শুধু মিহি নয়, আরও একটি ছেলে আছে মধুবনীর! মিহির ভাইয়ের কথা শুনে চমকে গেলেন ঠাম্মি!

জি বাংলার (Zee Bangla) জনপ্রিয় ধারাবাহিক কে প্রথম কাছে এসেছি (Ke Prothom Kache Esechi)। শুরু থেকেই ধারাবাহিকটির গল্প মন ছুঁয়ে গিয়েছিল দর্শকদের। মিহির ভূমিকায় অভিনেত্রী রাধিকা কর্মকারের (Radhika Karmakar) অসাধারণ অভিনয় তাক লাগিয়ে দিয়েছে সকলকে। পাশাপাশি মধুবনী ও ঋকের চরিত্রে দর্শকদের মনে ইতিমধ্যেই জায়গা করে নিয়েছেন অভিনেতা সায়ন বসু (Sayan Bose) ও মোহনা মাইতি (Mohona Maiti)। যদিও বর্তমানে মধুবনী ও ঋকের বিয়ের পর থেকেই একের পর এক সমস্যার সম্মুখীন হচ্ছে মধুবনী।
ধারাবাহিকে ইতিমধ্যেই দেখা গেছে মধুবনী জীবনে ফিরে এসেছে তার অতীত। সৌভিকের হঠাৎ আগমন দেখে রীতিমতো ভীতসন্ত্রস্ত হয়ে পড়েছে মধুবনী। এদিকে ফুলসজ্জার রাতে মিহিকে নিয়ে শুতে বারণ করেছেন ঠাম্মি। যা শুনেই মন খারাপ হয়ে যায় সকলের। মা বাবার কথা ভেবে রুমি ঘরে যেতে রাজি হয়ে যায় মিহি। কিন্তু সেখানে মিহিকে ভয় দেখায় রুমি ও রিশব।
কে প্রথম কাছে এসেছি আজকের পর্ব ২১ আগষ্ট (Ke Prothom Kache Esechi Today 21 August)
ধারাবাহিকের আজকের পর্বে দেখা যাবে মিহিকে নিজেদের ঘরে নিয়ে চলে এসেছে ঋক। যা দেখেই চমকে যায় সকলে। ভোর হতেই মধুবনীর ঘরের সামনে চড়াও হন ঠাম্মি। ঘুম থেকে উঠে পড়ে মধুবনী ও ঋকও। ঋক ঠাম্মিকে বুঝানোর চেষ্টা করে সে নিজেই মিহিকে নিয়ে এসেছে কিন্তু ঋকের কথা শুনতে নারাজ ঠাম্মি। তখনই ঋকের গায়ে সিঁদুর লেগে আছে দেখে সকলকে সেটা বলে দেয় মিহি। যা শুনে লজ্জায় সবাই চলে জয় সেখান থেকে।
আরো পড়ুন: টলিপাড়ার খুদের ক্রাশ ছোট্ট মিহি! তার আসল পরিচয় জানলে চমকে যাবেন আপনিও!
সকাল হতেই ঠাম্মির কথায় আরতি করে মধুবনী। আর তখনই মিহি জিজ্ঞাসা করে তাই ভাই আর গনু দাদাকে নিয়ে এলাচ দিদুন কখন আসবেন? ভাইয়ের কথা শুনেই চমকে ওঠেন কাকিমা। তড়িঘড়ি তিনি চেপে ধরে মিহিকে। মিহি তাকে জানায় তার একটা ছোট্ট ভাই আছে যাকে মধুবনী এলাচ দিদুনের বাড়িতে রেখে এসেছে। এত ছোট বাচ্চাকে মধুবনী ফেলে রেখে এসেছে শুনেই চমকে ওঠেন কাকিমা। সঙ্গে সঙ্গে বাড়ির সকলকে ডেকে পাঠান তিনি। সকলকে জানাই এই ব্যাপারে। কিন্তু আসল ব্যাপারটা বুঝে হাসতে শুরু করে ঋক।
রুমিকে চ’ড় মা’রল মধুবনী
তখনই চলে আসে মিহির এলাচ দিদুন। তিনি ব্যাগ থেকে বার করে পুতুলকে। মধুবনী জানায় মিহির কোন বন্ধু নেই তাই ও ওই পুতুলটাকে রাখি পড়ায়। সবটা শুনে ভীষণ রেগে যান সকলে। এরপরই শুরু হয় রাখির অনুষ্ঠান। একে একে সকলকে রাখি পড়ায় মিহি। কিন্তু ঋকের দাদু মিহিকে টাকা দিচ্ছে দেখে বাধা দেয় মধুবনী। মধুবনী কথা শুনে সকলে জিনিস কিনে দেওয়ার সিদ্ধান্ত নেন তিনি। এরপর রুমিকেও টাকা না দিয়ে একটি বই কিনে দেয় ঋক। কিন্তু সেটাকে ছিঁড়ে ফেলে রুমি। রেগে ধাক্কা মারে মিহিকে। কিন্তু সেই মুহূর্তেই চলে আসে মধুবনী। আর সপা’টে চ’ড় মা’রে রুমিকে। এবার তাহলে কি করবে রুমি? জানা যাবে আসন্ন পর্বে।

