বউমার সঙ্গে এবার জেলে যাবে শাশুড়িও! মালার বিরুদ্ধে ভ’য়ংকর প্রমাণ পেল জগদ্ধাত্রী!

জি বাংলার (Zee Bangla) একসময়কার বেঙ্গল টপার ধারাবাহিক জগদ্ধাত্রী (Jagaddhatri)। প্রথম থেকেই ধারাবাহিকটি মন জয় করে নিয়েছিল দর্শকদের। তবে যত সময় এগিয়েছে ততই বেড়েছে ধারাবাহিকটির জনপ্রিয়তা। পর্দায় জগদ্ধাত্রীর চরিত্রে দুর্দান্ত অভিনয় করে দর্শকদের তাক লাগিয়ে দিয়েছেন অভিনেত্রী অঙ্কিতা মল্লিক (Ankita Mallick)। সঙ্গে কৌশিকীর ভূমিকাতে অভিনয় করে সকলের নজর কেড়েছেন অভিনেত্রী রূপসা চক্রবর্তী (Rupsha Chakraborty)

তবে বর্তমানে জগদ্ধাত্রী নয়, ঝড় উঠেছে মেহেন্দির জীবনে। মালার দাপটে তোলপাড় হয়ে যাচ্ছে মুখার্জী পরিবার। আসার পর থেকেই একের পর এক কান্ড করে চলেছে মালা চ্যাটার্জী থুড়ি মুখার্জী। মুখার্জী বাড়ির সম্পত্তি দখলের জন্য শুরু করেছে লড়াই। তবে এবার কেবল মালা একা নয়, মালার সঙ্গে হাত মিলিয়েছে বৈদেহী ও উৎসবও। স্পষ্টভাবে বললে উৎসবকে সিঁড়ি করে কৌশিকীর চেয়ার দখল করার চেষ্টা করছে মালা।

Jagadhatri Zeebangla

জগদ্ধাত্রী আজকের পর্ব ১লা সেপ্টেম্বর (Jagaddhatri Today Episode 1st September)

ধারাবাহিকের আজকের পর্বে দেখা যাবে কৌশিকীর অফিসে পৌঁছে গিয়েছে মালা। আর সেখানে পৌঁছেই জগদ্ধাত্রী মুখার্জীর এমডির চেয়ারের দিকে নজর পড়েছে তার। কৌশিকীকে সরিয়ে এবার সেখানেই বসতে চায় মালা আর উৎসব। আর সেই কারণেই সমস্ত শেয়ারহোল্ডারদের হাত করেছে মালা। সকলের মালার পক্ষেই জানিয়েছেন সিদ্ধান্ত। কিন্তু চরম সিদ্ধান্তে উপনীত হওয়ার আগেই সেখানে উপস্থিত হয় জগদ্ধাত্রী মুখার্জী।

জগদ্ধাত্রীকে দেখে চমকে যায় মালা আর বৈদেহী। এমনকি জগদ্ধাত্রীকে বেরিয়ে যাওয়ার আদেশ দেন বৈদেহী। তখনই জগদ্ধাত্রী জানায় সে কখন যাবে আর আসবে সেটা বৈদেহী ঠিক করে দেবেন না। এরপরই বৈদেহীকে একথা ওকথা শুনিয়ে দেয় কৌশিকী ও রাজনাথ। স্ত্রীর চোখে আঙুল দিয়ে তাদের দোষটা দেখিয়ে দেন তারা। এরপরই জগদ্ধাত্রী মিস্টার সিংকে বলেন তার অতীতের রহস্য জেনে যাওয়ার ফলেই মালা টাকা ব্যা’কমেল করছে আর সেই কারণেই তিনি মালার হয়ে কথা বলতে রাজি হয়েছেন তাই তো?

আরো পড়ুন: অপেক্ষার অবসান! অবশেষে পর্দায় ফিরছে রানী! কোন চ্যানেলে আসছে তার নতুন ধারাবাহিক?

মালার বিরুদ্ধে প্রমাণ জোগাড় করল জগদ্ধাত্রী

এইভাবেই একের পর এক সবার সমস্যার কথা জানিয়ে দেয় জ্যাস। যা শুনে চুপ করে যান জন সকলেই। কৌশিকী জানায় সে এবার আইনি পদক্ষেপ নেবে। যা শুনেই চমকে যান বৈদেহী। যদিও তাতে বিশেষ পাত্তা দেয়নি কেউই। এরপরই নিজের অফিসে গিয়ে সমস্ত ফাইলগুলো পুনরায় দেখতে থাকে জগদ্ধাত্রী। আর তখনই সে খুঁজে পায় উৎসব ও মালার বিয়ের আইনি প্রমাণপত্র। সেখানে তারিখ দেওয়া আছে ২০২১ সালের। যা দেখেই চমকে যায় জ্যাস। তবে কি এবার মালা আর বৈদেহীকে জব্দ করার প্রমাণ পেয়েছে জগদ্ধাত্রী? জানা যাবে আসন্ন পর্বে।

Back to top button