টলিপাড়ায় আবারও বিচ্ছেদের গুঞ্জন! ভাঙনের মুখে জনপ্রিয় নায়িকার দাম্পত্য জীবন!

বর্তমানে প্রায়ই রূপোলি পর্দায় (Tollywood, television) সম্পর্ক ভাঙার কথা শোনা যায়। কোথাও ভালোবেসে বিয়ে করেন তারকারা কোথাও বিয়ে হয়, কোথাও হয়ত দেখেশুনে পরিবারের তরফ থেকে বিয়ে হয়, কিন্তু কয়েক বছর যেতে না যেতেই শোনা যায় ডিভোর্সের গুঞ্জন। এতে তারকাদের ভক্ত মন্ডলীরাও আহত হন। সম্প্রতি যেমন আবারও জনপ্রিয় এক অভিনেত্রীর (Telly actress) বৈবাহিক সম্পর্ক ভাঙার খবর পাওয়া গেল।
জিতু কমল ও নবনীতা দাসের সম্পর্ক ভাঙার খবরে বেশ আহত হয়েছিলেন টলি প্রেমীরা, ভালোবেসে বিয়ে করেছিলেন জিতু নবনীতা। কিন্তু কয়েক বছর যেতে না যেতেই ছোট পর্দার গন্ডি ছাড়িয়ে জিতু কমল বড় পর্দায় পা দিতে না দিতেই শোনা গেল চিড় ধরেছে দুজনের সম্পর্কে। এই ধাক্কা সামলে ওঠার আগেই ইষ্টিকুটুম খ্যাত অর্চি অর্থাৎ ঋষি কৌশিক জানালেন তার ও তার স্ত্রী দেবযানীর সম্পর্কের ভাঙ্গনের কথা।

টলিউডের অন্যতম সুখী দম্পতি যীশু সেনগুপ্ত ও নীলাঞ্জনা সেনগুপ্তের সম্পর্কেও নাকি ভাঙ্গন ধরেছে তারাও নাকি আলাদা থাকছেন। এরই মধ্যে শোনা গেল জনপ্রিয় টেলি নায়িকা, টেলিভিশন পাড়ার অত্যন্ত পরিচিত এক মুখের বিবাহ বিচ্ছেদের খবর। ২০২১ সালের শুরুতে বিয়ে করেছিলেন এই টেলি অভিনেত্রী। দুই বছর যেতে না যেতেই শোনা যাচ্ছে, বিচ্ছেদ হচ্ছে তাদের। যদিও এই নিয়ে টেলি অভিনেত্রী এবং তার বর দুজনেই মুখে কুলুপ এঁটেছেন।
তবে শোনা যাচ্ছে সম্পর্কের মধ্যে ভালোই দূরত্ব সৃষ্টি হয়েছে তাদের। একটা সময় বিয়ের পর যারা প্রায় নিজেদের সুন্দর মুহূর্তের ছবি ভাগ করে নিতেন ভক্তদের সাথে, তারা প্রায় ছয় সাত মাস ধরে একসঙ্গে কোনও রকম ছবি দেন না সোশ্যাল মিডিয়ায়। অভিনেত্রী ও তার স্বামী দুজনেই নিজেদের একসাথে মুহূর্ত কাটানোর ছবিগুলো মুছে ফেলেন নিজেদের একাউন্ট থেকে। একইসাথে সোশ্যাল মিডিয়াতে একে অপরকে আনফলো পর্যন্ত করে দিয়েছেন তারা।
সম্প্রতি অভিনেত্রীর স্বামী আবার সোশ্যাল মিডিয়ায় একটি পোস্টে লিখেছেন, “ভুল জায়গায় স্যাক্রিফাইস এবং ভুল মানুষের সাথে কম্প্রোমাইজ আপনাকে না দেবে সুখ আর না দেবে সফলতা।” অভিনেত্রী স্বামীর এই পোষ্ট সম্পর্ক ভাঙনের খবরে যেন সিলমোহর দিয়ে দিয়েছে। কিন্তু ভাবছেন তো জনপ্রিয় এই অভিনেত্রী আসলে কে? ইনি হলেন জনপ্রিয় টেলি অভিনেত্রী সোহিনী গুহ রায়।
আরও পড়ুন: অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াল মধুবনী! মায়ের হাত ধরে প্রতিবাদের মিছিলে সামিল ছোট্ট মিহি!
সম্প্রতি সান বাংলার দ্বিতীয় বসন্ত ধারাবাহিকে অভিনয় করছেন সোহিনী গুহ রায়! এর আগে কালার্স বাংলার রেশম ঝাঁপি, স্টার জলসার ময়ূরপঙ্খী ও গঙ্গারাম ধারাবাহিকে নায়িকার চরিত্রে অভিনয় করেছেন তিনি। অভিনেত্রীর মালদ্বীপ ভ্রমণের সময় থেকেই সোহিনীর সাথে তার স্বামী কল্লোল চৌধুরীর বিচ্ছেদের খবর শোনা যায়।

