বিজেপির টিকিটে দাঁড়িয়ে হেরে গিয়ে হন গৃহবন্দি! নেমে আসে দুঃসময়! পাশে ছিলেন না কেউ!

তার মতো গুণী অভিনেতা খুব কমই পেয়েছে বাংলা ছবির (Bengali Cinema) জগৎ। যে চেহারা নিয়ে খাঁটি ভিলেনের চরিত্রে পর্দা কাঁপিয়েছেন, সেই চেহারা নিয়েই আবার বাজিমাত করেছেন কৌতুক চরিত্রে। তার অভিব্যক্তি, সংলাপ বলার ধরন যেমন ভয় দেখাতে পারত ঠিক তেমনই ফোঁটাতে পারত হাসি। তার মুখ নিঃসৃত সংলাপ আজও জনপ্রিয়। শুধুমাত্র চলচ্চিত্র নয়, নাটক, যাত্রা, থিয়েটার সবেতেই সমানতালে অভিনয় করেছেন নিমু ভৌমিক (Nimu Bhowmik)। পর্দায় অনেকসময় তার উপস্থিতি ছোট হলেও তার প্রভাব থাকত বিশাল। অথচ নিমু ভৌমিকের মতো গুণী অভিনেতাকে নিয়ে চর্চা বা আলোচনা খুব কমই হয়েছে বিনোদন জগতে। কিন্তু একটা সময় খ্যাতির শীর্ষে থাকা এই অভিনেতা শেষ জীবনটা কাটিয়েছিলেন খুবই কষ্ট।

১৯৩৫ সালের ১৪ নভেম্বর অবিভক্ত বাংলার দিনাজপুরে জন্মগ্রহণ করেছিলেন নিমু ভৌমিক। অভিনেতার বাবার নাম ছিল অবিনাশ চন্দ্র ভৌমিক এবং মা ছিলেন গিরিবালা দেবী। ছোট থেকেই তার অভিনয়ের প্রতি আগ্রহ তার লেখা পড়াতেও প্রভাব ফেলেছিল। তাই কলেজের পড়াশোনা শেষ না করেই শুধুমাত্র অভিনয়ের টানে তিনি ছুটে এসেছিলেন কলকাতায়। শোনা যায় বড়পর্দায় উত্তম কুমার ছিলেন তার সবচেয়ে বড় অনুপ্রেরণা। তাকে দেখেই প্রথমবার অভিনেতা হওয়ার স্বপ্ন দেখেছিলেন নিমু ভৌমিক।

Bengali actor

কোন কোন সিনেমায় অভিনয় করেছিলেন নিমু ভৌমিক?

কলকাতায় আসার পর বেশ কিছুদিন স্টুডিওপাড়ায় ঘোরাফেরা করার পর ১৯৬৬ সালে সলিল সেনের মনিহারা ছবিতে একটি ছোট্ট ভূমিকায় অভিনয় করার সুযোগ পান নিমু ভৌমিক। চরিত্রটি ছোট হলেও নিজের অভিনয় সত্তার দারুণভাবে তুলে ধরেছিলেন অভিনেতা। যদিও নিমু ভৌমিকের প্রথম মুক্তি প্রাপ্ত ছবি ছিল ১৯৫৮ সালের বাঘা যতীন। তবে মনিহারা ছবিতে অভিনয়ের পরেই সবার নজরে চলে আসেন নিমু ভৌমিক। এরপর দুই পৃথিবী, স্ত্রীর পত্র, বিকেলে ভোরের ফুল, গণদেবতা, দাদার কীর্তি, সাহেব, গুরুদক্ষিণা, ছোটবউ, মঙ্গলদীপ, তুলকালাম সহ বহু বাংলা ছবিতে দাপুটের সঙ্গে অভিনয় করে গিয়েছেন তিনি।

উত্তম পরবর্তী যুগে, তাপস পাল, প্রসেনজিৎ চট্টোপাধ্যায় এবং চিরঞ্জিতের সঙ্গে দাপিয়ে কাজ করেছেন নিমু ভৌমিক। এমনকি একটা সময় নেগেটিভ শেডের চরিত্রে আইকনিক হয়ে উঠেছিলেন তিনি। এরপর আটের দশক থেকে মূলত অঞ্জন চৌধুরীর ছবিতে বাধা অভিনেতা হয়ে ওঠেন তিনি। ছোট বউ ছবিতে মামাবাবুর ভূমিকায় সর্বাধিক জনপ্রিয়তা পেয়েছিলেন চার্লি গোঁফের নিমু। উল্লেখ্য, পর্দায় নিমু ভৌমিকের চরিত্র যেমনই হোক না কেন বাস্তবে এই অভিনেতা ছিলেন অত্যন্ত আমুদে, রঙ্গপ্রিয় এবং সমাজ সচেতন মানুষ। চলচ্চিত্র ছাড়াও একনাগাড়ে ১৫ থেকে ১৬ বছর ধরে বিভিন্ন ধরনের নাটক, যাত্রাপালাতেও অভিনয় করেছেন তিনি। মুক্তাঙ্গন নাট্যমঞ্চে তার নির্দেশিত এবং অভিনীত নাটের গুরু নাটকটি বিপুল জনপ্রিয়তা পেয়েছিল।

আরও পড়ুন: টিআরপিতে মহা ধামাকা! কথার কাছে হেরে গেল পর্ণা! জি-কে ভালই টক্কর দিল জলসা

কিভাবে প্রয়াত হয়েছিলেন অভিনেতা নিমু ভৌমিক?

অভিনয় জগৎ ছাড়াও একসময় তিনি পা রেখেছিলেন রাজনীতির ময়দানে। ২০১৪ সালে নিজের জন্মভূমি উত্তর দিনাজপুরের রায়গঞ্জ থেকে লোকসভা নির্বাচনে বিজেপি প্রার্থী হয়ে দাঁড়িয়েছিলেন তিনি। তবে সিপিএম নেতা মহম্মদ সেলিমের কাছে পরাস্ত হতে হয় তাকে। এরপর থেকেই রাজনীতিতে তার উপস্থিতি অনেকটাই কমে যায়। জীবনে অনেকটা একঘেয়ে রোল পাওয়ার কারণে অভিনয় করাও কমিয়ে দিয়েছিলেন এই স্বর্ণযুগের অভিনেতা। তার অভিনীত শেষ ছবি ছিল সন্দীপ সরকার পরিচালিত দশ মাস দশ দিনের গল্প। ২০১৯ সালের ২৭ আগষ্ট গড়িয়ার কানুনগো পার্কের তার বাড়িতেই প্রয়াত হন নিমু ভৌমিক। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৪ বছর। অভিনেতার স্ত্রী জানিয়েছিলেন বয়সকালে নানান বার্ধক্য জনিত রোগ বাসা বেঁধেছিল তার শরীরে। হাসপাতালে ভর্তি করার পরও তাই হয়নি শেষ রক্ষা। মস্তিষ্কে রক্ত ক্ষরণ হয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।

Back to top button