মাত্র ৫ বছর বয়সেই নাচের জন্য চলে এসেছিলেন টিভির পর্দায়! তারপর অভিনেত্রী হয়ে মেলেনি গুরুত্ব! পর্দার পিলুর প্রথম টিভির পর্দায় আসার ছবি দেখলে চিনতেই পারবেন না

সম্প্রতি সময়ে মেঘা দাঁ বাংলা টেলিভিশনের একজন অত্যন্ত জনপ্রিয় অভিনেত্রী। মাত্র ২২ বছর বয়সী এই অভিনেত্রী। কিন্তু তিনি একজন অভিনেত্রীর পাশাপাশি দারুন নৃত্যশিল্পী। তার এই ইন্ডাস্ট্রিতে পা দেয়াও নিজের নাচের জন্যই। তবে তাকে বাংলা টেলিভিশনের দর্শক মেঘার থেকে বেশি ‘পিলু’ নামেই চেনে। জি বাংলার জনপ্রিয় ধারাবাহিক পিলুতে গৌরব রায় চৌধুরীর বিপরীতে অভিনয় করে তিনি জনপ্রিয়তা লাভ করেছেন।
কিন্তু টিভির পর্দায় তিনি কিন্তু অভিনয়ের মাধ্যমে আসেননি। মাত্র পাঁচ বছর বয়সে তিনি প্রতিযোগী হিসেবে অংশগ্রহণ করেছিলেন জি বাংলার জনপ্রিয় রিয়ালিটি শো ‘ডান্স বাংলা ডান্স জুনিয়ার’ এ। তারপরে আবার স্টার প্লাসের জনপ্রিয় রিয়ালিটি শো ‘ইন্ডিয়ান ডান্সিং সুপারস্টারে’ অংশগ্রহণ করেন। তারপরে তাকে দেখা যায় ২০২১ সালে আরো একবার ‘জি বাংলার ডান্স বাংলা ডান্স’ নাচের রিয়ালিটি শো তে। এরপর থেকেই সে জনপ্রিয় হতে শুরু করে ছোট পর্দার দর্শকদের মধ্যে।

প্রসঙ্গত উত্তর ২৪ পরগনার মছলন্দপুরের মেয়ে মেঘা। ‘মছলন্দপুর ভূদেব স্মৃতি বালিকা বিদ্যালয়’এ পড়াশোনা করেছেন তিনি। বর্তমানে রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ে কত্থক অনার্সের তৃতীয় বর্ষের ছাত্রী। তবে ‘পিলু’ ধারাবাহিকে অভিনয় করার সাথে সাথেই তিনি অভিনয় জগতেও বেশ জনপ্রিয় হয়ে ওঠেন। তার শান্ত স্বভাব দর্শকদের মুগ্ধ করেছিল।
কিন্তু এই ধারাবাহিক চলার সময় মেঘার সঙ্গে অন্যায় হয়েছে এমনটাই জল্পনা উঠেছিল সোশ্যাল মিডিয়াতে। অনেকের মত ছিল যে পিলু ধারাবাহিকটি গড়ে উঠেছিল নায়িকার নামে কিন্তু তাকে সেই ভাবে গুরুত্বই দেওয়া হয় না ধারাবাহিকে। পর্দার পিলু ওরফে মেঘাকে তেমন ফুটিয়ে তোলা হতো না।

এরপরেই খুব তাড়াতাড়ি শেষ হয়ে যায় পিলু ধারাবাহিকটি। শোনা গিয়েছিল টিআরপি কম থাকার জন্যই চ্যানেলের পক্ষ থেকে তাড়াতাড়ি শেষ করে দেওয়া হয় পিলু ধারাবাহিকটিকে। তবে সেই ধারাবাহিকের পরপরই আবার একবার ছোট পর্দায় ফিরেছেন পিলুর মুখ্য অভিনেতা গৌরব রায় চৌধুরী কিন্তু মেঘাকে এখনো দেখা যায়নি। তাই দর্শকরা চান যত তাড়াতাড়ি সম্ভব যেন আবার একবার মেঘাকে ছোট পর্দায় দেখতে পাওয়া যায়।

