জি বাংলার পর্দায় আসছে আনন্দী! কোন মেগার পরিবর্তে এই নতুন ধারাবাহিকটি?

জি বাংলার (Zee Bangla) পর্দায় আসছে একের পর এক নতুন ধারাবাহিক। যার মাধ্যমে পর্দায় ফিরছেন একসময়কার জনপ্রিয় টেলি তারকারা। সম্পর্ক, ভালোবাসা আর ভরপুর ফ্যামিলি ড্রামা নিয়ে দর্শকদের মন জয় করে নিতে এসেছে একের পর এক মেগা সিরিয়াল। প্রথমে অমর সঙ্গী (Amor Songi) তারপর কাজল নদীর জল (Kajol Nodir Jole) আর এখন জি বাংলার পর্দায় আসছে নতুন ধারাবাহিক আনন্দী (Anondi)।

নীলাঞ্জনা সেনগুপ্তর নতুন প্রযোজনা সংস্থা নিনি চিনি’স মাম্মা প্রোডাকশন হাউজের হাত ধরে পর্দায় আসছে এই নতুন ধারাবাহিকটি। প্রসঙ্গত, উল্লেখ্য নিনি চিনি মাম্মা’স প্রোডাকশন হাউজের প্রথম ধারাবাহিক আনন্দী। ধারাবাহিকটির হাত ধরে পর্দায় ফিরছেন ছোটপর্দার জনপ্রিয় অভিনেতা ঋত্বিক মুখার্জী এবং অন্বেষা হাজরার সেই পুরোনো জুটি। আমাদের এই পথ যদি না শেষ হয় ধারাবাহিকটির পর আনন্দীর ধারাবাহিকে ফের জুটি বাঁধছেন তারা।

জি বাংলার পর্দায় মুক্তি পেল আনন্দীর প্রথম ঝলক

ফলে আসন্ন এই ধারাবাহিকটিতে নিয়ে বেশ উৎসাহী দর্শকরা। এই ধারাবাহিকটিতে ডাক্তারের সঙ্গে নার্সের মিষ্টি প্রেম কাহিনী সঙ্গে থাকছে ভরপুর ফ্যামিলি ড্রামা। ইতিমধ্যেই পর্দায় মুক্তি পেয়েছে এই ধারাবাহিকটির প্রথম ঝলক। অসুস্থ ঠাম্মি ডাক্তার নাতির হাত থেকে ইনজেকশন নিতে নারাজ। নার্স নয়, মিষ্টি নাত বউমা চান তিনি। যার সেবার মাধ্যমেই ধীরে ধীরে তিনিস সুস্থ হয়ে উঠবেন। তবে বউ নয়, ঠাম্মির জন্য নার্সের সন্ধানে ব্যস্ত নাতিবাবু।

তবে ঠাম্মির চিকিৎসার জন্য শহরের কোন নার্সই আসতে রাজি নন নায়কের বাড়িতে। কিন্তু টাকার জন্য শেষমেশ রাজি হয় নায়িকা। লুডু খেলার আয়োজন করে ঠাম্মিকে নিয়ে আসে সে। তারপরই সুযোগ বুঝেই ঠাম্মিকে ইনজেকশন দিয়ে দেয় নায়িকা। নায়িকার দক্ষতা দেখে ভীষণ খুশি হয় নায়ক। তবে নায়িকা তাকে জানায় দক্ষতা নয়, সবটাই ভালোবাসার মাধ্যমে করেছেন তিনি। নায়িকা বলে মনের আনন্দে বাঁচা তো যায়,না হলে ইহা কাল কেয়া হোগা কিসনে জানা বাবু মশাই।

আরও পড়ুন: রাজনীতিতে পা রাখতেই দিদির পতন! শেষ হচ্ছে দিদি নাম্বার ওয়ান!

কোন সময় আসছে আনন্দী?

তবে ধারাবাহিকটির প্রোমো মুক্তি পাওয়ার সঙ্গে সঙ্গে দর্শকদের মনে প্রশ্ন জেগেছে কবে আসবে এই নতুন ধারাবাহিকটি? কোন সময় সম্প্রচারিত হবে আনন্দী? জানা যাচ্ছে সেপ্টেম্বর মাসের শুরুতেই আরম্ভ হবে ঋত্বিক মুখার্জী এবং অন্বেষা হাজরার এই নতুন ধারাবাহিকটি। তবে দুপুরে নয়, জানা যাচ্ছে রাতের স্লটেই মুক্তি পাবে আনন্দী। খুব সম্ভবত বিকেল ৬টা বা রাত ১০টার স্লটে আসতে পারে আনন্দী। তবে আনন্দীর কারণে কোন ধারাবাহিক শেষ হয়ে যাওয়ার মন্তব্য আসেনি সামনে।

Back to top button