জলসা ভক্তদের জন্য খারাপ খবর! শেষ হয়ে যাচ্ছে জনপ্রিয় ধারাবাহিক! শেষ দিনের শুটিং হয়ে যাওয়ার খবর প্রকাশ্যে আসতেই মন খারাপ ভক্তদের

বাংলা টেলিভিশনের বর্তমানে খুব বেশি পরিমাণ দেখা যাচ্ছে একটার পর একটা নতুন ধারাবাহিক আসছে এবং সেই জায়গায় শেষ হয়ে যাচ্ছে পুরনো ধারাবাহিক। কয়েক মাস ধরে এমন বহু ধারাবাহিককে আমরা শেষ হয়ে যেতে দেখেছি। এমনকি সেই সব শেষ হয়ে যাওয়া ধারাবাহিকের মধ্যে এমনও বেশ কিছু ধারাবাহিক ছিল যেগুলি বেশিদিন শুরু হয়নি। কিন্তু টিআরপি কম থাকার জন্য সেগুলিকে তাড়াতাড়ি শেষ করে দেওয়া হয়েছে। এবার আবার স্টার জলসার এমন একটি জনপ্রিয় ধারাবাহিক শেষ হতে চলেছে।

Alta foring

প্রসঙ্গত সকলেই জানেন ১৩ই মার্চ থেকে আসছে স্টার জলসার নতুন ধারাবাহিক ‘কমলা ও শ্রীমান পৃথ্বীরাজ’। যেখানে এক দস্যি ছেলে এবং এক বুদ্ধিমান মেয়ের গল্প দেখানো হবে। মজা হাসি নিয়ে গড়ে ওঠায় গল্প খুব শীঘ্রই শুরু হতে চলেছে। আর সেটি আসার ঝলক সামনে আসার পর থেকেই অনেকে প্রশ্ন তুলছিল যে এবার কোন ধারাবাহিক শেষ হবে!

Alta foring

কিন্তু এতদিন বোঝা যাচ্ছিল না যে কোন ধারাবাহিক শেষ হতে চলেছে। এবার সূত্র মারফত খবর শেষ হবে স্টার জলসার একটি জনপ্রিয় ধারাবাহিক। যে ধারাবাহিকটি একটা সময় চ্যানেল টপার থেকে বেঙ্গল টপার সবকিছুই হয়েছে সেই ধারাবাহিকই এবার শেষের পথে। তাই খবর সামনে আসতেই বেজায় মন খারাপ ভক্তদের। এবার শেষ হয়ে যাচ্ছে স্টার জলসার জনপ্রিয় ধারাবাহিক ‘আলতাফড়িং’। আজই ছিল তার শেষ সম্প্রচার। কাল থেকে সন্ধ্যের সাড়ে ৬ টায় দেখতে পাওয়া যাবে ‘কমলা ও শ্রীমান পৃথ্বীরাজ’।

Alta foring

যতদূর জানা যাচ্ছে এরই মধ্যে শেষ দিনের শুটিং পর্যন্ত হয়ে গেছে এই ধারাবাহিকের। এই দিন শুটিং সেটে অর্ণবসহ সকলেই উপস্থিত ছিল। একে অপরকে ধন্যবাদ এবং শুভেচ্ছা বার্তা দিয়ে তারা বিদায় জানালেন। তবে এই শেষ হয়ে যাওয়াটা ভালোভাবে মেনে নিতে পারছে না ‘আলতা ফড়িং’ এর ভক্তরা।

Alta foring

তাদের মনে হচ্ছে ধারাবাহিক নির্মাতারা এক প্রকার ইচ্ছা করেই ধারাবাহিকটিকে শেষ করে দিল। তার কারণ যবে থেকে মুখ্য অভিনেতা অর্ণবকে ভিলেনে পরিণত করা হলো তবে থেকেই এই ধারাবাহিকের টিআরপি পড়ে গিয়েছিল। তাই সেটাই হলো মুখ্য কারণ এই ধারাবাহিকের শেষ হয়ে যাওয়ার এমনটাই মনে করছেন অনেকে।

Alta foring

Back to top button