রাজনীতিতে পা রাখতেই দিদির পতন! শেষ হচ্ছে দিদি নাম্বার ওয়ান!

চলতি সময়ে জি বাংলার (Zee Bangla) পর্দায় সবচেয়ে পুরোনো রিয়ালিটি শো যা এতগুলো বছর ধরে একটানা মানুষের মন জয় করে এসেছে সেটি হল দিদি নম্বর ওয়ান (Didi No I)। ২০১০ সালে জি বাংলার পর্দায় শুরু হয়েছিল এই রিয়ালিটি শোটি। আর শুরু থেকেই দিদি নম্বর ওয়ান মন জয় করে নিয়েছিল দর্শকদের। মেয়েদের জীবনের লড়াই, তাদের এগিয়ে যাওয়ার গল্প বারবার দর্শকদের সামনে তুলে ধরেছে এই রিয়ালিটি শোটি।
দেখতে দেখতে দিদি নম্বর ওয়ান পা দিয়েছে নবম সিজেনে। তবে আজও দর্শকদের মাঝে একইভাবে জনপ্রিয় এই রিয়ালিটি শো। বাংলা ও উড়িয়া সিনেমার জনপ্রিয় অভিনেত্রী রচনা ব্যানার্জীর সঞ্চালনার হাত ধরে ধারাবাহিকটি তৈরি করেছে নতুন মাইল স্টোন। একটানা এতগুলো বছর ধরে ছোটপর্দায় রাজত্ব করেছে দিদি নম্বর ওয়ান।
তবে বর্তমানে পাল্টেছে এই রিয়ালিটি শোয়ের ছবি। সম্প্রতি রাজনীতির ময়দানে নেমেছেন দিদি নম্বর ওয়ান রচনা ব্যানার্জী। আর নেমেই হাঁকিয়েছেন ছক্কা। চলতি বছরের লোকসভার ভোটে সহ অভিনেত্রী লোকেট চ্যাটার্জীকে হারিয়ে গদিতে বসেছেন রচনা ব্যানার্জী। বর্তমানে তৃণমূল কংগ্রেসের হয়ে বর্তমানে তিনি প্রতিনিধিত্ব করছেন হুগলি জেলার হয়ে।
রচনা ব্যানার্জীর ভিডিও দেখে ‘কুমিরের কান্না’ বলে দাবি করলেন নেটিজেনরা
তবে রাজনীতিতে নামার পর থেকেই রচনা ব্যানার্জীর পুরোনো লোকপ্রিয় ছবি একেবারেই দেখতে পারছেন না দর্শকরা। নানান কারণে বারবার সামাজিক মাধ্যমে ট্রোলের শিকার হচ্ছেন অভিনেত্রী। বর্তমানে আরজিকর কান্ডেও নেটিজেনদের চর্চার কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে রচনা ব্যানার্জী। কেসটির শুরুতে তার প্রতিক্রিয়া না পাওয়ার কারণে আগে থেকেই অসন্তুষ্ট ছিলেন সকলে। তবে তারপরই সামাজিক মাধ্যমে ভাইরাল হয় অভিনেত্রীর কান্নায় ভিডিও। যা দেখে শুরু হয়েছে ট্রোলিং। অভিনেত্রীর কান্নাকে কুমিরের কান্না বলেও ট্রোল করেছেন নেটিজেনরা।
আরও পড়ুন: ঋত্বিক-অন্বেষা নয়, আনন্দীর জন্য বাছা হয়েছিল অন্য জুটিকে!
শেষ হচ্ছে দিদি নম্বর ওয়ান?
এরূপ পরিস্থিতিতে অভিনেত্রীর ভিডিও দেখে আবার ক্ষুব্ধ হয়েছেন অনেকেই। তিলোত্তমার বিচার চাইতে গিয়ে অভিনেত্রীর আচরণ দেখে বেজায় চটে গিয়েছেন তারা। সামাজিক মাধ্যমে অধিকাংশ নেটিজেনরাই দাবি তুলেছেন অভিনেত্রী দিদি নম্বর ওয়ান আর দেখতে চাননা তারা। দর্শকদের মধ্যে একাংশ দাবি তুলেছেন তারা দিদি নম্বর ওয়ানে আর দেখতে চাননা রচনা ব্যানার্জীকে। সেইসময় চ্যানেল নিয়ে আসুন কাজল নদীর জল এবং অমর সঙ্গী। তবে কি এবার শেষ হয়ে যাবে দিদি নম্বর ওয়ান? নাকি রচনাকে বাদ দেওয়া হবে শো থেকে? সবটাই জানা যাবে আসন্ন সময়ে।

