আনন্দীর আগমনে বিদায় নিচ্ছে কোন ধারাবাহিক? জগদ্ধাত্রী নাকি মিঠিঝোরা!

চলতি মাসেই জি বাংলার (Zee Bangla) পর্দায় আসছে একের পর এক নতুন নতুন ধারাবাহিক। যার কারণে পর্দা থেকে বিদায় নিচ্ছে চলতি সময়ের জনপ্রিয় ধারাবাহিকগুলি। ইতিমধ্যেই জি বাংলার পর্দাটা শুরু হয়েছে নতুন ধারাবাহিক অমর সঙ্গী (Amor Songi) ও কাজল নদীর জল (Kajol Nodir Jol)। যদিও এই দুটি ধারাবাহিকেই দেওয়া হয়েছে দুপুরের স্লটে। যার মাধ্যমে দর্শকদের চোখে মুখে ফুটে উঠেছে অসন্তুষ্টি।

আনন্দীর হাত ধরে পর্দায় ফিরছে ঋত্বিক মুখার্জী এবং অন্বেষা হাজরা

ইতিমধ্যেই জানা গেছে জি বাংলার পর্দায় আসছে নতুন ধারাবাহিক আনন্দী। নীলাঞ্জনা সেনগুপ্তর নতুন প্রযোজনা সংস্থা নিনি চিনি’স মাম্মা প্রোডাকশন হাউজের হাত ধরে পর্দায় আসছে এই নতুন ধারাবাহিকটি। প্রসঙ্গত, উল্লেখ্য নিনি চিনি মাম্মা’স প্রোডাকশন হাউজের প্রথম ধারাবাহিক আনন্দী। আর এই ধারাবাহিকটির হাত ধরেই ফের জুটি বাঁধতে চলেছেন আমাদের এই পথ যদি না শেষ হয় ধারাবাহিকের সেই জনপ্রিয় জুটি ঋত্বিক মুখার্জী এবং অন্বেষা হাজরা।

আর সেই কারণেই আসন্ন এই ধারাবাহিকটি নিয়ে বেশ উৎসাহী দর্শকরা। ইতিমধ্যেই জি বাংলার পর্দায় মুক্তি পেয়েছে আনন্দীর নতুন প্রোমো। ধারাবাহিকে প্রোমো দেখেই স্পষ্ট আসন্ন এই ধারাবাহিকটির মাধ্যমে পর্দায় ফুটে উঠবে একান্নবর্তী পরিবারের গল্প এবং ডাক্তার ও নার্সের টক ঝাল রসায়ন। যা ইতিমধ্যেই নজর কেড়েছে দর্শকদের।

তবে সকলের মধ্যেই এখন একটাই প্রশ্ন তাহলে কোন সময় আসছে আনন্দী? আনন্দীর জন্য কোন ধারাবাহিকটি এবার বিদায় নেবে পর্দা থেকে? কোন স্লটে দেখা যাবে আনন্দীকে? ইতিমধ্যেই জি বাংলার নতুন দুটি ধারাবাহিককে দেওয়া হয়েছে দুপুরের স্লটে, তবে কি আনন্দীকেও দেওয়া হবে দুপুরের স্লটে? শুধু তাই নয়, সম্প্রতি টলিপাড়ায় গুঞ্জন শোনা যাচ্ছে শেষ হতে চলেছে জগদ্ধাত্রী অথবা মিঠিঝোরা, তাহলে কি সেই স্লটেই আসবে অনন্দী?

আরও পড়ুন: নীলুর দুর্বল জায়গায় আঘাত করল শৌর্য! নীলুর প্ল্যানের বারোটা বাজিয়ে মুক্ত হলো শৌর্য!

জগদ্ধাত্রীর স্লটে আসছে অনন্দী

ইতিমধ্যেই জানা গেছে দুপুর নয়, সন্ধেবেলার স্লটেই আসবে আনন্দী। তবে কি শেষ হয়ে হচ্ছে মিঠিঝোরা বা জগদ্ধাত্রী? না জন্য যাচ্ছে এখনই শেষ করা হচ্ছে না এই দুই ধারাবাহিককে, এখনই আরও কয়েকমাস পর্দায় থাকবে জগদ্ধাত্রী আর মিঠিঝোরা। তাহলে কোন সময় আসবে আনন্দী? বর্তমানে জি বাংলার পর্দায় রাত ১০টার স্লটে খালি। তবে রাত ১০টায় নয়, সূত্রে খবর বিকেলের স্লটেই আসবে আনন্দী আর সন্ধ্যার সেই ধারাবাহিকটি যাবে রাত ১০টার স্লটে। এবার দেখার কোন সময় সম্প্রচারিত হয় আনন্দী।

Back to top button