছর ধরে আর দেখা যায়না অভিনেতা দেবেশ রায় চৌধুরীকে। কারণ স্বরূপ ধারাবাহিক ও সিনেমা জগতের পরিবর্তনকেই দায়ী করছেন অভিনেতা। সম্প্রতি একটি সাক্ষাৎকারে এই প্রসঙ্গেই মুখ খুললেন তিনি। অভিনেতা সংবাদ মাধ্যমকে বলেছেন ‘বর্তমানে বাংলা সিনেমায় পরিস্থিতি শোচনীয়। সময় পাল্টেছে। এখন কিভাবে পয়সা ইনকাম করব কিভাবে মুখ দেখব এখন সেটা চলে এসেছে। টেলি ফ্লিম আগে বাংলায় যেটা কত উন্নত ছিল এখন সেটা উঠেই গেছে। আর যে টাকাটা ঢালা হচ্ছে কোথায় ঢালছে, কাদের নিচ্ছে কোন ঠিক নেই। এখন আর সাহিত্য, যা বাংলার আনাচে কানাচে পড়ে রয়েছে সেগুলো নিয়ে আর কাজ হয়না।’

বর্তমানে ধারাবাহিক নিয়ে কি বললেন অভিনেতা দেবেশ রায় চৌধুরী?

অভিনেতা জানিয়েছেন ‘বর্তমানে যে কেউ চলে আসে অভিনয় করতে। নাচ জানে, গান জানে কিন্তু অভিনয় জানে না। আগে তো সিনিয়রদের কত সম্মান করা হত এখন তো সে পাঠ উঠেই গেছে। বড়দের সামনে সিগা’রেট খাচ্ছে, খারাপ ভাষা বলছে। আগে সবাই ভিতরে ঢোকা সুযোগই পেত না। এখন রথের মেলা হয়ে গেছে। যে যার মতো আছে। তবে শুধু আসছে যে তাই নয়, উচ্চারণ ভুলভাল করছে, স্ক্যানিং ভুলভাল করছে। স্ক্রিপ্টের কোন মাথা নেই, মুন্ডু নেই। কারা ঢুকছে কেন ঢুকছে বুঝতে পারছি না। আগে সবাই পড়াশোনা শিখে আসতে এখন কোথায় সেসব? এক্ষেত্রে লাপাতা লেডিস সিনেমায় প্রসঙ্গে তুলে তুলনা করেছেন অভিনেতা। সঙ্গে এও বলেছেন ‘এখন ইনস্টিটিউট ও মাস্টার মশাই গজিয়ে গেছে যাদের সঙ্গে চ্যানেলের হাত রয়েছে। চ্যানেলে মুখ দেখিয়ে দিই তার জন্য টাকা নিচ্ছে। এইভাবে কি ভালো ছেলে মেয়ে তৈরি হবে?’

বর্তমান সিনেমা এবং প্রেক্ষাগৃহের দৃষ্টিভঙ্গি নিয়ে কি বলেছেন দেবেশ রায় চৌধুরী

অভিনেতার কথায়, ‘বর্তমানে যেসব সিনেমাগুলো তৈরি হয় তার বেশিরভাগই পাতে দেওয়ার যোগ্য নয়। তবুও নন্দনে চলছে আর যে একটা দুটো ভালো ছিল তৈরি হয় তারা সুযোগই পায়না।’ তার মতে, একসময় যেখানে বাংলা তথা দেশ, বিদেশের সেরা সিনেমাগুলো স্থান পেত নন্দনে। ছিল এতগুলো হল এখন আর তা নেই। এই প্রসঙ্গে মাথায় যারা রয়েছেন তাদের দিকের আঙুল তুলেছেন অভিনেতা। সঙ্গে প্রশ্ন বাংলা যেখানে সাহিত্যের সম্ভার সেখানে কেন কাজ হচ্ছে না ভালো গল্প নিয়ে? কেন জেলায় জেলায় তৈরি করা হচ্ছে না সেমি নন্দন? যেখানে সবাই সিনেমা দেখতে পাবে? দেওয়ালে পিঠ ঠেলে গেলে তবেই হয়ত বুঝবে সকলে। তার আগে পরিবর্তন হবে না।

Back to top button