বসকে বিয়ে করছে পর্ণা! শত্রুর মুখে ছাই দিয়ে টোপর পরে বিয়ে করতে ছুটলো সৃজন! জমে উঠলো ধারাবাহিকের নতুন প্রোমো

এই মুহূর্তে জি বাংলার (Zee Bangla) পর্দায় যে সমস্ত ধারাবাহিক গুলি সম্প্রচারিত হচ্ছে নিঃসন্দেহে সেগুলির মধ্যে অনেকটাই এগিয়ে রয়েছে নিম ফুলের মধু (Neem Phuler Modhu)। এই ধারাবাহিকের নায়িকা পর্ণা গোটা ধারাবাহিকটির প্রাণ ভোমরা। এই নায়িকার চরিত্রে অভিনয় করছেন জনপ্রিয় অভিনেত্রী পল্লবী শর্মা এবং নায়কের চরিত্রে অভিনয় করছেন অভিনেতা রুবেল দাস। তাদের যৌথ অভিনয়ে মন কেড়ে নিচ্ছে দর্শক মহলের।
এই ধারাবাহিকের আরো একটি ভালো বিষয় হলো এটি দর্শকদেরকে একের পর এক বাস্তব ঘটনার সম্মুখীন করছে এবং তাদের মধ্যে প্রতিবাদ করার আগুন জ্বালিয়ে দিচ্ছে। সৃজনের ছোট বোন বর্ষার সঙ্গে যে দুর্ঘটনা ঘটলো, তার সাথে যে নোংরা’মি করা হলো সেটারও উচিত জবাব দিয়েছে ধারাবাহিকের নায়িকা পর্ণা। এই ধারাবাহিকের অন্যতম নীতি হলো দোষ করলে শাস্তি তাকে পেতেই হবে। কেউ পালিয়ে যেতে পারবে না।

বর্তমান গল্প অনুযায়ী, বহুদিন ধরেই দর্শকরা অপেক্ষা করে রয়েছেন কবে ধারাবাহিকের নায়িকা পর্ণা আবার আগের মতন হয়ে যাবে। অর্থাৎ কবে সে তার স্মৃতি ফিরে পাবে আবার সে তার স্বামী সন্তানকে চিনতে পারবে। দিনের পর দিন অপেক্ষা করতে করতে বহুদিন কেটে গেল। এখনো অব্দি সেই স্মৃতি ফেরার কোন নাম গন্ধ নেই। এসবের মাঝেই ধারাবাহিকে আসছে একের পর এক নতুন চমক। আর সেই চমকেই মেতে উঠছে নিম ফুলের মধু ধারাবাহিকের দর্শক মহল। এইবার এমনই আরেকটি চমক নিয়ে এলো ধারাবাহিকের সম্প্রতি প্রকাশ পাওয়া প্রচার ভিডিও।
এইবার পর্ণাকে বিয়ে করবে সৃজন
সম্প্রতি এই ধারাবাহিকে একটি নতুন প্রচার ভিডিও সম্প্রচারিত হয়েছে। যা দেখে রীতিমতো চমকে উঠেছে দর্শক মহল। এই প্রচার ভিডিওতে দেখা যায়, পর্ণা তার বাবা ভেবে সৃজনের বাবাকে ফোন করে জানাচ্ছে, সে তার অফিসের বস অভিমন্যুকে বিয়ে করতে চলেছে। ফোনটা রাখার পর পর্ণা মনে মনে ভাবে, সৃজনের সংসার বাঁচাতে গেলে তাকে এটা করতেই হবে। এই বিয়েটা ছাড়া তার সংসার বাঁচানোর আর কোন উপায় নেই। নিজের বৌমার আবার বিয়ে হচ্ছে শুনে চমকে যায় অমিতেশ অর্থাৎ সৃজনের বাবা।
আরো পড়ুন: কলকাতায় মেয়েদের নিরাপত্তা কোথায়? নিজের সাথে ঘটে যাওয়া ভয়ংকর ঘটনায় শিহরিত বাঙালী অভিনেত্রী পায়েল!
খবরটা তড়িঘড়ি সৃজনকে এসে জানাতেই সৃজন এক লাফে নিজের জায়গা ছেড়ে উঠে দাঁড়ায়। সে ভাবতেও পারে না যে তার স্ত্রীয়ের অন্য কোন জায়গায় বিয়ে হচ্ছে। সে তার বাবাকে বলে, পর্ণা বিয়ে করবে ঠিকই কিন্তু তার বসকে নয়। ওর বিয়ে হবে আমার সাথে। এই বলে টোপর মাথায় দিয়ে বরের বেশে তৈরি হয়ে যায় সৃজন। আর এইবার শুধু সৃজন নয়, গোটা দত্ত বাড়ি ছদ্মবেশ নিয়ে তৈরি হয়ে যায় পর্ণার বিয়ে ভঙ্গ করতে। শুরু হয় সৃজন এর বিবাহ অভিযান।
View this post on Instagram

