বেপরোয়া গাড়ি চালিয়ে মধ্যরাতে ঘটালেন দুর্ঘটনা! তিনবার গ’র্ভপাত করেছেন স্ত্রী! প্রসঙ্গে কি যুক্তি দিলেন অভিনেতা সম্রাট মুখার্জী!

বাংলা বিনোদন জগতের অতি জনপ্রিয় মুখ অভিনেতা সম্রাট মুখার্জী (Samrat Mukherjee)। বেশির ভাগ চরিত্রই তাঁর ‘ব্যাড ম্যান’। ব্যক্তিগত জীবনেও কি সম্রাট একই রকম? সোমবার রাতে মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে এক বাইক আরোহীকে গুরুতর জখম করার অভিযোগ উঠেছে অভিনেতা সম্রাট মুখোপাধ্যায়ের উপরে। জানা যাচ্ছে আশঙ্কাজনক অবস্থায় এসএসকেএম হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন এই বাইক আরোহী। অভিযোগ, ওই গাড়ি চালাচ্ছিলেন অভিনেতা নিজে।

শুধু তাই নয়, তাঁর গাড়িতে মদের বোতলও পাওয়া গিয়েছে বলে খবর। এই ঘটনার পরই অভিনেতাকে গ্রেপ্তার করে বেহালা থানার পুলিশ। মঙ্গলবার তাকে আলিপুর আদালতে তোলা হয়। সূত্রের খবর, তিনি নাকি বর্তমানে জামিনে ছাড়া পেয়েছেন। তবে জামিন পেলেও নেটিজেনদের রোষের মুখে পড়েছেন অভিনেতা। কারণ ধাক্কা মারা সেই বাইক আরোহীর অবস্থা বেশ আশঙ্কাজনক। হাঁটু-কোমর ভেঙে গিয়েছে।

Bengali actor

জানা গেছে গাড়ি দুর্ঘটনার ব্যাপারে জানা যায়, বেহালা চৌরাস্তার দিক থেকে যাচ্ছিলেন টালিগঞ্জের দিকে। রাত সাড়ে ১২টা নাগাদ রাজা রামমোহন রায় রোডে মদনমোহনতলার কাছে, এক বাইক আরোহীকে ধাক্কা মারে অভিনেতার গাড়ি। আর বাইকে থাকা মানুষটি তাতে ছিটকে গিয়ে পড়েন। গুরুতর জখম বাইক আরোহীকে প্রথমে এমআর বাঙুর হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

তবে পরিস্থিতির অবনতি ঘটলে এসএসকেএম হাসপাতালে স্থানান্তরিত করা হয় তাকে। সেই ব্যক্তির বয়স ২৯। একটি আইসক্রিমের কারখানায় কাজ করেন এই ব্যক্তি। বাংলা সিরিয়াল-সিনেমায় কাজের পাশাপাশি সম্রাট নিজের মডেলিং ও অভিনয় শেখানোর স্কুল খুলেছেন কলকাতায়। তবে এই প্রথমবার নয়, এর আগেও নেটিজেনদের ক্ষোভের মুখে পড়েছিলেন সম্রাট। স্ত্রী ময়নাকে নিয়ে সম্রাট হাজির হয়েছিলেন স্টার জলসার রিয়েলিটি শো ইস্মার্ট জোড়ি-তে।

তিনবার গর্ভপাত করেছিলেন সম্রাটের স্ত্রী ময়না

সেখানেই ফাঁ’স হয়, তিনবার গ’র্ভপাত করিয়েছেন এই দম্পতি। যা নিয়ে স্বামী-স্ত্রীর সাফ কথা ছিল, তাঁরা সেইসময় বাচ্চা নিতে প্রস্তুত ছিলেন না একেবারেই। তারপরই সামাজিক মাধ্যমে ওঠে ঝড়। অভিনেতার ওপর ক্ষোভ প্রকাশ করেন দর্শকরা। অভিনেতা বলেছিলেন “বিবাহবহির্ভূত সম্পর্কে সেক্স করার সময় অনেক প্ল্যানিং থাকে, বিবাহিত হলে তো অতটা থাকে না। সদ্য সদ্য বিয়ে করলে তো আর মানুষ অতটা সতর্কতা নেয় না। দ্বিতীয়বার আমরা ছোট ছিলাম, বুঝিনি প্রেগন্যান্ট হয়ে যাব।”

আরও পড়ুন: অ’ন্তঃসত্ত্বা রাই! ডাক্তারের রিপোর্ট দেখে ফের রাইকে সন্দেহ করল অনির্বাণ! দিদিকে বাঁ’চাতে কি এবার এগিয়ে আসবে স্রোত?

অভিনেতার আরও বলেন “ আর তৃতীয়বার আমরা কনট্র্যাক্টে ছিলাম যাত্রার, যে বাচ্চা নিতে পারব না ওই সময়ে। এটাকে প্রাণ নষ্ট বলে মনে করি না। একটা প্রাণ যদি পৃথিবী অবধি আনি, সেটাকে প্রাণ বলি। আমরাও তো ডিমও খেয়ে ফেলছি, সেটাকেও তো আমরা প্রাণ বলে মানি না। সেরকমই এক্ষেত্রেও। একটা প্রাণকে পৃথিবীতে নিয়ে এসে তারপর তাকে সঠিকভাবে লালন-পালন করাটা দরকার। এখন আমার বাচ্চাকে আমি যে শিক্ষা, যে লাইফস্টাইল দিচ্ছি, তখন তা পারতাম না।” যদিও বর্তমানে যমজ সন্তানের বাবা তিনি।

Back to top button