বিয়ে করতেই আদৃতের জীবনে নেমে এলো চ’রম অন্ধকার! ডুবে গেল ক্যারিয়ার!

একসময় জি বাংলার (Zee Bangla) জনপ্রিয় ধারাবাহিক ছিল মিঠাই (Mithai)। পর পর টিআরপি তালিকায় শীর্ষস্থান দখল করেছিল এই ধারাবাহিকটি। দর্শকদের মনেও জায়গা করে নিতে সক্ষম হয়েছিল ধারাবাহিকের প্রতিটি চরিত্র। আজও ছোটপর্দায় মিঠাই অনুরাগীদের সংখ্যা কম নেই। বলাই বাহুল্য ধারাবাহিকটি শুরু থেকেই শেষ পর্যন্ত রাজত্ব করেছিল দর্শকদের মধ্যে। যার প্রভাব রয়েছে আজও।
মিঠাই ধারাবাহিকের মাধ্যমেই ছোটপর্দায় বিপুল জনপ্রিয়তা পেয়েছিলেন অভিনেতা আদৃত রায় এবং অভিনেত্রী সৌমীতৃষা কুন্ডু। ধারাবাহিকটিতে অভিনয় করে রাতারাতি ঘরে ঘরে জনপ্রিয় হয়ে ওঠেন আদৃত। ধারাবাহিকে মিঠাই রানী ও উচ্ছে বাবুর জুটি রীতিমতো কামাল করেছিল ছোটপর্দায়। দর্শকরা ভীষণ পছন্দ করেছিলেন মিঠাই ও সিদ্ধার্থ মোদকের আন স্ক্রিন রসায়ন। প্রতিদিন সন্ধ্যাবেলা এই জুটির দুষ্টু মিষ্টি রসায়ন দেখার জন্য অধীর অপেক্ষায় থাকতেন সকলে।

ফলে ধারাবাহিকটি শেষ হওয়ার পর মন ভেঙেছিল অনেকেরই। বলাই বাহুল্য, অনেক এও ধারণা করছিলেন যে বাস্তবেও প্রেম করছেন আদৃত সৌমীতৃষা। যদিও সত্যি হয়নি সেই জল্পনা। জানা গেছে ধারাবাহিক চলাকালীন মিঠাই রানীকে নয়, বরং দিদিয়াকে মন দিয়ে বসেছিলেন আদৃত। লুকিয়ে লুকিয়ে করেছেন প্রেম। চলতি বছরেই অভিনেত্রী কৌশাম্বী চক্রবর্তীর সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন মিঠাই অভিনেতা আদৃত রায়। তবে বিয়ের বছর পেরোতে না পেরোতেই শোনা গেল দুঃসংবাদ।
তবে মিঠাই শেষ হওয়ার পর আর ছোট পর্দায় দেখা যায়নি আদৃত রায় অথবা সৌমীতৃষাকে। বর্তমানে তারা দুজনেই পা রেখেছেন বড়পর্দায়। দেবের সঙ্গে জুটি বেঁধে অভিনেত্রী সৌমীতৃষা অভিনয় করেছেন প্রধান সিনেমায়। এছাড়াও খুব শীঘ্রই আসছে তার নতুন সিনেমা ১০ জুন। সৌমীতৃষার মতো অভিনেতাকেও আর দেখা যায়নি ছোটপর্দায়। বর্তমানে তিনিও ব্যস্ত তার নতুন সিনেমা নিয়ে। কিন্তু এত সব কিছুর মধ্যেও শোনা গেল হৃদয় বিদারিত একটি সংবাদ।
কি ঘটেছে আদৃত রায়ের সঙ্গে?
অভিনেতার প্রসঙ্গে সংবাদটি শুনেই মন ভাঙল আর অনুরাগীদের। রাতারাতি বাদ পড়ল তার কামব্যাকের স্বপ্ন। একসঙ্গে দুটো বড় ধাক্কা পেলেন অভিনেতা আদৃত রায়। যে পাগল প্রেমী সিনেমার চর্চা প্রায় এক বছর ধরে শোনা যাচ্ছে, তার যাবতীয় শুটিং প্রায় শেষ, হঠাৎ প্রযোজনা সংস্থা বন্ধ করল সিনেমায় শুটিং। নেপথ্যে, আদৃতের সঙ্গে তাদের ঝামেলা। এসভিএফ বনাম আদৃত। যদিও সংবাদ মাধ্যমে মুখ খোলেননি তারা কেউই। কিন্তু কি এমন ঘটেছিল? জানা গেছে প্রযোজনা সংস্থা চেয়েছিল সিনেমা মুক্তির আগে যেন আদৃত বিয়ে না করেন কিন্তু সেকথা রাখেননি তিনি। আদৃতের মহিলা ভক্তদের সংখ্যা অনেক। বিয়ের পর কমতে পারে অভিনেতার দর্শকদের সংখ্যা। সেই দুশ্চিন্তাই কি করছিলেন প্রযোজনা সংস্থা?
আরও পড়ুন: দিদির রোগের হদিশ পেতেই কেঁপে উঠল স্রোত! কী হয়েছে রাইয়ের?
তবে শুধু এই কথায় নয়, শোনা যাচ্ছে এফভিএফের আসন্ন হিন্দি ধারাবাহিকেও নাকি কাজ করার কথা ছিল অভিনেতার। যার জন্য মুম্বাইয়ে গিয়েছিলেন তিনি। তবে কিছুদিন শুটিং করার পরই কাউকে কিছু না জানিয়ে হঠাৎই ফিরে আসেন অভিনেতা। যার জেরেই প্রযোজনা সংস্থার সঙ্গে দূরত্ব বেড়েছে আদৃতের। জানা গেছে পাগল প্রেমী ছবির কাজ বন্ধ করতে বলেছে কর্তৃপক্ষ। সিনেমার পরিচালক অভিরুপ জানিয়েছেন যা জানানোর প্রযোজনা সংস্থা জানাবে। তবে কি বন্ধ হয়ে যাবে অভিনেতার নতুন সিনেমার শুটিং? আশঙ্কায় দিন গুনছেন ভক্তরা।

