‘আমি খুব বোরিং, নাইট ক্লাবে পার্টি আমার পোষায় না’- এই দেখনদারির যুগে মন কেড়ে নিল সাদামাটা ‘পর্ণা’! এমন নির্ভেজাল মনের মানুষ সত্যিই বিরল!

বেশ কয়েক বছর আগে স্টার জলসা পর্দায় একটা ধারাবাহিক হত যার নাম কে আপন কে পর। দীর্ঘ তিন বছর ধরে সম্প্রচার হয়েছিল এই ধারাবাহিক আর জবা চরিত্রে তুমুল জনপ্রিয় হয়েছিলেন পল্লবী শর্মা। তুমি জীবনে আর কোন সিরিয়াল করুন না করুন এই একটা সিরিয়ালের জন্য তাকে মনে রেখে দেবে বাঙালি দর্শক।

বহুদিন হয়ে গেল তাদের ছোট পর্দায় দেখা যাচ্ছে না। তাকে খুব মিস করেন সকলে। তবে পল্লবী শর্মা এখনো পর্যন্ত এ বিষয়ে ঠিকঠাক করে কিছু জানার নেই কিন্তু দুধের স্বাদ ঘোলে মেটানোর মত তাকে আমরা সম্প্রতি দেখেছিলাম জি বাংলার দিদি নং ওয়ানে। আমরা সেখানেই জবার জীবনের বিভিন্ন কথা জানতে পেরেছি।

পল্লবী শর্মার বাবা-মা পরলোকগমন করেছেন এবং পরে তিনি ফ্ল্যাটে নিজের পিসির সঙ্গে থাকতেন। পিসিও আর নেই তাই ফ্ল্যাটে একা থাকাই এখন তার অভ্যাস হয়ে গেছে। মনের মানুষ পেলে বিয়ে করবেন।
তিনি জানালেন যে তিনি খুব বোরিং টাইপের মানুষ, আর মাত্র দুইজন বন্ধু রয়েছে। এছাড় াও তিনি নাইট ক্লাবে যান না, তাকে কখনো পার্টি করতে দেখা যায় না। একজন জনপ্রিয় টলিউড নায়িকার মুখে এই কথা শুনে রচনার নিজের মুখ রসগোল্লার হাঁ হয়ে গেছে। এই কথা শোনার পর জবা কে আরো বেশি করে ভালোবেসে ফেলেছে তার ভক্তরা।

