অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াল মধুবনী! মায়ের হাত ধরে প্রতিবাদের মিছিলে সামিল ছোট্ট মিহি!

জি বাংলার (Zee Bangla) জনপ্রিয় ধারাবাহিক কে প্রথম কাছে এসেছি (Ke Prothom Kache Esechi)। শুরু থেকেই বাংলা টকিজের এই ধারাবাহিকটি মন জয় করে নিয়েছিল দর্শকদের। সিঙ্গেল মাদারদের নিয়ে তৈরি এই ধারাবাহিকটিতে নজর কেড়েছিল সকলের। ধারাবাহিকে মধুবনীর ভূমিকায় অসাধারণ অভিনয় করে দর্শকদের মন জয় করে নিয়েছেন অভিনেত্রী মোহনা মাইতি (Mohona Maiti)। সেই সঙ্গে মিহি ও ঋকের ভূমিকায় নজর কেড়েছেন রাধিকা কর্মকার (Radhika Karmakar) ও অভিনেতা সায়ন বসু (Sayan Bose)।
ইতিমধ্যেই ধারাবাহিকে দেখা গেছে মাসিমা মেসোমশাইকে পাড়া থেকে তাড়াতে ভয় দিয়েছে গেছে গুন্ডারা। আর তারই প্রতিবাদ করে মধুবনী। কিন্তু উল্টে মধুবনীর ওপরই রেগে যায় পাড়ার কাকিমারা। সকলে এসে মধুবনীকে বলে এবার যদি পাড়ার ওই ছেলেগুলো তাদের মেয়েদের কোন ক্ষতি করে তাহলে কি হবে। সকলের কথা শুনে ওই ছেলেগুলোকে হুমকি দিয়ে আসে মধুবনী।

কে প্রথম কাছে এসেছি আজকের পর্ব ৩০ আগষ্ট (Ke Prothom Kache Esechi Today Episode 30 August)
ধারাবাহিকের আজকের পর্বে দেখা যাবে মধুবনীর ড্রয়ারে গয়না রেখে মধুবনীকে ফাঁসানোর প্ল্যান করেন মেজ কাকি। প্ল্যান অনুযায়ী পুলিশকেও ডেকে আনেন তিনি কিন্তু মধুবনীর ঘর খোঁজার পরও মেলেনি সে হার। হারের শোকে উন্মাদের মতো করতে থাকেন ছোট কাকি। ছোট কাকির আচরণ দেখে সন্দেহ হয় মধুবনীর। এদিকে দেখা যায় যে ব্যক্তি কমলিনীকে গোডাউনে আগুন লাগাতে সাহায্য করেছিল সেই ব্যক্তিকে হারটি দিয়ে দেন কমলিনী।
আসলে যখন হারটি ছোট কাকিমা মধুবনীকে ফাঁসানোর জন্য মধুবনীর ঘরে রাখছিলেন তখন সেটা দেখে নেয় কমলিনী। আর ছোট কাকির যাওয়ার পরই সেই হারটা চুরি করে নেন তিনি। এদিকে মধুবনীকে ফোন করেন মাসিমা। তিনি জানান মধুবনীর পাড়ার মেয়ে রিয়ার সঙ্গে খারাপ ব্যবহার করেছে ওই ছেলেগুলো। রিয়ার শ্লীল’তাহানি করেছে তারা। মাসিমার কথা শুনেই ঋককে বলে তড়িঘড়ি বাড়ি থেকে বেরিয়ে যায় মধুবনী।
অস্ত্র নিয়েই প্রতিবাদ মিছিলে নামল মধুবনী
পাড়ায় পৌঁছতেই মধুবনীকে ঘিরে ধরে পাড়ার বউরা। সকলে এই ঘটনার জন্য দায়ী করতে থাকে মধুবনীকে। কিন্তু মধুবনী তাদের বুঝিয়ে বলে প্রতিবাদ না করলে এইধরনের মানুষ কখনও বদলাবে না। এদের ভয় পাওয়াতে হবে। তখনই একজন রিয়ার মা বলেন ওদের কাছে অস্ত্র আছে। তখন মধুবনীও বলে আমাদের রান্না ঘরেও অনেক অস্ত্র আছে। মধুবনীর কথা শুনে প্রতিবাদ করার সিদ্ধান্ত নেন পাড়ার মেয়ে বউরা। এরপরই রিয়ার সঙ্গে দেখা করতে যায় মধুবনী।
আরও পড়ুন: স্রোতকে নিজের শেষ ইচ্ছের কথা জানালো রাই! কান্নায় ভিজে গেল স্রোতের চোখ!
মধুবনীর কথা শুনে সাহস পায় রিয়া। তারপর রাত হতেই কাঠারি নিয়ে রাস্তায় নামে মধুবনী। পাশে মিহি, মাসিমা এবং পাড়ার সকল মহিলারা। এমনকি যোগ দেন পাড়ার ঠাকুমাও। ছেলেগুলোকে দেখেই সকলে মিলে চ’ড়াও হয় তাদের ওপর। ঝাটা, খুন্তি নিয়েই বেধ’রপ মা’র মে’রে ছেলেগুলোকে জব্দ করে সকলে। সমাজের পর পরিবারের জঞ্জালও কি সাফ করতে পারবে মধুবনী? জানা যাবে আসন্ন পর্বে।

