২০ বছর আগের ভয়ঙ্কর অতীত টিকলির! কী এমন ঘটে ছিল তার সাথে? ‘মেয়েবেলা’র নতুন প্রোমো সামনে আসতেই রহস্য শুরু গল্পে

স্টার জলসায় কিছুদিন আগে শুরু হয়েছে নতুন ধারাবাহিক ‘মেয়েবেলা’। এখানে মুখ্য ভূমিকায় অভিনয় করতে দেখা যায় অভিনেত্রী স্বীকৃতি মজুমদার এবং অভিনেতা অর্পণ ঘোষালকে। সেই সঙ্গে নায়কের মায়ের ভূমিকায় অভিনয় করতে দেখা যায় অভিনেত্রী রূপা গাঙ্গুলিকে, বহু বছর পরে আরো একবার বাংলা টেলিভিশনে ফিরে এসেছেন।
ধারাবাহিকটি শুরুর পর থেকেই দর্শকমহলে বেশ জনপ্রিয়তা এবং প্রশংসা পেয়েছে। প্রত্যেকটি চরিত্র এত সুন্দর করে ফোটানো হয়েছে এই ধারাবাহিকে যা দেখে মুগ্ধ দর্শক। এমনকি দিনে দিনে বেশ ভালই টিআরপি তালিকাতেও ফল করছে ‘মেয়েবেলা’।
বর্তমানে ধারাবাহিকে দেখানো হচ্ছে নায়ক নায়িকার বিয়ের ট্র্যাক। যেখানে নায়ক নির্ঝর তার ১২ বছরের প্রেমিকা চাঁদনীকে পরিস্থিতির চাপে পড়ে বিয়ে করতে পারে না আর তাকে বিয়ে করতে হয় মৌকে। মৌও নির্ঝরের পরিবারের সকলের মুখের দিকে তাকিয়ে বিয়েতে না করতে পারেনা। যার ফলে তাদের দুজনের বিয়ে হয়ে যায়।
এতদিন তাদের নিয়ে গল্প এগিয়ে গেলেও মিত্র বাড়িতে যে বেশ কিছু ইতিহাস রয়েছে তা সেই বাড়ির সদস্যদের কথা বার্তায় প্রকাশ পাচ্ছিল।সম্প্রতি ধারাবাহিকের একটি নতুন প্রোমো সামনে এসেছে যেখানে দেখা গেছে নির্ঝরের বোন টিকলির কিছু পুরনো অতীত ভেসে উঠছে। তবে সেটা কি ত বোঝা যায় নি।
নতুন যে প্রোমো সামনে এসেছে সেখানে দেখা যাচ্ছে দোলের দিন মৌ টিকলিকে আবির মাখাতে গেলে সে আবিরের থালা উল্টে চিৎকার করে সরে যায়। আর বলে আমার সারা গায়ে রং লেগে গেল। এরপর সে বীথিকে গিয়ে জড়িয়ে ধরে এবং তার পরেই দেখা যায় সে ঘরের দরজা বন্ধ করে নিজেকে ঘরে আটকে নেয়। তখন বীথি মৌকে বলছে যে তুমি জানো না কুড়ি বছর ধরে মিত্র বাড়িতে দোল খেলা হয় না। কিন্তু সবকিছুর পরেও মৌ বলে যে তোমার প্রিয় রং দিয়েই আমি তোমাকে রাঙিয়ে দেবো টিকলি দিদি। তবে টিকলির সঙ্গে কুড়ি বছর আগে কী হয়েছিল বা কেনই বা তাদের বাড়িতে রং খেলা হয় না তা এখনো প্রকাশ পায়নি।

