বদলে যাচ্ছে জগদ্ধাত্রীর টাইম স্লট! কোন ধারাবাহিকের জায়গা নিল এই মেগা?

জি বাংলার (Zee Bangla) একসময়কার বেঙ্গল টপার ধারাবাহিক ছিল জগদ্ধাত্রী (Jagaddhatri)। বলাই বাহুল্য ব্লুজ প্রোডাকশন হাউজের এই ধারাবাহিকটির হাত ধরেই পর্দায় ফিরে এসেছিল ব্লুজ প্রোডাকশন হাউজের পুরোনো গৌরব। ছোটপর্দায় রাতারাতি সাড়া ফেলেছিল জ্যাস সান্যালের কেরামতি। ধারাবাহিকে দুর্দান্ত অভিনয় করে দর্শকদের মন জয় করে নিয়েছেন অভিনেত্রী অঙ্কিতা মল্লিক (Ankita Mallick)।
জি বাংলার পর্দায় সুপার হিট জুটি জ্যাস সান্যাল ও স্বয়ম্ভু। ধারাবাহিকে অঙ্কিতা মল্লিকের বিপরীতে অভিনেতা সৌম্যদীপ মুখার্জীর অসাধারণ অভিনয় ভীষণ পছন্দ করেছেন সকলে। পাশাপাশি জগদ্ধাত্রী ধারাবাহিকে দুর্দান্ত অভিনয় করে সকলের নজর কেড়েছেন অভিনেত্রী রূপসা চক্রবর্তী। কৌশিকী মুখার্জীর চরিত্রে তার অনবদ্য অভিনয়ের ফ্যান হয়ে গেছেন সকলে। তাছাড়াও উৎসব, মেহেন্দি, দেবুদা, বৈদেহীর চরিত্রও চর্চায় উঠে এসেছে বারবার।
আর পাঁচটি ধারাবাহিকের মতো সাংসারিক কূটকচালি নয়, অ্যাকশন, ফ্যামিলি ড্রামা এবং একের পর এক রহস্যময় কেস সব মিলিয়ে জি বাংলার পর্দায় একসময় অপ্রতিরুদ্ধ হয়ে উঠেছিল জগদ্ধাত্রী। টিআরপি তালিকায় পর পর বেশ কয়েক সপ্তাহ ধরে বেঙ্গল টপারের শিরোপাও দখল করেছে ব্লুজ প্রোডাকশন হাউজের এই মেগা সিরিয়ালটি। স্লট দখল করেছে বহুবার।
টিআরপির হাল বেহাল, বদলে যাচ্ছে জগদ্ধাত্রীর সময়
তবে সম্প্রতি বদলেছে সেই আগের গল্প। ধারাবাহিকের প্রতি আকর্ষণ হারিয়েছেন দর্শকরা। আর সেই কারণেই কমছে টিআরপি। একসময়কার বেঙ্গল টপার এই ধারাবাহিকটি টিআরপি তালিকায় বর্তমানে পৌঁছে গিয়েছে পাঁচ নম্বরে। আবার অনেকগুলো সপ্তাহে তো পঞ্চম স্থানও দখল করতে পারেনি জ্যাস সান্যাল। এমনকি চলতি সময়ে বেশ কয়েক সপ্তাহ ধরে স্টার জলসার ‘কথা’ ধারাবাহিকের কাছে স্লট হারা জগদ্ধাত্রী।
আরও পড়ুন: মিঠিঝোরায় ভালোবাসার মরসুম! অনির্বাণকে ভালোবেসে কাছে টেনে নিল রাই! কিন্তু শেষমেশ স্থায়ী হবে তো এই সম্পর্ক?
বদলে যাচ্ছে জগদ্ধাত্রী সম্প্রচারের সময়?
বেশ কয়েক সপ্তাহ ধরে স্লট হারানোর ফলে শোনা যাচ্ছে চ্যানেল প্রযোজনা সংস্থাকে জানিয়েছিল প্রাইম টাইম থেকে জগদ্ধাত্রীকে সরাতে চান তারা। শোনা যাচ্ছিল চ্যানেল জানিয়েছে সেপ্টেম্বরের প্রথম সপ্তাহ থেকেই রাত ১০টার স্লটে জগদ্ধাত্রীকে দেওয়ার সিদ্ধান্ত নেয় চ্যানেল। আর সেই সময় আনতে চান ব্লুজ প্রোডাকশন হাউজের নতুন ধারাবাহিক। কিন্তু চ্যানেলের এই সিদ্ধান্ত মানতে নারাজ ব্লুজ প্রোডাকশন হাউজ। তারা জানিয়েছেন এখনই নতুন শো আনতে চাননা তারা। জগদ্ধাত্রী যতদিন চলবে প্রাইম টাইমেই চলবে নাহলে ধারাবাহিকটি বন্ধ করে দেবে চ্যানেল। চলতি সপ্তাহে যদিও ফের কথার সঙ্গে যৌথভাবে স্লট দখল করেছে জগদ্ধাত্রী। এবার দেখার সেপ্টেম্বর মাসে ধারাবাহিক নিয়ে কি সিদ্ধান্ত নেয় চ্যানেল।


