মায়ের ওপর অভিমান করে বাড়ি ছাড়ল মিহি! তারপরই ঘটে গেল বিরাট দুর্ঘটনা!

জি বাংলার (Zee Bangla) যে ধারাবাহিকগুলো শুরু থেকে দর্শকদের মন জয় করে নিয়েছিল তার মধ্যে অন্যতম কে প্রথম কাছে এসেছি (Ke Prothom Kache Esechi)। জি বাংলার এই ধারাবাহিকটি ইতিমধ্যেই নজর কেড়েছে সকলের। দিনে দিনে বেড়েছে ধারাবাহিকটির জনপ্রিয়তা। মিহির ভূমিকায় অভিনয় করে সকলকে তাক লাগিয়ে দিয়েছেন অভিনেত্রী রাধিকা কর্মকার (Radhika Karmakar)। তাছাড়া পর্দায় মোহনা মাইতি (Mohona Maiti) এবং সায়ন বসুর (Sayan Bose) ভীষণ পছন্দ করছেন সকলে।
তবে বর্তমানে জমে উঠেছে ধারাবাহিকের গল্প। ইতিমধ্যেই ধারাবাহিকে দেখা গেছে রুমি ও মধুবনীর বোনের ভুল বোঝানোর কারণে মায়ের ওপর অভিমান জমতে শুরু করে মিহির। মধুবনী তাকে আর ভালোবাসেনা এই ধারণাই ঢুকিয়ে দেওয়া হয় মিহির মাথায়। আর সেই কারণেই নিজের আসল পাপার উদ্দেশ্যে অভিমান বাড়ি ছেড়ে চলে যায় মিহি।
কে প্রথম কাছে এসেছি আজকের পর্ব ২৮ আগষ্ট (Ke Prothom Kache Esechi Today 28 August)
ধারাবাহিকের আজকের পর্বে দেখা যাবে বাড়ি থেকে সেই ক্যাফের উদ্দেশ্যে বেরিয়ে গেছে মিহি যে ক্যাফেতে সে দেখা করেছিল সৌভিকের সঙ্গে। এদিকে মেয়েকে না পেয়ে ভীষণ ভেঙে পড়েছে মধুবনী। মেয়েকে খুঁজে দেওয়ার জন্য সে প্রার্থনা করতে থাকে ঋকের কাছে। তখনই ঋক তাকে জানায় সে মিহিকে সৌভিকের সঙ্গে দেখা করতে নিয়ে গিয়েছিল। তারপরই অগ্নিশর্মা হয়ে পড়ে মিহি।
ঋকও বারবার ফোন করতে থাকে সৌভিককে। তবে হাতে ফোন থাকার শর্তেও মিহির ফোন ধরেনি সৌভিক। তারপরই মধুবনী বলে তাদের ঋকের বাড়ি যেতে হবে। এরপর রিশবের থেকে সৌভিকের বাড়ির ঠিকানা নিয়ে নেয় ঋক। তারপরই ঋকের সঙ্গে মধুবনী চলে যায় সৌভিকের বাড়ি। আর সেখানে গিয়েই সৌভিকের কলার চেপে ধরে মধুবনী। সারা বাড়ি তল্লাশি করেও মেলেছি মিহির সন্ধান।
মধুবনীর সঙ্গে রক্তের সম্পর্ক নেই মিহির
তখনই কোথায় কোথায় মধুবনী বলে সৌভিক মিহির বাবা নয়, সৌভিকের সঙ্গে মিহির রক্তের সম্পর্ক নেই। মধুবনীর কথা শুনেই চমকে যায় ঋক। তখন সৌভিকও বলে মধুবনীর সঙ্গেও মিহির কোন রক্তের সম্পর্ক নেই। সৌভিকের কথা শুনে অবাক হয়ে যায় ঋক। তবে নিজেকে সামলে নিয়ে সে বলে এখন এইসবের সময় নয় মিহিকে খুঁজতে হবে। এরপরই ক্যাফের উদ্দেশ্যে রওনা দেয় দুজনে।
আরো পড়ুন: আনন্দের মাঝেই শোনা গেল দুঃসংবাদ! ঠাম্মির জীবনে নেমে এলো অন্ধকার!
অ্যা’ক্সিডেন্ট হয়েছে মিহির?
সেখানে পৌঁছে মিহির খোঁজ করার সময় ঋককে ফোন করেন মেজ কা। তিনি বলেন মিহির বয়সী একটি বাচ্চা মেয়ের অ্যা’ক্সিডেন্ট হয়েছে। সংবাদটি শুনেই ভেঙে পড়ে ঋক আর মধুবনী। তবে তখনই তারা শুনতে পায় মিহির গলার আওয়াজ। কয়েকজন ভিখারীকে গান শোনাচ্ছে মিহি। তারপরই সেই স্থানে গিয়েই মিহিকে জড়িয়ে ধরে দুজনে। তারপরই তারা ফিরে আসে সেনগুপ্ত বাড়ি। দুষ্টু পিপির কথা কি জানতে দেবে মিহি? জানা যাবে আসন্ন পর্বে।

