ম’দ্যপ অবস্থায় বাইক আরোহীকে ধাক্কা! গ্রেফতার অভিনেতা সম্রাট মুখার্জী!

এত হই হট্টগোলের মধ্যে অন্ধকার শহরে ঘটে গেলো এক মর্মান্তিক দুর্ঘটনা। গাড়ির ধাক্কায় আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি হলেন বাইকআরোহী। এই কাণ্ডে দোষী সাব্যস্ত হয়ে গ্রেফতার হলেন বাংলা বিনোদন (Bengali entertainment) জগতের অন্যতম জনপ্রিয় তারকা অভিনেতা সম্রাট মুখোপাধ্যায় (Samrat Mukherjee)। এই কাণ্ডে ক্ষুব্ধ সাধারণ মানুষ।

পুলিশ মারফত যতদূর জানা যাচ্ছে, অভিনেতা সম্রাট মুখোপাধ্যায় সোমবার রাতে একেবারে বেসামাল অবস্থায় বেপরোয়ার মতন গাড়ি চালাচ্ছিলেন। ম’দ্যপ অবস্থায় গাড়ি চালানো আইনত অপরাধ জানা সত্ত্বেও সেই নিষেধ অমান্য করেই রাস্তায় নিজের গাড়ির গতি তুঙ্গে তুলেছিলেন অভিনেতা। আর তার জেরেই ঘটে গিয়েছে এই মর্মান্তিক দুর্ঘটনা। তৎক্ষণাৎ পুলিশ অভিনেতার গাড়িটিও আটক করেছে।

অভিযোগ করা হচ্ছে, গতকাল অর্থাৎ সোমবার রাতে নিজের মধ্যে ছিলেন না অভিনেতা। অত্যাধিক মত সেবনের ফলে মত্ত অবস্থায় ছিলেন অভিনেতা সম্রাট মুখোপাধ্যায়। সেই রাতেই বেহুশের মতন গাড়ি চালিয়ে বেহালা চৌরাস্তার দিক থেকে টালিগঞ্জের দিকে যাচ্ছিলেন অভিনেতা। পুলিশ সূত্রে খবর, ঠিক রাত সাড়ে ১২টা নাগাদ রাজা রামমোহন রায় রোডে মদনমোহনতলার কাছে, একেবারে নিয়ন্ত্রণ হারিয়ে থ্যালেন অভিনেতা। আর তারপর বেসামাল অবস্থায় গাড়ির তাল সামলাতে না পেরে এক বাইকআরোহীকে ধাক্কা মারে অভিনেতার গাড়ি।

আরো পড়ুন: স্রোতের বিয়ের কথা শুনে হিং’সায় জ্ব’লে উঠলো সার্থক! তার কান্ড দেখে অবাক স্রোত!

এই ঘটনায় বাইকআরোহী বাইকসহ রাস্তায় ছিটকে পড়েন যার ফলস্বর গুরুতর জখম হন তিনি।বাইকআরোহীকে প্রথমে এম আর বাঙুর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু সেখানে অবস্থা আশঙ্কাজনক হয়ে পড়ে। এরপর তাঁকে তড়িঘড়ি এসএসকেএম হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। তিনি কেবল বাইক আরোহীকে ধাক্কা মারেননি, তারপর একটি বাড়ির দেওয়ালেও ধাক্কা মারে অভিনেতার গাড়ি। সেই বাড়ির গেটটিও অভিনেতার গাড়ির ধাক্কায় ভেঙে গিয়েছে।

বাইক আরোহীর অবস্থা সংকটজনক

এই দুর্ঘটনা ঘটার পরপরই অভিনেতা সম্রাট মুখোপাধ্যায়কে গ্রেফতার করে বেহালা থানার পুলিশ। আহত বাইক আরোহী সা’ঙ্ঘাতিক ভাবে জখম হয়েছেন। সেই ব্যক্তির বয়স মাত্র ২৯। সেখানকারী বাসিন্দা ওই ব্যক্তি। পুলিশ সূত্রে জানা যাচ্ছে, দুর্ঘটনায় সেই ব্যক্তির হাটু এবং কোমর ভেঙে টুকরো টুকরো হয়ে গিয়েছে। অবস্থা এতটাই সংকটজনক যে পরবর্তীকালে তার উঠে দাঁড়ানো এবং হাঁটাচলা করা বেশ কষ্টসাধ্য এবং সময় সাপেক্ষ বিষয়ে পরিণত হয়েছে।

Back to top button