মধুবনীর সামনে এলো মিহির জন্মদাত্রী মা! প্রোমো প্রকাশ্যে আসতেই হইচই নেট পাড়ায়!

জি বাংলার (Zee Bangla) যে ধারাবাহিকগুলো শুরু থেকেই দর্শকদের দৃষ্টি আকর্ষণ করেছে তার মধ্যে অন্যতম কে প্রথম কাছে এসেছি (Ke Prothom Kache Esechi)। শুরু থেকেই ধারাবাহিকটি মন জয় করে নিয়েছিল দর্শকদের। তবে যত সময় এগিয়েছে ততই বেড়েছে ধারাবাহিকটির জনপ্রিয়তা। তবে ধারাবাহিকের যে চরিত্রটি দর্শকদের মাঝে সাড়া ফেলেছে তিনি হলেন ধারাবাহিকের খুদে অভিনেত্রী রাধিকা কর্মকার (Radhika Karmakar)। মিহির ভূমিকায় রাধিকার অভিনয় দর্শকদের মন ছুঁয়ে গিয়েছে দর্শকদের।
তবে শুরু মিহিই নয়, ধারাবাহিকের প্রতিটি চরিত্রই ইতিমধ্যে শোরগোল ফেলেছে দর্শকদের মাঝে। মধুবনীর মতো একজন সিঙ্গেল মাদারের ভূমিকায় অভিনয় করে যেমন দর্শকদের মন জয় করে নিয়েছেন অভিনেত্রী মোহনা মাইতি। তেমনই ঋগদেবের মতো একজন আদর্শ পুরুষের ভূমিকায় অভিনয় করে দর্শকদের মনে জায়গা করে নিয়েছেন অভিনেতা সায়ন বসু।
তবে মধুবনী ও ঋকের বিয়ের পর থেকেই ঘুরে গেছে গল্পের মোড়। সেনগুপ্ত বাড়িতে আসার পর থেকেই একের পর এক কঠিন পরিস্থিতির সম্মুখীন হচ্ছে মধুবনী। সংসার সামলাতে গিয়ে সন্তানের জন্য সময় বের করে উঠতে পারছে না সে। আর সেই কারণেই বাড়ছে মধুবনী ও মিহির দুরত্ব। এদিকে মধুবনীর বৌভাতে সেনগুপ্ত বাড়িতে এসে হাজির হয়েছে সৌভিক। আর তার আসার পর থেকেই ঋক আর মধুবনীর মধ্যে সৃষ্টি হয়েছে ভুল বোঝাবুঝির।

কি দেখা যাচ্ছে কে প্রথম কাছে এসেছি ধারাবাহিকে?
ইতিমধ্যেই ধারাবাহিকে দেখা গেছে মিহিকে মধুবনী ও ঋকের বিরুদ্ধে উস্কে দিচ্ছে রুমি ও মিহির পচা মাসি। বারবার মিহিকে তারা বোঝানোর চেষ্টা করছে মিহিকে জঙ্গলে ছেড়ে দিয়ে আসবে ঋক, মিহিকে আর ভালবাসবে না মধুবনী। এই কথা ভেবেই মন খারাপ হয়ে গেছে মিহির। আর এই কারণেই মধুবনীর কাছে বকা খেয়ে বাড়ি ছেড়ে চলে যায় মিহি।
কি দেখা গেছে ধারাবাহিকের নতুন প্রোমোতে?
সম্প্রতি জি বাংলার পর্দায় মুক্তি পেয়েছে ধারাবাহিকের নতুন প্রোমো। যেখানে দেখা গেছে মিহি তার টেডিকে বলছে সেনগুপ্ত বাড়িতে তাকে কেউ ভালোবাসে না তাই সে সেনগুপ্ত বাড়ি ছেড়ে চলে যাবে। এই বলেই বাড়ি থেকে বেরিয়ে যায় মিহি। আর এদিকে মিহিকে তন্ন তন্ন হয়ে খুঁজতে থাকে মধুবনী। তারপরই ঋককে নিয়ে সে পৌঁছে যায় সৌভিকের বাড়িতে। সৌভিকের কলার ধরে ঋক জিজ্ঞাসা করে মিহি কোথায়?
আরও পড়ুন: অবিশ্বাসে অন্ধ অনির্বাণ! মা-বাবার সামনেই রাইয়ের গায়ে হাত তুলল সে!
তখনই মধুবনী বলে সৌভিক মিহির বাবা নয়, মিহির সঙ্গে কোনরমের রক্তের সম্পর্ক নেই তার। তখন সৌভিক বলে ‘সে তো মধুবনীর সঙ্গেও কোন রক্তের সম্পর্ক নেই মিহির’। সৌভিকের কথা শুনেই চমকে ওঠে ঋক। তাহলে কি মিহি মধুবনীর সন্তান নয়? কে মিহির বাবা মা? কি ঘটেছিল মধুবনীর অতীতে? এই প্রশ্নের উত্তর জানতেই অধীর অপেক্ষায় আছেন দর্শকরা।

