কলকাতায় মেয়েদের নিরাপত্তা কোথায়? নিজের সাথে ঘটে যাওয়া ভয়ংকর ঘটনায় শিহরিত বাঙালী অভিনেত্রী পায়েল!

বর্তমানে বাংলা বিনোদন জগতের একজন অন্যতম অভিনেত্রী হলেন পায়েল মুখোপাধ্যায় (Payel Mukherjee)। রূপ গুণ এবং অভিনয় সবেতেই সমান পারদর্শী এই অভিনেত্রী। সম্প্রতি ৫নং স্বপ্নময় লেনের শুটিংয়ে ব্যস্ত ছিলেন তিনি। এইবার তার সাথে ঘটে গেল এক ভয়ানক ঘটনা। আরো একবার প্রমাণ হয়ে গেল বাংলায় কোন মেয়েই সুরক্ষিত নয়। যেখানে সেখানে ব্যক্তি বর্গ নির্বিশেষে যে কারোর সঙ্গে যে কোন কিছু ঘটে যেতে পারে।

অভিনেত্রীর সাথে ঘটে গেল ভয়ানক ঘটনা

কিছুক্ষণ আগেই হঠাৎ করে অভিনেত্রী তার সমাজ মাধ্যম থেকে লাইভে আসেন। সেখানেই তিনি তার সাথে সম্প্রতি ঘটে যাওয়া ভয়ংকর ঘটনার কথা বিস্তারিতভাবে দর্শকদের জানান। এই লাইভ ভিডিওতে তিনি বলেন, কলকাতার মতন শহরে, সন্ধ্যেবেলা পথ চলাটা একটা মেয়ের জন্য বর্তমানে অনেকটাই দুষ্কর হয়ে উঠেছে। তিনি তো তাও গাড়িতে ছিলেন, যারা পথযাত্রী তাদের অবস্থা ভেবে শিউরে উঠছেন অভিনেত্রী।

অভিনেত্রী গাড়ি চালিয়ে যাচ্ছিলেন এমন সময় একটি লোক বাইকে করে তার গাড়ির পাশে আসে এবং গাড়ির দরজাটা খুলতে বলে। অভিনেত্রী প্রথমেই গাড়ির দরজা খুলতে চাননি কারণ তিনি তার নিরাপত্তার কথা মাথায় রেখেছিলেন। দরজা খোলার বদলে অভিনেত্রীয় কিছুটা জানলার কাঁচ নামিয়ে বিষয়টা শোনেন এবং সঙ্গে সঙ্গে গাড়ির দরজা খুলতে অসম্মতি প্রকাশ করেন। যার ফলে ওই বাইক আরোহী ভয়ঙ্কর কাণ্ড ঘটান।

আরো পড়ুন: সমাজের চোখ খুলে দিল নিম ফুলের মধু! শাস্তি পেল ইন্দ্র কুমার! পর্ণার পাশে দাঁড়ালো স্বয়ং কৃষ্ণা!

অভিনেত্রী তার লাইভ ভিডিওতে বলেন, “আমি যখন গাড়ির দরজা খুলতে অসম্মতি জানায় তখন ওই লোকটি রেগে গিয়ে ঘুষি মেরে আমার গাড়ির জানলার কাঁচ ভেঙে দেন। বর্তমানে গাড়ির সামনেই দাঁড়িয়ে রয়েছেন তিনি এবং তার সাথে রয়েছে পুলিশ। আমি এটাই বলতে চাই যে এই কলকাতা রাস্তায় এখন আর কোন মেয়েই নিরাপদ নয়। মেয়েদের নিরাপত্তা কোথায়? মেয়েরা কি স্বাধীনভাবে রাস্তায় চলাফেরা করতে পারবে না কোনোদিনও?”

ভিডিওতে তিনি দেখান তার গা ভর্তি কাঁচের টুকরো। জানলা থেকে ভেঙে পড়া কাজ গোটাটাই তার গা হাত পায়ে লেগে রয়েছে। পুলিশ এসে তাকে সুরক্ষিতভাবে বের না করা অব্দি তিনি নিজের জায়গা থেকে নড়াচড়া অব্দি করতে পারছেন না। কেন কলকাতা শহরের বুকে এমন সন্ধ্যাবেলায় একটি মেয়েকে এমন মর্মান্তিক ঘটনা শিকার হতে হবে? মেয়েদের নিরাপত্তা দিতে কী করছে প্রশাসন? অভিনেত্রীর সাথে হওয়া এই ভয়ংকর ঘটনায় অনেকেই আঁতকে উঠেছেন। এমন ঘটনা যে কারও সঙ্গে ঘটতে পারে।

Back to top button