সমাজের চোখ খুলে দিল নিম ফুলের মধু! শাস্তি পেল ইন্দ্র কুমার! পর্ণার পাশে দাঁড়ালো স্বয়ং কৃষ্ণা!

এমন কত অন্যায় এই সমাজের অলিতে গলিতে ঘটে চলেছে যার হদিস কারোর কাছেই থাকে না। এই প্রতিটি অন্যায় হচ্ছে মেয়েদের সাথে, যারা অন্যায়ের করছে তারা খুব ভালো করেই জানে, গলা তুলে তাদের বিরুদ্ধে কথা বলার সাহস সেই মেয়েগুলোর হবে না। তবে এবার সেটাকেই ভুল প্রমাণ করে ছাড়লো জি বাংলার (Zee Bangla) নিম ফুলের মধু (Neem Phuler Modhu) ধারাবাহিকের নায়িকা পর্ণা।

এই মুহূর্তে সমাজে যে লজ্জা জনক অবস্থা চলছে তারই একটি ছোট্ট অংশ নাটকীয়তার মোড়কে দর্শকদের সামনে ধারাবাহিকের পর্দায় উপস্থাপন করল নিম ফুলের মধু। বাস্তবে অপরাধীরা দীর্ঘদিন পালিয়ে বাঁচতে পারলেও ধারাবাহিকের পর্দায় সেই সুযোগ তাদের করে দেওয়া হয়নি। বাস্তবে যা ঘটছে তার থেকেও বেশি করে যা ঘটা উচিত সেটাকেই চিহ্নিত করে দর্শকদের সামনে তুলে ধরেছে ধারাবাহিকের নায়িকা পর্ণা।

Neem Phuler Modhu Today Episode 12 July

নিম ফুলের মধু আজকের পর্ব ২৩ আগষ্ট (Neem Phuler Modhu Today Episode 23 August)

ধারাবাহিকের আজকের পর্ব দেখা যায়, ইন্দ্র কুমার এই গোটা অন্যায়টা থেকে পালিয়ে বাঁচার জন্য অসুস্থতার নাটক করতে থাকে। কিন্তু তার সেই নাটককে কোনভাবেই মাথা চারা দিয়ে উঠতে দেয়নি ধারাবাহিকের নায়িকা। যে মানুষটা দুদিন আগেই এমন অমানুষ হয়ে উঠতে পারে তার আজ হঠাৎ করে অসুস্থতা সত্যিই নাটক ছাড়া আর কিছুই নয়। বিচারক সেটা উপলব্ধি করতে পেরে তৎক্ষণাৎ বিচারের সিদ্ধান্ত নেন।

কঠিন শা’স্তি হলেও ইন্দ্র কুমারের

ইন্দ্র কুমারের উকিল নানা রকম ভাবে ছলে বলে কৌশলে রোহিণীকে নায়িকার লোক বলে চালিয়ে গোটা বিষয়টাকে ধামাচাপা দেওয়ার অনেক চেষ্টা করে। কিন্তু ঠিক সেই সময় আদালতে উপস্থিত সেই সমস্ত নারীরা উঠে দাঁড়ান এবং জোড় গলায় জানান তারাও নির্যা’তিতা। আর তাদেরকে যে নির্যাতন করেছে সে হলো এই ইন্দ্র কুমার। সবার সাক্ষ্য ও প্রমাণ সহ আদালত ইন্দ্র কুমারকে যাবজ্জীবনের কারাদণ্ড শোনায়।

আরও পড়ুন: লোভে পড়ে এইবার বিরাট ভুল করে বসলো নীলু! টানটান উত্তেজনায় জমে গেল আজকের পর্ব

এত বড় শাস্তি পাওয়ার পরেও সাপের মতো ফস করে ওঠে ইন্দ্র কুমার। সবার সামনে উন্মুক্ত কন্ঠে ধারাবাহিকের নায়িকাকে বলে, তার নজর যদি বর্ষার আগে তার ওপর পড়তো তাহলে… ব্যাস আর নিজের কথা এগিয়ে নিয়ে যেতে পারে না ইন্দ্র কুমার কারণ তার আগেই তার গালে সজরে এক চড় কষিয়ে দিয়েছে কৃষ্ণা দত্ত। এরপর ইন্দ্র কুমারের গলায় চটির মালা পরিয়ে তার মুখে কালি লেপে দিয়ে চ’রম শাস্তি দেওয়া হয় তাকে। এইরকম জঘন্য অপরাধিরা কখনো ছাড় পেতে পারে না আর তাদের ছাড়াও উচিত নয়। এটাই চোখে আঙুল দিয়ে গোটা সমাজ এবং সেই সমাজে অবস্থিত উচ্চ পদস্থ ক্ষমতাবান সকলকে দেখিয়ে দিল নিম ফুলের মধু।

Back to top button