বাংলার সেরা নায়িকা হলেন রাই! হেরে ভূত জগদ্ধাত্রী, দীপা! বিজয়িনী আরত্রিকা!

জি বাংলার (Zee Bangla) যে ধারাবাহিকগুলো শুরু থেকেই দর্শকদের মাঝে চর্চায় উঠে এসেছে তাদের মধ্যে অন্যতম অর্গানিক স্টুডিওর ধারাবাহিক মিঠিঝোরা (Mithijhora)। শুরু থেকেই রাইপূর্ণার লড়াইয়ের গল্প দৃষ্টি আকর্ষণ করেছিল দর্শকদের। তবে যত সময় এগিয়েছে ততই বেড়েছে ধারাবাহিকটির জনপ্রিয়তা। সঙ্গে পাল্লা দিয়ে বেড়েছে রাইয়ের ফ্যান। সাপ্তাহিক টিআরপি (TRP) তালিকাতেও তাক লাগানোর ফলাফল করছে রাইয়ের মিঠিঝোরা।
ধারাবাহিকের গল্প রাইকে নিয়ে যেন দিনে দিনে আরও জমে উঠেছে। পরিবার, শাশুড়ি এবং স্বামীর কুমন্তব্যের জেরে জর্জরিত হয়ে পড়েছে রাইয়ের জীবন। ভালোবাসার মানুষকে বিয়ে করেও সুখের হদিশ পায়নি সে। লীনা গঙ্গোপাধ্যায়ের রচিত এই মিঠিঝোরা ধারাবাহিকটিতেই মুখ্য ভূমিকায় অভিনয় করেছেন অভিনেত্রী আরাত্রিকা মাইতি। মাত্র ১৯ বছর বয়সেই ধারাবাহিকে দুর্দান্ত অভিনয় করে সকলকে তাক লাগিয়ে দিয়েছেন তিনি।

ঝাড়গ্রামের মেয়ে আরাত্রিকা মাইতি ছোট থেকেই স্বপ্ন দেখেছিলেন অভিনেত্রী হওয়ার। সে সেই কারণেই মায়ের হাত ধরে স্টুডিওপাড়ায় ঘুরে ঘুরে দিয়েছেন অডিশন। তার অভিনয়ের যাত্রা শুরু করেছিল জি বাংলার রানী রাসমণির হাত ধরে যদিও সেখানে একটু ছোট্ট রোলে দেখা গিয়েছিল আরাত্রিকাকে। তবে হার মানেননি আরাত্রিকা। সান বাংলার অগ্নিশিখা ধারাবাহিকে মুখ্য ভূমিকায় অভিনয় করার সুযোগ পান তিনি। তারপর আর ফিরে তাকাতে হয়নি আরাত্রিকাকে।
অগ্নিশিখা শেষ হতেই জি বাংলার খেলনা বাড়ি ধারাবাহিকে অভিনয়ের সুযোগ পান আরাত্রিকা। আর এই ধারাবাহিকটির হাত ধরে রাতারাতি দর্শকদের মাঝে জনপ্রিয়তা পেয়ে যায় অভিনেত্রী। মিতুল পালের ভূমিকায় আরাত্রিকার অভিনয় নজর কেড়েছিল সকলের। প্রায় দেড় বছর চলার পর পর্দা থেকে বিদায় নেয় ধারাবাহিকটি। আর ধারাবাহিকটি শেষ হওয়ার মাস খানেকের মধ্যেই মিঠিঝোরার সুযোগ পান আরাত্রিকা।
আরও পড়ুন: বিয়ে করতেই আদৃতের জীবনে নেমে এলো চ’রম অন্ধকার! ডুবে গেল ক্যারিয়ার!
বাংলা ধারাবাহিকের সেরা নায়িকার পুরস্কার পেলেন আরাত্রিকা মাইতি
এবার মিঠিঝোরার হাত ধরেই তিনি পেলেন সেরা অভিনেত্রীর শিরোপা। সম্প্রতি টুডেস স্টোরি নিউজের তফর থেকে আয়োজন করা হয়েছিল একটি পুরস্কার বিতরণী অনুষ্ঠান। আর সেখানেই সেরা নায়িকার খেতাব দখল করেন আরাত্রিকা। অনুরাগের সঙ্গে এই সুসংবাদটি ভাগ করে নিয়েছেন অভিনেত্রী নিজেই। সামাজিক মাধ্যমের পাতায় পুরস্কার নেওয়ার কয়েকটি ছবি শেয়ার করে অভিনেত্রী লিখেছেন “মিঠিঝোরার জন্য সেরা অভিনেত্রী, ধন্যবাদ টুডেস স্টোরি নিউজ, ধন্যবাদ দর্শকবৃন্দ, ধন্যবাদ জি বাংলা।”


