একি কান্ড! সার্থক স্যারের সাথে স্রোতের বিয়ে দিল অনির্বাণ! মিঠিঝোরায় নতুন মোড়

বর্তমানে দর্শকদের প্রিয় নায়িকা হয়ে উঠেছে জি বাংলার (Zee Bangla) মিঠিঝোরা (MithiJhora) ধারাবাহিকের নায়িকা রাই। এই ধারাবাহিকে একজন নয় বরং তিনজন নায়িকাকে একই সঙ্গে প্রাধান্য দিয়ে তাদের তিনজনের গল্প দর্শকদের সামনে তুলে ধরা হচ্ছে। এই তিনজনের মধ্যে একজন খলনায়িকা। প্রধান নায়িকার ছোট বোন স্রোত এই ধারাবাহিকের একটি গুরুত্বপূর্ণ অংশ। তার অভিনয়ে মুগ্ধ করছে দর্শকদের।
ধারাবাহিকের বর্তমান প্লট অনুযায়ী, দিদির একমাত্র ভরসা হয়ে উঠেছে স্রোত। যেখানে নায়িকা আর কারোর সাহায্য পাচ্ছে না, সেখানে রাইকে একেবারে মায়ের মতন আগলে রেখেছে ছোট বোন স্রোত। নায়িকার মতন স্রোতের জীবনের প্রেম কাহিনীও দর্শকদের নজর কেড়েছে। সার্থক স্যারের সাথে তার দুষ্টু মিষ্টি ঝগড়া খুনসুটি এখন ধারাবাহিকে একটি নতুন মাত্রা এনে দিচ্ছে। এই ধারাবাহিকের জনপ্রিয়তার জন্য নায়িকার পাশাপাশি স্রোতও সমান ভাগীদার।

স্রোত সার্থকের বিয়ে দিল অনির্বাণ
এইবার দেখা গেল এক অদ্ভুত কান্ড। স্রোত আর সার্থকের হাত একে অপরের সাথে মিলিয়ে দিয়ে দুজনের বিয়ের প্রস্তুতি শুরু করে দিল অনির্বাণ! ধারাবাহিকের বর্তমান নায়ক অনির্বাণ স্রোতকে নিজের বোনের মতন দেখে। সেই শুরু থেকে স্রোতের সাথে হাত মিলিয়েই রাইকে নানা রকম ভাবে খুশি করার চেষ্টা করেছিল অনির্বাণ। তো তাকে অনেক সাহায্য করেছিল তার দিদির মন জয় করার জন্য। যদি অনির্বাণ সেই মর্যাদা দিতে পারেনি। ভুল বুঝে বারবার নিজেকে গুটিয়ে নিয়েছে।
সার্থকের সাথে স্রোতের খুব একটা হাসিখুশি মিষ্টি সম্পর্ক না থাকলেও তারা দুজনে যে একে অপরের প্রতি দুর্বল এবং দুজনেই যে একে অপরকে ভীষণ পছন্দ করে হয়তো অল্প অল্প ভালোবাসে সেটা তারা বুঝতে পারে। সেই জন্যই কি স্রোতের সাথে সার্থককে মিলিয়ে দিয়ে স্রোতের দিদি অর্থাৎ ধারাবাহিকের নায়িকা রায়ের মন পাওয়ার চেষ্টা করছে নায়ক অনির্বাণ? নাকি এর পেছনে রয়েছে অন্য কোন ঘটনা?
আরও পড়ুন: নায়ক নায়িকারা ফেল! এক রত্তি শিশুই বাড়াচ্ছে টিআরপি! গুরুত্ব বাড়ছে খুদে শিল্পীদের!
আসল ঘটনাটা একেবারেই আলাদা। সম্প্রতি ধারাবাহিকের সেটেই একটা ছোট্ট করে সাক্ষাৎকার দেয় স্রোত এবং সার্থক। এই সাক্ষাৎকারের মাঝেই ঢুকে পড়ে অনির্বাণ। এরপর খুনসুটি করতে করতে স্রোতের হাতের সাথে সার্থকের হাত মিলিয়ে দিয়ে বলে ওদের বিয়ে দেওয়ার দায়িত্ব নিল সে। সবটাই আড্ডার ছলে ঘটে। অর্থাৎ এই মুহূর্তে ধারাবাহিকের পর্দায় স্রোত স্বার্থকের ভালবাসার পূর্ণতা প্রাপ্তির জন্য অনির্বাণকে কোনরকম চেষ্টা চরিত্র করতে দেখা যাবে না। আর এই মুহূর্তে বা এরপর রাই আদৌ অনির্বাণকে মেনে নেবে কিনা সেই নিয়ে যথেষ্ট সন্দেহ রয়েছে দর্শকদের মনে।

