অবশেষে খুলল অতীতের জট! মিহির আসল পরিচয় জানতে পেরে চমকে গেল ঋক!

জি বাংলার (Zee Bangla) জনপ্রিয় ধারাবাহিক কে প্রথম কাছে এসেছি (Ke Prothom Kache Esechi)। শুরু থেকেই ধারাবাহিকটি মন জয় করে নিয়েছিল দর্শকদের। টিআরপি তালিকায় প্রথমে নজরকাড়া ফলাফল করতে না পারলেও বর্তমানে যত সময় এগোচ্ছে ততই বেড়েছে ধারাবাহিকটির জনপ্রিয়তা। দর্শকদের মন জয় করে নিয়েছেন মধুবনী মিহি ও ঋকের রসায়ন। মিহির ভূমিকায় যেমন দর্শকদের মন জয় করে নিয়েছেন খুদে অভিনেত্রী রাধিকা কর্মকার (Radhika Karmakar), তেমনই পর্দায় মোহনা মাইতি (Mohona Maiti) ও সায়ন বসুর (Sayan Bose) রসায়নও ভীষণ পছন্দ করছেন দর্শকরা।

ইতিমধ্যেই ধারাবাহিকে দেখা যাচ্ছে রিয়ার সঙ্গে ঘটে নেওয়ার নক্কারজনক ঘটনার প্রতিবাদ জানিয়ে দোষীদের শাস্তি দিয়ে অবশেষে সেনগুপ্ত বাড়িতে ফিরেছে মধুবনী। আর টেলিভিশনের মধুবনীর কান্ড দেখে ভীষণ খুশি হয়েছেন সুরমা। মধুবনীর সাহস ও লড়াকু মানসিকতা দেখে অবশেষে সমস্ত দূরত্ব মিটিয়ে মধুবনীকে কাছে টেনে নিয়েছেন তিনি। বরণ করে ঘরে তুলেছেন মধুবনীকে।

জি বাংলা, বাংলা ধারাবাহিক, বাংলা টেলিভিশন, কে প্রথম কাছে এসেছি, কে প্রথম কাছে এসেছি আজকের পর্ব, কে প্রথম কাছে এসেছি আজকের পর্ব ২৭ আগষ্ট, মোহনা মাইতি, সায়ন বসু, রাধিকা কর্মকার, Zee Bangla, Bengali Serial, Bengali television, ke prothom kache esechi, ke prothom kache esechi today episode, ke prothom kache esechi today episode 27 August, Mohona Maiti, sayan Bose, Radhika karmakar

কে প্রথম কাছে এসেছি আজকের পর্ব ১লা সেপ্টেম্বর (Ke Prothom Kache Esechi Today Episode 1St September)

ইতিমধ্যেই ধারাবাহিকে দেখা গেছে মধুবনীকে বরণ করে নিয়েছেন সুরমা। সকলকে প্রমাণ করে ঘরে চলে যায় ঋক আর মধুবনী। তবে সকলে মধুবনীকে এত ভালোবাসছে সেটা একেবারে মেনে নিতে পারেননি কমলিনী। মনে মনে কমলিনী সেনগুপ্ত ভাবেন দিনে দিনে সেনগুপ্ত বাড়িতে মাটি পাকা করে ফেলছে মধুবনী। শুধুমাত্র টাকা নয়, এখন সম্মান এবং গুরুত্বও হারাচ্ছেন কমলিনী। তাই যত তাড়াতাড়ি সম্ভব মধুবনী, ঋক ও মিহিকে সেনগুপ্ত বাড়ি থেকে বের করতে হবে।

পরেরদিন রাতে মিহি মধুবনী ও ঋককে জানায় সে আজ দাবা শিখেছে। তখনই কথায় কথায় মধুবনী মিহিকে বলে মিহি যেন আর কখনই সৌভিকের কাছে না যায়। সৌভিক মিহির বাবা নয়, মিহির বাবা শুধুমাত্র ঋক। মধুবনীর কথা শুনে সৌভিকের সঙ্গে দেখা করবে না বলেই জানায় মিহি। এরপরই নিমকি ঠাম এসে নিয়ে চলে যায় মিহিকে। মধুবনীকে একা পেয়ে ঋক তাকে জিজ্ঞাসা করে কেন মধুবনী বারবার বলছে সৌভিক মিহির বাবা নয়? কেন সৌভিক বলল যে মিহির সঙ্গে মধুবনীর কোন রক্তের সম্পর্ক নেই?

আরো পড়ুন: ” আমরা তিনজন একে অপরকে জড়িয়ে কেঁদে ফেলেছিলাম”- স্বপ্নের শহরে নিজের বাড়ি! কেমন ছিল আরাত্রিকা মাইতির অভিজ্ঞতা?

নেই রক্তের সম্পর্ক, কিভাবে মিহির মা হল মধুবনী?

উত্তর মধুবনী তাকে বলে এবার সে তার অতীতের কথা জানাবে ঋককে। মধুবনী ঋককে বলে বাবা, মা, দিদির সঙ্গে বেশ ভালোই ছিল মধুবনী। পড়াশোনা সঙ্গে নাচ এই নিয়েই কেটে যাচ্ছিল জীবন। সঙ্গে ছিল ভালোবাসার মানুষ সৌভিক। তবে জেলার সেরা নৃত্যশিল্পী হিসেবে যেদিন সে পুরস্কার নিয়ে বাড়িতে ফেরে সেদিন যে জানতে পারে তার বাবা অসুস্থ। চিকিৎসা করতে লাগবে প্রায় ২৫ লক্ষ টাকা। মানসিকভাবে ভেঙে পড়ে মধুবনীর গোটা পরিবার।

তখনই তার জামাইবাবু তাকে জানায় টাকা রোজগার করার একটি উপায় আছে, সারোগেসি।কথাটা শুনেই মাথায় আকাশ ভেঙে পড়ে মধুবনী। নিজেকে কোনরকমে সামনে পরিবারের মুখ চেয়ে শেষমেশ রাজি হয় সে। প্রথমে সৌভিক রাজি না হলেও টাকার অংকটা শুনেই জ্বল জ্বল করে ওঠে তার চোখ। রাজি হয়ে যায় সৌভিক। কিন্তু তারপর? কি হয়েছিল তারপর? জানা যাবে আসন্ন পর্বে।

Back to top button