এবার কি সাম্যর বউ করবে সতীন কাঁটার ব্রত! বেণীর বাচ্চার বাবা সাম্য নিজেই স্বীকার করলো সে! তাই নিয়ে সাম্যর বউকে কটাক্ষ করছে নেটিজেনরা 

জি বাংলার একটি চর্চিত ধারাবাহিক হল ‘সোহাগ জল’। যেখানে মুখ্য ভূমিকায় অভিনয় করতে দেখা যায় অভিনেতা হানি বাফনা এবং অভিনেত্রী শ্বেতা ভট্টাচার্যকে। শুরুর কয়েক মাসের মধ্যেই সম্প্রতি গুঞ্জন উঠেছে নাকি শেষ হয়ে যেতে চলেছে এই ধারাবাহিক। কিন্তু চ্যানেলের পক্ষ থেকে এখনো কোনো রকম খবর প্রকাশ করা হয়নি।

শুরুর আগে প্রোমো দেখে এই ধারাবাহিকের গল্প অনেকেরই পছন্দ হয়েছিল। কিন্তু তারপরেই যখন এই ধারাবাহিকে বৌদির সঙ্গে দেওরের সম্পর্ক দেখানো হলো তখন থেকেই রীতিমতো সমালোচনা এবং কটাক্ষের সৃষ্টি হয়েছিল গল্প নিয়ে। এই ধারাবাহিকের ওপর দর্শকরা রীতিমতো প’র’কী’য়া দেখানোর অভিযোগ তুলেছিল। এমন গল্প দেখলে সমাজে খারাপ প্রভাব পড়তে পারে অনেকে এই মন্তব্য করেছে।

সম্প্রতি গল্পে দেখানো হয়েছিল সাম্যর বাচ্চার মা হতে চলেছে বেনী। কিন্তু সাম্য সেই বাচ্চাকে স্বীকার করতে না চাইলে সে তার দোষ দেয় শুভ্রর ওপর। যার জন্য সে জোর করে শুভ্রকে বিয়ে করতে চায়। শেষে নিজেই জোর করে নিজের মাথায় সিঁদুর দিয়ে বলে সে শুভ্রর বউ। কিন্তু জুঁই জানত এমন কোন কাজ শুভ্র করতে পারে না যার জন্য সে প্রাণপণ চেষ্টা করছিল আসল সত্যিই সকলের সামনে আনার।

কিছুদিন আগে দেখা গিয়েছিল জুঁইয়ের সামনে চলে এসেছে বেণীর বাচ্চার আসল পরিচয়। কিন্তু সে সেটাকে সকলের সামনে প্রমাণ করতে পারছিল না। এবার সেটা নিজেই স্বীকার করল সাম্য। আর সেটা শোনার পর সাম্যর বউ এতদিন যেভাবে জুঁইয়ের বিরুদ্ধে চক্রান্ত করছিল সেই সব ভেস্তে গেল। এবার সকলে সাম্যর বউকে নিয়ে সোশ্যাল মিডিয়াতে ট্রোল করছে।

এই নিয়ে এক নেটিজেন লিখেছেন,”বেণীর বাচ্চার বাবা সাম্য সেটা সবার সামনে নিজেই স্বীকার করলো সাম্য।

সেটা শুনে সাম্যর বৌয়ের কান্না।

না মানে বলছি যে সাম্যর বৌ কি স*তী*ন কা*টা ব্রত করবে।”

Back to top button